বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় টিসিবি ডিলার বিপ্লবকে কুপিয়ে টাকা লুটে নিল নামধারী বিএনপি নেতা টিপু গং! প্রশাসন ও রাজনীতিবিদদের আঁতাত: নারায়ণগঞ্জে বহাল তবিয়তে নৌকার চেয়ারম্যানরা পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়া আমাদের অঙ্গীকার – ডিসি শিশুদের অধিকার রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব – ডিসি তিতাসের দালাল ছাত্রলীগ নেতা জুয়েল রানা অবৈধ সংযোগ দিয়ে কোটিপতি! নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৪ আমরা চাই সিন্ডিকেট বলে কোনো শব্দ যেন না থাকে: খাদ্যমন্ত্রী ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে রিয়াদ মোঃ চৌধুরীর শোক মদনপুরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের সহায়তায় বিএনপি নেতার হিরনের মার্কেট দখল

ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১১৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
‎
‎শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কর্মসূচিতে ফতুল্লার এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
‎

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
‎
‎এ সময় হাসান মাহমুদ পলাশ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ি ও আশপাশে যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সামাজিকভাবে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
‎
‎জাকির হোসেন রবিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মানুষের পাশে থেকে এ ধরনের জনসচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখবে।
‎
‎কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের বাড়ি, আঙিনা, রাস্তা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তারা।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর