সাংবাদিককে মারধরের ঘটনায় আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি আটক

শেয়ার করুন...

সাংবাদিকসহ দুজনকে মারধরের ঘটনায় আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি শামিমকে আটক করেছে পুলিশ। সেই সাথে আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। খবর ইউএনবি’র। শুক্রবার দুপুরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে কুরগাঁও এলাকায় শামিমের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বেসরকারি চ্যানেল মাইটিভির স্থানীয় প্রতিনিধি আব্দুল্লাহ আল ওয়াহিদ ও ঢাকা জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ওবায়দুল ইসলাম।

ওয়াহিদ বলেন, ‘শামিমের বিরুদ্ধে জায়গা দখল ও চাঁদাবাজির অভিযোগ পেয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করতে গেলে তিনি কোনো কথা না শুনে হকিস্টিক ও রডসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে আমি ও ওবায়দুল ইসলাম গুরুতর আহত হই। পরে পুলিশ আমাদের উদ্ধার এবং শামিমকে আটক করে থানায় নিয়ে যায়। ওবায়দুল ইসলাম বলেন, ‘আমার এক নিকটাত্মীয়ের জমি শামিম দখল করে রেখেছেন। আমি ওই জমি দেখতে গেলে শামিম ও তার ক্যাডার বাহিনী আমার ওপর হামলা চালায়।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, তারা ঘটনাটি শুনেছেন। শামিমের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে কেন্দ্রীয় নেতাদের সাথে আলাপ করে সাংগঠনিক নিয়মে ব্যবস্থা নেয়া হবে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, ‘মারামারির ঘটনায় অভিযোগের ভিত্তিতে থানা ছাত্রলীগের সভাপতি শামিমকে আটক করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

» বরগুনার আমতলীতে ১৪ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

» বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক পুত্র গুরুতর আহত, ঢাকায় রেফার

» ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় ডিসি-এসপির থানা পরিদর্শন: তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ

» ​সংঘর্ষের মুখে ফতুল্লা বিসিক, ওসির নেতৃত্বে পুলিশের অভিযানে ঝুটের ট্রাক জব্দ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিককে মারধরের ঘটনায় আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি আটক

শেয়ার করুন...

সাংবাদিকসহ দুজনকে মারধরের ঘটনায় আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি শামিমকে আটক করেছে পুলিশ। সেই সাথে আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। খবর ইউএনবি’র। শুক্রবার দুপুরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে কুরগাঁও এলাকায় শামিমের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বেসরকারি চ্যানেল মাইটিভির স্থানীয় প্রতিনিধি আব্দুল্লাহ আল ওয়াহিদ ও ঢাকা জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ওবায়দুল ইসলাম।

ওয়াহিদ বলেন, ‘শামিমের বিরুদ্ধে জায়গা দখল ও চাঁদাবাজির অভিযোগ পেয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করতে গেলে তিনি কোনো কথা না শুনে হকিস্টিক ও রডসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে আমি ও ওবায়দুল ইসলাম গুরুতর আহত হই। পরে পুলিশ আমাদের উদ্ধার এবং শামিমকে আটক করে থানায় নিয়ে যায়। ওবায়দুল ইসলাম বলেন, ‘আমার এক নিকটাত্মীয়ের জমি শামিম দখল করে রেখেছেন। আমি ওই জমি দেখতে গেলে শামিম ও তার ক্যাডার বাহিনী আমার ওপর হামলা চালায়।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, তারা ঘটনাটি শুনেছেন। শামিমের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে কেন্দ্রীয় নেতাদের সাথে আলাপ করে সাংগঠনিক নিয়মে ব্যবস্থা নেয়া হবে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, ‘মারামারির ঘটনায় অভিযোগের ভিত্তিতে থানা ছাত্রলীগের সভাপতি শামিমকে আটক করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD