জাবিতে আবরার হত্যার বিচার দা‌বিতে মহাসড়ক অবরোধ

শেয়ার করুন...

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। এসময় শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। ব্যস্ততম এই মহাসড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অবরোধকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি শাখার সভাপতি নজির আমিন চৌধুরী জয় বলেন, ‘৭১ সালে এই বাংলার জনগণ স্লোগান দিতো- পিন্ডি (রাওয়ালপিন্ডি) না ঢাকা; আজকে আমরা স্লোগান দিলাম দিল্লি না ঢাকা। প্রেক্ষিত পাল্টেছে, দেশ পাল্টেছে কিন্তু পরিস্থিতি পাল্টেনি। এই পূর্ববাংলা বাংলাদেশ হয়েছে কিন্তু শোষণ করার যে ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের সেটা এখন নিয়েছে ভারত।’

এসময় শিক্ষার্থী‌দের ‘‌দি‌ল্লি না ঢাকা’ স্লোগান সহ বি‌ভিন্ন স্লোগান দি‌তে দেখা যায়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, ‘এই অবরোধের দূর্ভোগ সাময়িক। কিন্তু বুয়েট ছাত্র আবরার ফাহাদের পরিবারের যে দূর্ভোগ তা দীর্ঘস্থায়ী। এই হত্যার দায় সরকার এড়াতে পারেনা। আমরা অবিলম্বে এই হত্যার সুষ্ঠু বিচার চাই।’

অবরোধের প্রায় একঘন্টা পরে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, প্রক্টর আ.স. ম ফিরোজ-উল- হাসান সহ প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। শিক্ষকদের অনুরোধে দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক ছেড়ে দেয়।

অবরোধ কর্মসূচিতে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমজাতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সর্বশেষ সংবাদ

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে আবরার হত্যার বিচার দা‌বিতে মহাসড়ক অবরোধ

শেয়ার করুন...

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। এসময় শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। ব্যস্ততম এই মহাসড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অবরোধকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি শাখার সভাপতি নজির আমিন চৌধুরী জয় বলেন, ‘৭১ সালে এই বাংলার জনগণ স্লোগান দিতো- পিন্ডি (রাওয়ালপিন্ডি) না ঢাকা; আজকে আমরা স্লোগান দিলাম দিল্লি না ঢাকা। প্রেক্ষিত পাল্টেছে, দেশ পাল্টেছে কিন্তু পরিস্থিতি পাল্টেনি। এই পূর্ববাংলা বাংলাদেশ হয়েছে কিন্তু শোষণ করার যে ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের সেটা এখন নিয়েছে ভারত।’

এসময় শিক্ষার্থী‌দের ‘‌দি‌ল্লি না ঢাকা’ স্লোগান সহ বি‌ভিন্ন স্লোগান দি‌তে দেখা যায়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, ‘এই অবরোধের দূর্ভোগ সাময়িক। কিন্তু বুয়েট ছাত্র আবরার ফাহাদের পরিবারের যে দূর্ভোগ তা দীর্ঘস্থায়ী। এই হত্যার দায় সরকার এড়াতে পারেনা। আমরা অবিলম্বে এই হত্যার সুষ্ঠু বিচার চাই।’

অবরোধের প্রায় একঘন্টা পরে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, প্রক্টর আ.স. ম ফিরোজ-উল- হাসান সহ প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। শিক্ষকদের অনুরোধে দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক ছেড়ে দেয়।

অবরোধ কর্মসূচিতে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমজাতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD