চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল সাংবাদিকদের সাথে মতবিনিময়

শেয়ার করুন...

মশাহিদ আহমদ, মৌলভীবাজার:- বহুল প্রত্যাশিত কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মো. ইফতেখার আহমেদ বদরুল। আজ ৩০ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১২ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে তিনি প্রার্থীতা ঘোষনা করেন। দীর্ঘদিন থেকে দলের জন্য কাজ করছেন এ দাবী করে তিনি বলেন- আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিতব্য উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ২০০৪ সালের সম্মেলনেও তিনি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন কিন্তু একপর্যায় দলের প্রয়োজনে তার প্রার্থীতা প্রত্যাহার করেন। দলের জন্য তার ত্যাগ, অবদান, পরিশ্রম সবকিছু মূল্যায়ন করে যদি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে সাধারন সম্পাদকের দায়িত্ব দেন তাহলে নিরলস ভাবে কাজ করে দলকে আরও সুসংগঠিত করার চেষ্টা করবেন। তিনি আরও বলেন, কমলগঞ্জের দুই নেতা উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও অধ্যাপক রফিকুর রহমানের সুনাম যাতে জাতীয় পর্যায় আরও বৃদ্ধি পায় সেই মনমানষিকতা নিয়ে সম্মেলনকে সফল করার জন্য সবাইকে কাজ করতে হবে। রাজনীতিতে প্রতিযোগিতা থাকা ভালো কিন্তু প্রতিহিংসা থাকা ভাল নয়। দল যদি তাকে মূল্যায়ন না করে তার পরও তার কোন দুঃখ থাকবে না। দল যেখানে তাকে প্রয়োজন মনে করবে তিনি সেই অবস্থানে থেকে কাজ করে যাবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আন্তরিক ভাবে একটি সুন্দর কমিটি উপহার দিবেন। এক প্রশ্নের জবাবে তিনি কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটির সভাপতি/সম্পাদককে সফল নেতা হিসেবে উল্লেখ করে তাদের দেখানো পথেই আগামীতে দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চান।

সর্বশেষ সংবাদ

» কেরানীগঞ্জে যুবদল নেতার ভাই সহ ২ মাদক কারবারি গ্রেফতার

» কেরানীগঞ্জে যুবদল নেতা অপুর ভাই মাদক সহ আটক

» বকশীগঞ্জে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ – এর ঈদ পুনর্মিলনী

» বেনাপোল পুটখালী গ্রামে র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় মাদক সিরাপসহ দুই পাচারকারী আটক

» ফতুল্লায় জুয়াড়ি জাফরের সহযোগী আয়নাল গ্রেফতার

» এলজিআরডি প্রতিমন্ত্রীকে নিয়ে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন নজরুল মোল্লা

» থানার পাশেই ‘মিনি থানা’ ফতুল্লায় দালাল শহিদের ভয়াবহ প্রতারণা

» বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক

» জ্বালানি তেল সংকটে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ব্যাহত

» সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর নজরদারি ৪৯ বিজিবির : ব্যাপক অভিযান ও টহল জোরদার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৫ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল সাংবাদিকদের সাথে মতবিনিময়

শেয়ার করুন...

মশাহিদ আহমদ, মৌলভীবাজার:- বহুল প্রত্যাশিত কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মো. ইফতেখার আহমেদ বদরুল। আজ ৩০ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১২ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে তিনি প্রার্থীতা ঘোষনা করেন। দীর্ঘদিন থেকে দলের জন্য কাজ করছেন এ দাবী করে তিনি বলেন- আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিতব্য উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ২০০৪ সালের সম্মেলনেও তিনি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন কিন্তু একপর্যায় দলের প্রয়োজনে তার প্রার্থীতা প্রত্যাহার করেন। দলের জন্য তার ত্যাগ, অবদান, পরিশ্রম সবকিছু মূল্যায়ন করে যদি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে সাধারন সম্পাদকের দায়িত্ব দেন তাহলে নিরলস ভাবে কাজ করে দলকে আরও সুসংগঠিত করার চেষ্টা করবেন। তিনি আরও বলেন, কমলগঞ্জের দুই নেতা উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও অধ্যাপক রফিকুর রহমানের সুনাম যাতে জাতীয় পর্যায় আরও বৃদ্ধি পায় সেই মনমানষিকতা নিয়ে সম্মেলনকে সফল করার জন্য সবাইকে কাজ করতে হবে। রাজনীতিতে প্রতিযোগিতা থাকা ভালো কিন্তু প্রতিহিংসা থাকা ভাল নয়। দল যদি তাকে মূল্যায়ন না করে তার পরও তার কোন দুঃখ থাকবে না। দল যেখানে তাকে প্রয়োজন মনে করবে তিনি সেই অবস্থানে থেকে কাজ করে যাবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আন্তরিক ভাবে একটি সুন্দর কমিটি উপহার দিবেন। এক প্রশ্নের জবাবে তিনি কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটির সভাপতি/সম্পাদককে সফল নেতা হিসেবে উল্লেখ করে তাদের দেখানো পথেই আগামীতে দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD