ভুয়া স্ক্রিনশট প্রচারে জাবি প্রেসক্লাবের প্রতিবাদ

শেয়ার করুন...

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। জাবি প্রেসক্লাবের তিন সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরিকৃত স্ক্রিনশট ছড়িয়ে অপপ্রচার করা হচ্ছে দাবি করে সংগঠন থেকে প্রতিবাদ জানানো হয়েছে। শনিবার বেলা বারোটায় জাবি প্রেসক্লাবের সভাপতি মো. মূসা ও সাধারণ সম্পাদক রাইয়ান বিন আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে একব্যক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের তিন সাংবাদিকের ছবি ও নাম ফটোশপ সফটওয়ারের মাধ্যমে যুক্ত করে কয়েকটি হোয়াট্সঅ্যাপ চ্যাটের অনুরুপ স্ক্রিনসট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেছে। যা বিচার বিশ্লেষণ ছাড়াই বেশ কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। ঐ সকল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরিকৃত স্ক্রিনশট সাংবাদিকদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। ঐ সকল স্ক্রিনশটের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কোনো সদস্যের কোনোরুপ সংশ্লিষ্টতা নেই।

প্রতিবাদ বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের পক্ষ থেকে এ ধরণের মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একইসাথে সংশ্লিষ্ট সকলকে এ ধরণের অপপ্রচার পরিচালনা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।

প্রতিবাদ বিজ্ঞপ্তিতে, ‘শিবির’ সংশ্লিষ্টতা উল্লেখ করে গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদের প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, ঐ সংবাদে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কোনো সাংবাদিকের সাথে যোগাযোগ করা হয়নি এবং তা সাংবাদিকতার নীতি পরিপন্থী । এছাড়া, ওই গণমাধ্যম তাদের অনাকাক্সখীত ভুলের কারণে দুঃখ প্রকাশ করেছে বলেও জানানো হয়।

এসময় জাবি প্রেসক্লাবের সভাপতি মো. মূসা বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে নিরপেক্ষ সাংবাদিকতায় বিশস্বসী। বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কখনোই প্রভাবিত করার চেষ্টা করেনি। কিন্তু একটি কুচক্রি মহল জাবি প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ অপচেষ্টা চালাচ্ছে। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করছি।’

এ বিষয়ে জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাইয়ান বিন আমিন বলেন, ‘জাবি প্রেসক্লাব মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে কাজ করে আসছে। এই সংগঠনকে প্রশ্নবিদ্ধ করে জাবি প্রশাসনের দুর্নীতি বৈধ করার ষড়যন্ত্র এটি।’ এ ধরণের কলঙ্ক দিয়ে বিশ্ববিদ্যালয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া স্ক্রিনশট প্রচারে জাবি প্রেসক্লাবের প্রতিবাদ

শেয়ার করুন...

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। জাবি প্রেসক্লাবের তিন সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরিকৃত স্ক্রিনশট ছড়িয়ে অপপ্রচার করা হচ্ছে দাবি করে সংগঠন থেকে প্রতিবাদ জানানো হয়েছে। শনিবার বেলা বারোটায় জাবি প্রেসক্লাবের সভাপতি মো. মূসা ও সাধারণ সম্পাদক রাইয়ান বিন আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে একব্যক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের তিন সাংবাদিকের ছবি ও নাম ফটোশপ সফটওয়ারের মাধ্যমে যুক্ত করে কয়েকটি হোয়াট্সঅ্যাপ চ্যাটের অনুরুপ স্ক্রিনসট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেছে। যা বিচার বিশ্লেষণ ছাড়াই বেশ কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। ঐ সকল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরিকৃত স্ক্রিনশট সাংবাদিকদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। ঐ সকল স্ক্রিনশটের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কোনো সদস্যের কোনোরুপ সংশ্লিষ্টতা নেই।

প্রতিবাদ বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের পক্ষ থেকে এ ধরণের মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একইসাথে সংশ্লিষ্ট সকলকে এ ধরণের অপপ্রচার পরিচালনা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।

প্রতিবাদ বিজ্ঞপ্তিতে, ‘শিবির’ সংশ্লিষ্টতা উল্লেখ করে গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদের প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, ঐ সংবাদে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কোনো সাংবাদিকের সাথে যোগাযোগ করা হয়নি এবং তা সাংবাদিকতার নীতি পরিপন্থী । এছাড়া, ওই গণমাধ্যম তাদের অনাকাক্সখীত ভুলের কারণে দুঃখ প্রকাশ করেছে বলেও জানানো হয়।

এসময় জাবি প্রেসক্লাবের সভাপতি মো. মূসা বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে নিরপেক্ষ সাংবাদিকতায় বিশস্বসী। বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কখনোই প্রভাবিত করার চেষ্টা করেনি। কিন্তু একটি কুচক্রি মহল জাবি প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ অপচেষ্টা চালাচ্ছে। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করছি।’

এ বিষয়ে জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাইয়ান বিন আমিন বলেন, ‘জাবি প্রেসক্লাব মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে কাজ করে আসছে। এই সংগঠনকে প্রশ্নবিদ্ধ করে জাবি প্রশাসনের দুর্নীতি বৈধ করার ষড়যন্ত্র এটি।’ এ ধরণের কলঙ্ক দিয়ে বিশ্ববিদ্যালয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD