শৈলকুপায় দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে খেলার মাঠেই স্কুলছাত্রের মৃত্যু!

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ:- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে খেলার মাঠে মারা গেছে মিরাজ হোসেন রাফিন (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার উমেদপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্তপ্রাথমিক বিদ্যালয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতি অনুষ্ঠানে ১০০ মিটার ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয় রাফিন। এরপর মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। মৃত. রাফিন শৈলকুপা উপজেলার ষষ্টিবর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তার শ্রেণি রোলনম্বর ২। সে উপজে’লার পারবর্তী গ্রামের ফারুক মুন্সির ছেলে। রাফিন মা-বাবার একমাত্র সন্তান ছিল বলে তার স্কুল শিক্ষকরা জানিয়েছেন। রাফিনের স্কুল শিক্ষকরা জানান, ১০০ মিটার ভারসাম্য দৌড়ে অংশ নেয় রাফিন। এরপর প্রতিযোগিতায় প্রথম হয়। সীমানা অ’তিক্রম করার পরপরই হঠাৎ হাটু ভেঙে পড়ে যায় সে। তাকে দ্রুত শৈলকুপা উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আনার আগেই মারা গেছে বলে জানান। প্রাথমিকভাবে চিকিৎসক জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এদিকে স্কুলছাত্র রাফিনের মৃত্যুতে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তার স্কুলে একদিনের শোক পালন করা হবে বলে জানিয়েছেন উপজে’লা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইদসরাইল হোসেন।

সর্বশেষ সংবাদ

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

» শার্শা সীমান্ত থেকে ভারতীয় নেশা সিরাপ আটক

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

» সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

» দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

» সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ ফারুক আটক

» জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শৈলকুপায় দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে খেলার মাঠেই স্কুলছাত্রের মৃত্যু!

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ:- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে খেলার মাঠে মারা গেছে মিরাজ হোসেন রাফিন (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার উমেদপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্তপ্রাথমিক বিদ্যালয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতি অনুষ্ঠানে ১০০ মিটার ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয় রাফিন। এরপর মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। মৃত. রাফিন শৈলকুপা উপজেলার ষষ্টিবর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তার শ্রেণি রোলনম্বর ২। সে উপজে’লার পারবর্তী গ্রামের ফারুক মুন্সির ছেলে। রাফিন মা-বাবার একমাত্র সন্তান ছিল বলে তার স্কুল শিক্ষকরা জানিয়েছেন। রাফিনের স্কুল শিক্ষকরা জানান, ১০০ মিটার ভারসাম্য দৌড়ে অংশ নেয় রাফিন। এরপর প্রতিযোগিতায় প্রথম হয়। সীমানা অ’তিক্রম করার পরপরই হঠাৎ হাটু ভেঙে পড়ে যায় সে। তাকে দ্রুত শৈলকুপা উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আনার আগেই মারা গেছে বলে জানান। প্রাথমিকভাবে চিকিৎসক জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এদিকে স্কুলছাত্র রাফিনের মৃত্যুতে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তার স্কুলে একদিনের শোক পালন করা হবে বলে জানিয়েছেন উপজে’লা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইদসরাইল হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD