দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের পেশাদার ও বিনয়ী আচরণ করার নির্দেশ পুলিশ মহাপরিদর্শকের

শেয়ার করুন...

দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মো. জাবেদ পাটোয়ারী। দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাস্তাঘাটে চলাচল সীমিত করার সরকারি নির্দেশ রয়েছে। এ নির্দেশ বাস্তবায়নে মাঠে আছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

নির্দেশ বাস্তবায়নে জনগণকে পিটুনি দেওয়ার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এমনকি জরুরি সেবায় যারা নিয়োজিত তাঁরাও কোথাও কোথাও হেনস্তার শিকার হন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ মহাপরিদর্শক এই বার্তা দিলেন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. সোহেল রানা দেশ’কে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইজিপি ব্যক্তিগতভাবে ইউনিট কমান্ডারদের এ বিষয়ে নির্দেশ দিয়েছেন।

ওই নির্দেশে বলা হয়েছে, ‘জনজীবন সচল রাখতে চিকিৎসা, ওষুধ, নিত্যপণ্য, খাদ্যদ্রব্য, বিদ্যুৎ, ব্যাংকিং ও মোবাইল ফোনসহ আবশ্যক সকল জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করুন। দায়িত্ব পালনকালে সাধারণ জনগণের সঙ্গে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ বজায় রাখুন।’

পুলিশ সদর দপ্তরের মিডিয়া ও জনসংযোগ বিভাগ থেকেও ২৬ ও ২৭ মার্চ জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের চলাচল নির্বিঘ্ন মাঠপর্যায়ে পুলিশকে বার্তা দেওয়া হয়। বলা হয়, ‘দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের ভুলবশত বিড়ম্বনার শিকার হতে হচ্ছে, যা তাদের জন্য অত্যন্ত অসম্মানজনক ও বেদনাদায়ক।’ এ ধরনের ঘটনা বাড়তে থাকলে জরুরি সেবার সঙ্গে যুক্ত মানুষ সেবা দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলবেন।

যাঁরা জরুরি সেবায় নিয়োজিত তাঁদের বিশেষ পরিচয়পত্র, বিশেষ জ্যাকেট ও ব্যক্তিগত গাড়িতে লাগানোর জন্য বিশেষ স্টিকার দেওয়ারও সুপারিশ করেছে মিডিয়া ও জনসংযোগ বিভাগ।

সর্বশেষ সংবাদ

» বন্দরে মদ গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

» ভাড়া ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ সভা

» নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিনকে অবরুদ্ধ, ২ ঘন্টা পর উদ্ধার

» মধ্যপ্রাচ্যে আটকেপড়া নাগরিকদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য

» গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী

» পাথরঘাটায় জবাই করা দুটি হরিন ও ফাঁদসহ আটক শিকারী কে ১ বছরের কারাদন্ড

» বঙ্গোপসাগরে জলদস্যুদের অপরাধ রোধকল্পে বরগুনা পুলিশ সুপারের মতবিনিময়

» বরগুনার খাকদোন নদীর পাড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন করেন জেলা প্রশাসক

» বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !

» বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় ESKUF সিরাপ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ৪ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের পেশাদার ও বিনয়ী আচরণ করার নির্দেশ পুলিশ মহাপরিদর্শকের

শেয়ার করুন...

দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মো. জাবেদ পাটোয়ারী। দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাস্তাঘাটে চলাচল সীমিত করার সরকারি নির্দেশ রয়েছে। এ নির্দেশ বাস্তবায়নে মাঠে আছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

নির্দেশ বাস্তবায়নে জনগণকে পিটুনি দেওয়ার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এমনকি জরুরি সেবায় যারা নিয়োজিত তাঁরাও কোথাও কোথাও হেনস্তার শিকার হন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ মহাপরিদর্শক এই বার্তা দিলেন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. সোহেল রানা দেশ’কে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইজিপি ব্যক্তিগতভাবে ইউনিট কমান্ডারদের এ বিষয়ে নির্দেশ দিয়েছেন।

ওই নির্দেশে বলা হয়েছে, ‘জনজীবন সচল রাখতে চিকিৎসা, ওষুধ, নিত্যপণ্য, খাদ্যদ্রব্য, বিদ্যুৎ, ব্যাংকিং ও মোবাইল ফোনসহ আবশ্যক সকল জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করুন। দায়িত্ব পালনকালে সাধারণ জনগণের সঙ্গে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ বজায় রাখুন।’

পুলিশ সদর দপ্তরের মিডিয়া ও জনসংযোগ বিভাগ থেকেও ২৬ ও ২৭ মার্চ জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের চলাচল নির্বিঘ্ন মাঠপর্যায়ে পুলিশকে বার্তা দেওয়া হয়। বলা হয়, ‘দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের ভুলবশত বিড়ম্বনার শিকার হতে হচ্ছে, যা তাদের জন্য অত্যন্ত অসম্মানজনক ও বেদনাদায়ক।’ এ ধরনের ঘটনা বাড়তে থাকলে জরুরি সেবার সঙ্গে যুক্ত মানুষ সেবা দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলবেন।

যাঁরা জরুরি সেবায় নিয়োজিত তাঁদের বিশেষ পরিচয়পত্র, বিশেষ জ্যাকেট ও ব্যক্তিগত গাড়িতে লাগানোর জন্য বিশেষ স্টিকার দেওয়ারও সুপারিশ করেছে মিডিয়া ও জনসংযোগ বিভাগ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD