নির্দেশ অমান্য করে হলেই অবস্থান শিক্ষার্থীদের: বৈঠকে জাবি প্রশাসন

শেয়ার করুন...

প্রশাসনের পক্ষ থেকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলেই অবস্থান করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানিয়েছেন, নিরাপত্তার কারণে তারা হলে অবস্থান নিয়েছেন। একই সাথে প্রশাসনের আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকিতেও তারা হল ছেড়ে যাবেন না। এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী সামিয়া হাসান দৈনিক অধিকারকে বলেন, ‘আমরা প্রশাসনের বক্তব্য প্রত্যাখ্যান করছি। আমরা হল থেকে বের হব না।

আমরা যে আল্টিমেটাম দিয়েছি, সেটাই এখনো চলমান আছে। স্থানীয় চিহ্নিত ব্যক্তিরা হামলা করলেও প্রশাসন কেন অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেছে, সেটা আমরা জানতে চাই। এর আগে রবিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়। অন্যথায় প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য সরকারি নির্দেশে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯ মার্চ, ২০২০ হতে অদ্যাবধি ক্লাস ও হল বন্ধ রয়েছে (তবে অনলাইন ক্লাস চালু রয়েছে)। ২০ ফেব্রুয়ারি, ২০২১ তারিখ সন্ধ্যায় কিছু সংখ্যক শিক্ষার্থী সরকারি নির্দেশ অমান্য করে কোনো কোনো আবাসিক হলে জোরপূর্বক প্রবেশ করে অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ২২ ফেব্রুয়ারি, ২০২১ তারিখ সকাল ১০টার মধ্যে নিজ উদ্যোগে হল ত্যাগ করতে নির্দেশ দিচ্ছে। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।

এ ব্যাপারে জাবির হল প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন দৈনিক অধিকারকে বলেন, ‘শিক্ষার্থীদের হলে অবস্থানের বিষয়টি নিয়ে আমরা একটি বৈঠক করছি। বৈঠক শেষে আমরা প্রতিটি হলে গিয়ে শিক্ষার্থীদের চলে যেতে বলব। তারা আমাদের প্রস্তাব না মানলে পরবর্তীতে আলোচনা সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ওই বৈঠকে জাবি উপাচার্যও উপস্থিত আছেন বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

» নেত্রকোনায় বৃদ্ধাকে মারপিট ও ফলজ-বনজ ৩ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্দেশ অমান্য করে হলেই অবস্থান শিক্ষার্থীদের: বৈঠকে জাবি প্রশাসন

শেয়ার করুন...

প্রশাসনের পক্ষ থেকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলেই অবস্থান করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানিয়েছেন, নিরাপত্তার কারণে তারা হলে অবস্থান নিয়েছেন। একই সাথে প্রশাসনের আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকিতেও তারা হল ছেড়ে যাবেন না। এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী সামিয়া হাসান দৈনিক অধিকারকে বলেন, ‘আমরা প্রশাসনের বক্তব্য প্রত্যাখ্যান করছি। আমরা হল থেকে বের হব না।

আমরা যে আল্টিমেটাম দিয়েছি, সেটাই এখনো চলমান আছে। স্থানীয় চিহ্নিত ব্যক্তিরা হামলা করলেও প্রশাসন কেন অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেছে, সেটা আমরা জানতে চাই। এর আগে রবিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়। অন্যথায় প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য সরকারি নির্দেশে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯ মার্চ, ২০২০ হতে অদ্যাবধি ক্লাস ও হল বন্ধ রয়েছে (তবে অনলাইন ক্লাস চালু রয়েছে)। ২০ ফেব্রুয়ারি, ২০২১ তারিখ সন্ধ্যায় কিছু সংখ্যক শিক্ষার্থী সরকারি নির্দেশ অমান্য করে কোনো কোনো আবাসিক হলে জোরপূর্বক প্রবেশ করে অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ২২ ফেব্রুয়ারি, ২০২১ তারিখ সকাল ১০টার মধ্যে নিজ উদ্যোগে হল ত্যাগ করতে নির্দেশ দিচ্ছে। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।

এ ব্যাপারে জাবির হল প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন দৈনিক অধিকারকে বলেন, ‘শিক্ষার্থীদের হলে অবস্থানের বিষয়টি নিয়ে আমরা একটি বৈঠক করছি। বৈঠক শেষে আমরা প্রতিটি হলে গিয়ে শিক্ষার্থীদের চলে যেতে বলব। তারা আমাদের প্রস্তাব না মানলে পরবর্তীতে আলোচনা সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ওই বৈঠকে জাবি উপাচার্যও উপস্থিত আছেন বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD