বিকেলে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল

শেয়ার করুন...

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিউজিল্যান্ড রওনা হবে বাংলাদেশ জাতীয় দল। তার আগে করা তিন করোনা টেস্টেই নেগেটিভ এসেছেন সকল সদস্যরা। তবে, টেস্টের ফলাফল যাই হোক না কেন, ওশেনিয়াতে মানতে হবে নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগের প্রটোকল। এদিকে, নিউজিল্যান্ড সফর সবসময়ই আলাদা চ্যালেঞ্জ নিয়ে আসে ক্রিকেটারদের জন্য। সেখানে, এবার বাড়তি মাত্রা যোগ করেছে ৬ দিনের আইসোলেশন, মন্তব্য তাসকিনের আহমেদের।

বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ট্যুরের আগে নিউজিল্যান্ড বোর্ডের চাহিদা অনুযায়ী তিনবার করোনা টেস্ট করা হয়েছে। প্রত্যেকটিতেই সবাই নেগেটিভ হয়েছেন। আশা করি সেখানে গিয়েও কোন সমস্যা হবে না। ট্যুরের আগে এ কথাগুলো অনেকটা স্বস্তি নিয়ে এসেছে বাংলাদেশের বহরে। কোভিড আক্রান্ত এ পৃথিবীতে এখনো অনেকটা স্বাভাবিক আছে নিউজিল্যান্ড। কিন্তু, এ অবস্থা বজায় রাখতে তাদের স্বাস্থ্য প্রটোকল মানার যে বাধ্যবাধকতা তারা করেছে, সেখান থেকে মাফ করা হয়নি কাউকেই। তাই তো, যাওয়ার আগেই এতো সব নিয়মকানুনের মারপ্যাঁচে তামিম-রিয়াদ বাহিনী।

তবে, যাওয়ার আগের টুকু জেনেই যদি আপনি অবাক হন, তাহলে বলছি আরো চমক আছে আপনাদের জন্য। এখানে রিপোর্ট যাই আসুক, তা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না কিউই কর্তৃপক্ষ। ওশেনিয়াতে পা দিতেই মানতে হবে তাদের আইনকানুন। আর তা হচ্ছে, হোটেলে ৬ দিন বন্দী জীবন যাপন করতে হবে টাইগারদের। এ ৬ দিন কপালে জুটবে না রুম সার্ভিসও। নিজেদের কাজ করতে হবে নিজেদেরকেই। মুক্ত বাতাস আর আলোর সঙ্গে দেখা হবে, তবে সেটাও ঘড়ি ধরে ঘন্টাখানেকের জন্য। আর এই নিয়মগুলো মানতে পারলেই কেবল, জিম এবং অনুশীলনের অনুমতি পাবে বাংলাদেশ। তবে, দলবদ্ধ হয়ে তা করতে হলে অপেক্ষা করতে হবে অন্তত ১৪ দিন।

চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, প্রথম ৬ দিন রুম থেকে বের হওয়া যাবে না। সার্ভিসও পাওয়া যাবে না। তবে, ধীরে ধীরে আমাদের আচরণ ভালো থাকলে তারা সুবিধা বাড়িয়ে দেবে। ৬ দিন পর থেকে হালকা জিম করা যাবে, সেটাও গ্রুপ হয়ে। এরপর সেই গ্রুপেই অনুশীলন শুরু করতে হবে। ১৪ দিন পর থেকে আমরাও স্বাভাবিক জীবন যাপন করতে পারবো।ক্রিকেটাররা বায়ো বাবলে আছেন বেশ কয়েক মাস ধরেই। কিন্তু, এতোটা কঠোর নিয়মের সঙ্গে পরিচয় নেই তাদের কারোই। বিষয়টা তাই ভাবাচ্ছে তাসকিনকে। যদিও আশা, উৎরে যাবেন এ চ্যালেঞ্জটাকেও।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তাসকিন আহমেদ বলেন, আমরা বায়ো বাবলের সঙ্গে পরিচিত, তবে ওখানে যেভাবে শুনছি তা বেশ কঠিন হবে। তবে, ইনশাল্লাহ আমরা সব উৎরে যাবো। নিউজিল্যান্ডে খেলা এমনিতে অনেক কঠিন। ওদের এ কোয়ারেন্টিন চ্যালেঞ্জ আরো বাড়িয়ে দিলো। বাতাসে গুঞ্জন বাংলাদেশের বিপক্ষে সিরিজে না’ও খেলতে পারেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটাররা। আইপিএলে যোগ দেয়ার উদ্দেশ্যে তাদেরকে ছুটি দিতে যাচ্ছে এনজেডএসএসি। তবে, সেটা নিয়ে না ভেবে নিজের পারফরম্যান্সে মনোযোগ দিতে চান তাসকিন।

সর্বশেষ সংবাদ

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিকেলে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল

শেয়ার করুন...

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিউজিল্যান্ড রওনা হবে বাংলাদেশ জাতীয় দল। তার আগে করা তিন করোনা টেস্টেই নেগেটিভ এসেছেন সকল সদস্যরা। তবে, টেস্টের ফলাফল যাই হোক না কেন, ওশেনিয়াতে মানতে হবে নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগের প্রটোকল। এদিকে, নিউজিল্যান্ড সফর সবসময়ই আলাদা চ্যালেঞ্জ নিয়ে আসে ক্রিকেটারদের জন্য। সেখানে, এবার বাড়তি মাত্রা যোগ করেছে ৬ দিনের আইসোলেশন, মন্তব্য তাসকিনের আহমেদের।

বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ট্যুরের আগে নিউজিল্যান্ড বোর্ডের চাহিদা অনুযায়ী তিনবার করোনা টেস্ট করা হয়েছে। প্রত্যেকটিতেই সবাই নেগেটিভ হয়েছেন। আশা করি সেখানে গিয়েও কোন সমস্যা হবে না। ট্যুরের আগে এ কথাগুলো অনেকটা স্বস্তি নিয়ে এসেছে বাংলাদেশের বহরে। কোভিড আক্রান্ত এ পৃথিবীতে এখনো অনেকটা স্বাভাবিক আছে নিউজিল্যান্ড। কিন্তু, এ অবস্থা বজায় রাখতে তাদের স্বাস্থ্য প্রটোকল মানার যে বাধ্যবাধকতা তারা করেছে, সেখান থেকে মাফ করা হয়নি কাউকেই। তাই তো, যাওয়ার আগেই এতো সব নিয়মকানুনের মারপ্যাঁচে তামিম-রিয়াদ বাহিনী।

তবে, যাওয়ার আগের টুকু জেনেই যদি আপনি অবাক হন, তাহলে বলছি আরো চমক আছে আপনাদের জন্য। এখানে রিপোর্ট যাই আসুক, তা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না কিউই কর্তৃপক্ষ। ওশেনিয়াতে পা দিতেই মানতে হবে তাদের আইনকানুন। আর তা হচ্ছে, হোটেলে ৬ দিন বন্দী জীবন যাপন করতে হবে টাইগারদের। এ ৬ দিন কপালে জুটবে না রুম সার্ভিসও। নিজেদের কাজ করতে হবে নিজেদেরকেই। মুক্ত বাতাস আর আলোর সঙ্গে দেখা হবে, তবে সেটাও ঘড়ি ধরে ঘন্টাখানেকের জন্য। আর এই নিয়মগুলো মানতে পারলেই কেবল, জিম এবং অনুশীলনের অনুমতি পাবে বাংলাদেশ। তবে, দলবদ্ধ হয়ে তা করতে হলে অপেক্ষা করতে হবে অন্তত ১৪ দিন।

চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, প্রথম ৬ দিন রুম থেকে বের হওয়া যাবে না। সার্ভিসও পাওয়া যাবে না। তবে, ধীরে ধীরে আমাদের আচরণ ভালো থাকলে তারা সুবিধা বাড়িয়ে দেবে। ৬ দিন পর থেকে হালকা জিম করা যাবে, সেটাও গ্রুপ হয়ে। এরপর সেই গ্রুপেই অনুশীলন শুরু করতে হবে। ১৪ দিন পর থেকে আমরাও স্বাভাবিক জীবন যাপন করতে পারবো।ক্রিকেটাররা বায়ো বাবলে আছেন বেশ কয়েক মাস ধরেই। কিন্তু, এতোটা কঠোর নিয়মের সঙ্গে পরিচয় নেই তাদের কারোই। বিষয়টা তাই ভাবাচ্ছে তাসকিনকে। যদিও আশা, উৎরে যাবেন এ চ্যালেঞ্জটাকেও।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তাসকিন আহমেদ বলেন, আমরা বায়ো বাবলের সঙ্গে পরিচিত, তবে ওখানে যেভাবে শুনছি তা বেশ কঠিন হবে। তবে, ইনশাল্লাহ আমরা সব উৎরে যাবো। নিউজিল্যান্ডে খেলা এমনিতে অনেক কঠিন। ওদের এ কোয়ারেন্টিন চ্যালেঞ্জ আরো বাড়িয়ে দিলো। বাতাসে গুঞ্জন বাংলাদেশের বিপক্ষে সিরিজে না’ও খেলতে পারেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটাররা। আইপিএলে যোগ দেয়ার উদ্দেশ্যে তাদেরকে ছুটি দিতে যাচ্ছে এনজেডএসএসি। তবে, সেটা নিয়ে না ভেবে নিজের পারফরম্যান্সে মনোযোগ দিতে চান তাসকিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD