বক্তাবলিতে আলমগীর হত্যায় ফারুক মেম্বারের সম্পৃক্ততা নেই – এম. শওকত আলী

শেয়ার করুন...

বক্তাবলির কুখ্যাত সন্ত্রাসী,ডাকাত,একাধিক হত্যার আসামী ও মাদক ব্যবসায়ী আলমগীরকে সাধারন মানুষের গণপিটুনিতে আহত হয়ে পরে মৃত্যু হওয়ার ঘটনায় ৪ নং ওয়ার্ডের মেম্বার ওমর ফারুককে গ্রেফতারের বিষয়ে চেয়ারম্যান এম শওকত আলী বলেন,আমরা যাচাই বাছাই করছি। করার পর আমরা দেখলাম ফারুক সাহেব তো নিজেই আঘাত প্রাপ্ত। উনাকে আঘাত করার পরই তো ঝামেলাটার সৃষ্টি হয়েছে। সুতরাং আমাদের মনে হয় কোথাও আমাদের গ্যাপ আছে। আমরা পুলিশের কাছে সঠিক তথ্যটা পৌছিয়ে দিতে পারি নাই। যার কারনে সব কিছু এলোমেলো হয়ে গেছে।

শনিবার(২ এপ্রিল)দুপুরে বক্তাবলি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে রাজাপুর একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে ৪ নং ওয়ার্ডের মেম্বার ওমর ফারুক মেম্বারের সহধর্মিণী আইরিন আক্তারকে শান্তনা প্রদান করে এবং নিহত আলমগীরের ঘটনায় মেম্বারের সম্পৃক্ততা নেই উল্লেখ করে উক্ত কথা বলেন চেয়ারম্যান।

গণপিটুনিতে নিহত আলমগীরের স্ত্রী মিডিয়ায় যে মিথ্যা তথ্য দিয়েছে তা উল্লেখ করে বক্তাবলি ইউপি চেয়ারম্যান এম শওকত আলী বলেন,আলমগীরের বউ মিথ্যা কথা বলছে তার ভিডিও আমার কাছে আছে। ওর বউ বলছে ওর জিব্বা কাটছে,চোখ তুলে ফেলছে, পায়ের রগ কাটছে। এইগুলা কিছুই হয় নাই।

৯৯৯ কল দেওয়ার বিষয় মিথ্যা বলে চেয়ারম্যান আরো বলেন,আলমগীরের বউ ৯৯৯ এ ও কল দেয় নাই। আহত অবস্থায় হাসপাতালে গেছে। লোকটা দুই দিন পর মারা গেছে। ওমর ফারুক সাহেবকে যখন আঘাত করছে এই ঘটনায় তার আত্বীয় স্বজন,ইট ভাটার শ্রমিক ও উত্তেজিত এলাকাবাসী আলমগীরকে পিটিয়েছে। আমরা জানি ওমর ফারুক নিরাপরাধ। আমরা তা বলবো না। আমরা চাই আইনের মাধ্যমেই প্রশাসন প্রমান করবে ওমর ফারুকের এই হত্যাকান্ডে সম্পৃক্ত না। আর যদি ওমর ফারুক সম্পৃক্ত থাইক্কা থাকে সেটার প্রমাণ হলে তার সাজা ভোগ করবে। নির্দোষ হলে আল্লাহই উনাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করবে।

ফারুক মেম্বারের অবর্তমানে কে কাজ করবে এই বিষয়ে চেয়ারম্যান ৪ নং ওয়ার্ডবাসীকে বলেন,এখন তো আর ফারুক মেম্বার কাজ করতে পারবে না। তার অবর্তমানে পঞ্চায়েত কমিটি কাজ করবে। তার প্রতিনিধি হিসেবে কে কাজ করবে তাকে আমার সাথে যোগাযোগ করার জন্য পাঠাবেন। এখন তো আর ফারুক মেম্বার স্বাক্ষর দিতে পারবে না। সেই ক্ষেত্রে মহিলা মেম্বারকে সাথে রাখবেন। কিছু কিছু কাজ আছে নির্বাচিত জনপ্রতিনিধিই স্বাক্ষর দিতে হয়। আর ফারুক মেম্বারের দুইটা প্রকল্প আছে। যেহেতু ওমর ফারুক মেম্বার একটা বেকায়দায় পড়ে গেছে তাই মহিলা মেম্বার যে আছে তাকে নিয়ে এই এলাকার মানুষদের সহযোগিতায় প্রকল্প দুইটা বাস্তবায়ন করতে হবে। উনার অবর্তমানে যাকেই দায়িত্ব দেওয়া হবে ফারুক মেম্বার থাকতে যে রকম সহযোগিতা পেতো উনি তার কম পাবে না। দরকার হলে তার এই ওয়ার্ডের মেম্বার হিসেবে আমি কাজ করবো। আপনেরা সবাই দোয়া করবেন ফারুক মেম্বার উনি নিজেই আঘাত প্রাপ্ত কিন্তু ঘটনাক্রমে উনি আজ জেলখানায় আটকে আছে এবং উনি যেনো নিরাপরাধ হিসেবে মুক্তি পায়।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বক্তাবলিতে আলমগীর হত্যায় ফারুক মেম্বারের সম্পৃক্ততা নেই – এম. শওকত আলী

শেয়ার করুন...

বক্তাবলির কুখ্যাত সন্ত্রাসী,ডাকাত,একাধিক হত্যার আসামী ও মাদক ব্যবসায়ী আলমগীরকে সাধারন মানুষের গণপিটুনিতে আহত হয়ে পরে মৃত্যু হওয়ার ঘটনায় ৪ নং ওয়ার্ডের মেম্বার ওমর ফারুককে গ্রেফতারের বিষয়ে চেয়ারম্যান এম শওকত আলী বলেন,আমরা যাচাই বাছাই করছি। করার পর আমরা দেখলাম ফারুক সাহেব তো নিজেই আঘাত প্রাপ্ত। উনাকে আঘাত করার পরই তো ঝামেলাটার সৃষ্টি হয়েছে। সুতরাং আমাদের মনে হয় কোথাও আমাদের গ্যাপ আছে। আমরা পুলিশের কাছে সঠিক তথ্যটা পৌছিয়ে দিতে পারি নাই। যার কারনে সব কিছু এলোমেলো হয়ে গেছে।

শনিবার(২ এপ্রিল)দুপুরে বক্তাবলি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে রাজাপুর একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে ৪ নং ওয়ার্ডের মেম্বার ওমর ফারুক মেম্বারের সহধর্মিণী আইরিন আক্তারকে শান্তনা প্রদান করে এবং নিহত আলমগীরের ঘটনায় মেম্বারের সম্পৃক্ততা নেই উল্লেখ করে উক্ত কথা বলেন চেয়ারম্যান।

গণপিটুনিতে নিহত আলমগীরের স্ত্রী মিডিয়ায় যে মিথ্যা তথ্য দিয়েছে তা উল্লেখ করে বক্তাবলি ইউপি চেয়ারম্যান এম শওকত আলী বলেন,আলমগীরের বউ মিথ্যা কথা বলছে তার ভিডিও আমার কাছে আছে। ওর বউ বলছে ওর জিব্বা কাটছে,চোখ তুলে ফেলছে, পায়ের রগ কাটছে। এইগুলা কিছুই হয় নাই।

৯৯৯ কল দেওয়ার বিষয় মিথ্যা বলে চেয়ারম্যান আরো বলেন,আলমগীরের বউ ৯৯৯ এ ও কল দেয় নাই। আহত অবস্থায় হাসপাতালে গেছে। লোকটা দুই দিন পর মারা গেছে। ওমর ফারুক সাহেবকে যখন আঘাত করছে এই ঘটনায় তার আত্বীয় স্বজন,ইট ভাটার শ্রমিক ও উত্তেজিত এলাকাবাসী আলমগীরকে পিটিয়েছে। আমরা জানি ওমর ফারুক নিরাপরাধ। আমরা তা বলবো না। আমরা চাই আইনের মাধ্যমেই প্রশাসন প্রমান করবে ওমর ফারুকের এই হত্যাকান্ডে সম্পৃক্ত না। আর যদি ওমর ফারুক সম্পৃক্ত থাইক্কা থাকে সেটার প্রমাণ হলে তার সাজা ভোগ করবে। নির্দোষ হলে আল্লাহই উনাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করবে।

ফারুক মেম্বারের অবর্তমানে কে কাজ করবে এই বিষয়ে চেয়ারম্যান ৪ নং ওয়ার্ডবাসীকে বলেন,এখন তো আর ফারুক মেম্বার কাজ করতে পারবে না। তার অবর্তমানে পঞ্চায়েত কমিটি কাজ করবে। তার প্রতিনিধি হিসেবে কে কাজ করবে তাকে আমার সাথে যোগাযোগ করার জন্য পাঠাবেন। এখন তো আর ফারুক মেম্বার স্বাক্ষর দিতে পারবে না। সেই ক্ষেত্রে মহিলা মেম্বারকে সাথে রাখবেন। কিছু কিছু কাজ আছে নির্বাচিত জনপ্রতিনিধিই স্বাক্ষর দিতে হয়। আর ফারুক মেম্বারের দুইটা প্রকল্প আছে। যেহেতু ওমর ফারুক মেম্বার একটা বেকায়দায় পড়ে গেছে তাই মহিলা মেম্বার যে আছে তাকে নিয়ে এই এলাকার মানুষদের সহযোগিতায় প্রকল্প দুইটা বাস্তবায়ন করতে হবে। উনার অবর্তমানে যাকেই দায়িত্ব দেওয়া হবে ফারুক মেম্বার থাকতে যে রকম সহযোগিতা পেতো উনি তার কম পাবে না। দরকার হলে তার এই ওয়ার্ডের মেম্বার হিসেবে আমি কাজ করবো। আপনেরা সবাই দোয়া করবেন ফারুক মেম্বার উনি নিজেই আঘাত প্রাপ্ত কিন্তু ঘটনাক্রমে উনি আজ জেলখানায় আটকে আছে এবং উনি যেনো নিরাপরাধ হিসেবে মুক্তি পায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD