পূর্ণিমার জোঁয়ারের প্রভাবে আমতলী ও তালতলীর অর্ধশতাধিক গ্রাম প্লাবিত

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি:- পূর্নিমার জোয়ারের প্রভাবে পায়রা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তেতুল বাড়িয়া গ্রামের বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে ৮গ্রামসহ আমতলী ও তালতলীর নদী তীরবর্তী অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানির নীচে তলিয়ে গেছে আউশের ধান ও আমনের বীজতলা। তালতলীতে ভেসে গেছে অর্ধ শতাধিক পুকুর ও ঘেরের মাছ। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। দুর্ভোগে পরেছে দুই উপজেলার লক্ষাধীক মানুষ।

জানাগেছে,পূর্ণিমার জোঁয়ারের প্রভাবে পায়রা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪৩ সেন্টিমিটার বেশী পানি বৃদ্ধি পাওয়ায় তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের বন্যানিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে তেতুলবাড়িয়া, গোরাপাড়া, খারাকান্দা, সনবুনিয়া, ফুলুপাড় ও নলবুনিয়া সাইক্লোন সেল্টারসহ ৮ গ্রাম ৪দিন ধরে প্রতিদিন দুবার করে জোয়ারের পানিতে ভাসছে।

তেতুলবাড়িয়া গ্রামের চম্পাভানু, শিরিন বেগম বলেন, এই চার দিন ধইর‌্যা পানি উইঠ্যা চুলা ডুইব্যা যাওয়ায় দুপুরে পোলা মাইয়া লইয়া খাইতে পরি নাই।

একই গ্রামের মনির হাওলাদার বলেন, জোয়ারের পানির তোরে মোর জাল ভাসাইয়া লইয়া গ্যাছে। হেতে মোর ২ লক্ষ টাহা ক্ষতি অইছে। একই গ্রামের হাবিব আকন বলেন, জোয়ারের পানিতে মোর ঘেরের ২ লক্ষ টাকার মাছ ভাইস্যা গ্যাছে।

এছাড়া উপকুলীয় আমতলী ও তালতলীর নদী তীরবর্তী অর্ধশতাধিক গ্রামও ৪দিন ধরে প্লাবিত হচ্ছে। বন্যা নিয়ন্ত্রন বাঁধের বাইরের বসবাসরত মানুষের ঘরবাড়ী তলিয়ে গেছে। এতে সীমাহীন দুর্ভোগে পরেছে আমতলী ও তালতলী উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ। জোয়ারে পানিতে একাকার হয়ে আমতলী ও তালতলীর মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। পানিতে নদী তীরবর্তী মাঠ-ঘাট তলিয়ে গেছে। তলিয়ে গেছে আউশের ধান ক্ষেত ও আমনের বীজতলা। দ্রুত পানি না কমলে আউশ ধান ও আমনের বীজতলা পঁচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে আমতলীর উপজেলার ঘোপখালী, বালিয়াতলী, পশুরবুনিয়া, আড়পাঙ্গাশিয়া, পশ্চিম আমতলী, ফেরীঘাট, পুরাতন লঞ্চঘাট, আমুয়ার চর, পানি উন্নয়ন বোর্ড এলাকা, আঙ্গুলকাটা, গুলিশাখালী ও হরিদ্রবাড়িয়া তালতলী উপজেলার নিশানবাড়িয়া, ফকিরহাট, সোনাকাটা, নিদ্রাসকিনা, তেতুঁলবাড়িয়া, আশারচর, নলবুনিয়া, তালুকদারপাড়া, চরপাড়া, গাবতলী, মৌপাড়া, ছোটবগী, জয়ালভাঙ্গা, পচাঁকোড়ালিয়াসহ আরো অনেক নি¤œাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে।

এছাড়া ঝুঁকিতে রয়েছে বালিয়াতলী, পশুরবুনিয়া, আড়পাঙ্গাশিয়া, পশ্চিম ঘটখালী, গুলিশাখালী ও হরিদ্রবাড়িয়া এলাকার পায়রা সংলগ্ন বন্যা নিয়ন্ত্রন বাঁধ।

গত ৪দিন ধরে পায়রা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আমতলীর ফেরির গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহতে হচ্ছে। বন্যা নিয়ন্ত্রন বাঁধ না থাকায় গাজীপুর বন্দর জোয়ারের পানিতে তলিয়ে গেছে বলে জানান, স্থাণীয় ইউপি সদস্য আব্দুল বাতেন দেওয়ান।

আমতলী উপজেলার গেজ পাঠক (পানি মাপক) মো.আবুল কালাম আজাদ জানান, শুক্রবার পয়রা নদীর বিপদ সীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম বলেন, যে সকল জায়গায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ দুর্বল হয়ে গেছে সেগুলো সংস্কার এবং তেতুলবাড়িয়া গ্রামের বাঁধ দ্রুত সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ণিমার জোঁয়ারের প্রভাবে আমতলী ও তালতলীর অর্ধশতাধিক গ্রাম প্লাবিত

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি:- পূর্নিমার জোয়ারের প্রভাবে পায়রা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তেতুল বাড়িয়া গ্রামের বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে ৮গ্রামসহ আমতলী ও তালতলীর নদী তীরবর্তী অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানির নীচে তলিয়ে গেছে আউশের ধান ও আমনের বীজতলা। তালতলীতে ভেসে গেছে অর্ধ শতাধিক পুকুর ও ঘেরের মাছ। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। দুর্ভোগে পরেছে দুই উপজেলার লক্ষাধীক মানুষ।

জানাগেছে,পূর্ণিমার জোঁয়ারের প্রভাবে পায়রা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪৩ সেন্টিমিটার বেশী পানি বৃদ্ধি পাওয়ায় তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের বন্যানিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে তেতুলবাড়িয়া, গোরাপাড়া, খারাকান্দা, সনবুনিয়া, ফুলুপাড় ও নলবুনিয়া সাইক্লোন সেল্টারসহ ৮ গ্রাম ৪দিন ধরে প্রতিদিন দুবার করে জোয়ারের পানিতে ভাসছে।

তেতুলবাড়িয়া গ্রামের চম্পাভানু, শিরিন বেগম বলেন, এই চার দিন ধইর‌্যা পানি উইঠ্যা চুলা ডুইব্যা যাওয়ায় দুপুরে পোলা মাইয়া লইয়া খাইতে পরি নাই।

একই গ্রামের মনির হাওলাদার বলেন, জোয়ারের পানির তোরে মোর জাল ভাসাইয়া লইয়া গ্যাছে। হেতে মোর ২ লক্ষ টাহা ক্ষতি অইছে। একই গ্রামের হাবিব আকন বলেন, জোয়ারের পানিতে মোর ঘেরের ২ লক্ষ টাকার মাছ ভাইস্যা গ্যাছে।

এছাড়া উপকুলীয় আমতলী ও তালতলীর নদী তীরবর্তী অর্ধশতাধিক গ্রামও ৪দিন ধরে প্লাবিত হচ্ছে। বন্যা নিয়ন্ত্রন বাঁধের বাইরের বসবাসরত মানুষের ঘরবাড়ী তলিয়ে গেছে। এতে সীমাহীন দুর্ভোগে পরেছে আমতলী ও তালতলী উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ। জোয়ারে পানিতে একাকার হয়ে আমতলী ও তালতলীর মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। পানিতে নদী তীরবর্তী মাঠ-ঘাট তলিয়ে গেছে। তলিয়ে গেছে আউশের ধান ক্ষেত ও আমনের বীজতলা। দ্রুত পানি না কমলে আউশ ধান ও আমনের বীজতলা পঁচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে আমতলীর উপজেলার ঘোপখালী, বালিয়াতলী, পশুরবুনিয়া, আড়পাঙ্গাশিয়া, পশ্চিম আমতলী, ফেরীঘাট, পুরাতন লঞ্চঘাট, আমুয়ার চর, পানি উন্নয়ন বোর্ড এলাকা, আঙ্গুলকাটা, গুলিশাখালী ও হরিদ্রবাড়িয়া তালতলী উপজেলার নিশানবাড়িয়া, ফকিরহাট, সোনাকাটা, নিদ্রাসকিনা, তেতুঁলবাড়িয়া, আশারচর, নলবুনিয়া, তালুকদারপাড়া, চরপাড়া, গাবতলী, মৌপাড়া, ছোটবগী, জয়ালভাঙ্গা, পচাঁকোড়ালিয়াসহ আরো অনেক নি¤œাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে।

এছাড়া ঝুঁকিতে রয়েছে বালিয়াতলী, পশুরবুনিয়া, আড়পাঙ্গাশিয়া, পশ্চিম ঘটখালী, গুলিশাখালী ও হরিদ্রবাড়িয়া এলাকার পায়রা সংলগ্ন বন্যা নিয়ন্ত্রন বাঁধ।

গত ৪দিন ধরে পায়রা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আমতলীর ফেরির গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহতে হচ্ছে। বন্যা নিয়ন্ত্রন বাঁধ না থাকায় গাজীপুর বন্দর জোয়ারের পানিতে তলিয়ে গেছে বলে জানান, স্থাণীয় ইউপি সদস্য আব্দুল বাতেন দেওয়ান।

আমতলী উপজেলার গেজ পাঠক (পানি মাপক) মো.আবুল কালাম আজাদ জানান, শুক্রবার পয়রা নদীর বিপদ সীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম বলেন, যে সকল জায়গায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ দুর্বল হয়ে গেছে সেগুলো সংস্কার এবং তেতুলবাড়িয়া গ্রামের বাঁধ দ্রুত সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD