রূপগঞ্জে সরকারি স্কুল মাঠ দখল করে কীর্তন’ অভিযোগ স্কুল কর্তৃপক্ষের

শেয়ার করুন...

রূপগঞ্জ কেয়ারীয়া উত্তরপাড়া কালীমন্দির সংলগ্ন কেয়ারীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবৈধ ভাবে নামযজ্ঞ কীর্তন অনুষ্ঠানের নামে ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে স্কুলের মাঠ দখল করে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করতে প্যান্ডেল তৈরি করেছেন হরি আনন্দ কুটু, মরণ চাঁন ও অপু সরকার গংরা। বছরের শুরুতেই যখন কোমলমতি শিশুরা বই পুস্তক নিয়ে আনন্দে আত্মহারা এবং সকালে এসেই স্কুল মাঠে খেলার আনন্দ সবই ম্লান করে দিচ্ছে কীর্তন অনুষ্ঠানের নামে এই চক্রটি।

সরেজমিনে গিয়ে দেখা যায় অভিভাবক ও স্কুলে আগত শিশুদের চোখে মুখে হতাশা, যেন ভারী এক সকাল। মাঠ দখল করে অনুষ্ঠানের বিষয়ে মুঠো ফোনে আলাপকালে স্কুলের প্রধান শিক্ষিকা আজিজা খানম বলেন, তারা কারো কোন অনুমতি না নিয়ে স্থানীয় প্রভাব খাটিয়ে প্যান্ডেল করেছে, যাহা কোন ভাবেই কাম্য নয়। তিনি আরো বলেন, স্থানীয় সংসদ সদস্য মেসেঞ্জারে একটি সুপারিশ করেছেন অনুষ্ঠান করতে দেওয়ার জন্য, আপনারা জানেন আমি একজন প্রধান শিক্ষক হিসেবে মন্ত্রীর কথা না রাখার কোন ক্ষমতা রাখি না।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ কালে তিনি বলেন বছরের শুরু আর শেষে নয়, পাঁচ দিনব্যাপী স্কুল মাঠ দখল করে অনুষ্ঠান করার অনুমতি বা সুপারিশ মাননীয় প্রধান মন্ত্রীও করবেন না। মন্ত্রী কেন, আপনারা অবগত করেছেন ,আমি ব্যবস্থা নিয়ে বন্ধ করে প্যান্ডেল সরিয়ে দিব। কিন্তু দুঃখের বিষয় দুইদিন অতিবাহিত হলেও তিনি অদৃশ্য কারণে স্কুল মাঠ খালি করতে ব্যর্থ হন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মন্জুরুল হাফিজ বলেন, আমি অবগত হয়েছি, দ্রুত ব্যবস্থা নিব, কোন অবস্থাতেই স্কুলের পাঠদান বন্ধ করে, স্কুল মাঠে কোন ধরনের অনুষ্ঠান করতে দেয়া হবে না। বিষয়টা নিয়ে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা উপ-পরিচালক মোঃ ইমামুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত মরণ চাঁন, হরি আনন্দ কুটু ও অপু সরকার গংদের সাথে আলাপ কালে তারা বলেন, আমরা আমাদের এমপি গোলাম দোস্তগীর গাজী সাহেবের বাসায় গিয়েছি, তিনি অনুষ্ঠান করার অনুমতি দিয়েছেন। নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন ও শিলা পাল মন্ত্রীর অনুগত ও জেলা পরিষদ সদস্য, তারাও অনুমতি দিয়েছেন।

বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার ও সভাপতি জে.এল ভৌমিক বলেন আমরা আমাদের ধর্মীয় নামযজ্ঞ কীর্তন অনুষ্ঠান সবুজ সরকার ও শীতল সরকার গংদের করতে অনুমতি দিয়েছি এবং শিপন সরকার শিখন কে দায়িত্ব দিয়েছি, তাদের বাহিরে আপনারা যাদের নাম বলছেন, তাদের কেউ আমাদের কাছে আসেও নি, আমরা তাদের তেমন চিনিও না। যদি হরি আনন্দ কুটু, অপু সরকার ও মরণ চাঁন গংরা স্কুল মাঠ দখল করে ধর্মীয় অনুষ্ঠান করে, তা কোন ভাবেই গ্রহণযোগ্য বা কাম্য নয়, প্রশাসন যেন তা বন্ধের ব্যবস্থা গ্রহণ করে প্যান্ডেল সরিয়ে দিয়ে স্কুলের পাঠদান স্বাভাবিক রাখার ব্যাবস্থা গ্ৰহন করার অনুরোধ করছি।

সর্বশেষ সংবাদ

» শাহ আলমের স্ত্রী ও দুই ছেলেসহ চার কর্মীর বিরুদ্ধে মামলা

» শার্শা উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে ধানের শীষ প্রার্থীর নুরুজ্জামানের মতবিনিময় সভা

» দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত

» যশোর ১ শার্শা আসনে জামায়াতের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন

» ফতুল্লার গাবতলী থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

» ফতুল্লায় ৬০ পিস ইয়াবাসহ রিপন কাজী গ্রেফতার

» স্থগিত হচ্ছে নির্বাচন

» শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ!

» বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

» জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে সরকারি স্কুল মাঠ দখল করে কীর্তন’ অভিযোগ স্কুল কর্তৃপক্ষের

শেয়ার করুন...

রূপগঞ্জ কেয়ারীয়া উত্তরপাড়া কালীমন্দির সংলগ্ন কেয়ারীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবৈধ ভাবে নামযজ্ঞ কীর্তন অনুষ্ঠানের নামে ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে স্কুলের মাঠ দখল করে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করতে প্যান্ডেল তৈরি করেছেন হরি আনন্দ কুটু, মরণ চাঁন ও অপু সরকার গংরা। বছরের শুরুতেই যখন কোমলমতি শিশুরা বই পুস্তক নিয়ে আনন্দে আত্মহারা এবং সকালে এসেই স্কুল মাঠে খেলার আনন্দ সবই ম্লান করে দিচ্ছে কীর্তন অনুষ্ঠানের নামে এই চক্রটি।

সরেজমিনে গিয়ে দেখা যায় অভিভাবক ও স্কুলে আগত শিশুদের চোখে মুখে হতাশা, যেন ভারী এক সকাল। মাঠ দখল করে অনুষ্ঠানের বিষয়ে মুঠো ফোনে আলাপকালে স্কুলের প্রধান শিক্ষিকা আজিজা খানম বলেন, তারা কারো কোন অনুমতি না নিয়ে স্থানীয় প্রভাব খাটিয়ে প্যান্ডেল করেছে, যাহা কোন ভাবেই কাম্য নয়। তিনি আরো বলেন, স্থানীয় সংসদ সদস্য মেসেঞ্জারে একটি সুপারিশ করেছেন অনুষ্ঠান করতে দেওয়ার জন্য, আপনারা জানেন আমি একজন প্রধান শিক্ষক হিসেবে মন্ত্রীর কথা না রাখার কোন ক্ষমতা রাখি না।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ কালে তিনি বলেন বছরের শুরু আর শেষে নয়, পাঁচ দিনব্যাপী স্কুল মাঠ দখল করে অনুষ্ঠান করার অনুমতি বা সুপারিশ মাননীয় প্রধান মন্ত্রীও করবেন না। মন্ত্রী কেন, আপনারা অবগত করেছেন ,আমি ব্যবস্থা নিয়ে বন্ধ করে প্যান্ডেল সরিয়ে দিব। কিন্তু দুঃখের বিষয় দুইদিন অতিবাহিত হলেও তিনি অদৃশ্য কারণে স্কুল মাঠ খালি করতে ব্যর্থ হন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মন্জুরুল হাফিজ বলেন, আমি অবগত হয়েছি, দ্রুত ব্যবস্থা নিব, কোন অবস্থাতেই স্কুলের পাঠদান বন্ধ করে, স্কুল মাঠে কোন ধরনের অনুষ্ঠান করতে দেয়া হবে না। বিষয়টা নিয়ে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা উপ-পরিচালক মোঃ ইমামুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত মরণ চাঁন, হরি আনন্দ কুটু ও অপু সরকার গংদের সাথে আলাপ কালে তারা বলেন, আমরা আমাদের এমপি গোলাম দোস্তগীর গাজী সাহেবের বাসায় গিয়েছি, তিনি অনুষ্ঠান করার অনুমতি দিয়েছেন। নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন ও শিলা পাল মন্ত্রীর অনুগত ও জেলা পরিষদ সদস্য, তারাও অনুমতি দিয়েছেন।

বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার ও সভাপতি জে.এল ভৌমিক বলেন আমরা আমাদের ধর্মীয় নামযজ্ঞ কীর্তন অনুষ্ঠান সবুজ সরকার ও শীতল সরকার গংদের করতে অনুমতি দিয়েছি এবং শিপন সরকার শিখন কে দায়িত্ব দিয়েছি, তাদের বাহিরে আপনারা যাদের নাম বলছেন, তাদের কেউ আমাদের কাছে আসেও নি, আমরা তাদের তেমন চিনিও না। যদি হরি আনন্দ কুটু, অপু সরকার ও মরণ চাঁন গংরা স্কুল মাঠ দখল করে ধর্মীয় অনুষ্ঠান করে, তা কোন ভাবেই গ্রহণযোগ্য বা কাম্য নয়, প্রশাসন যেন তা বন্ধের ব্যবস্থা গ্রহণ করে প্যান্ডেল সরিয়ে দিয়ে স্কুলের পাঠদান স্বাভাবিক রাখার ব্যাবস্থা গ্ৰহন করার অনুরোধ করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD