বিএনপির এমপিরা শপথ নিলে জাতীয় বেঈমান হবেন: অলি আহমদ

শেয়ার করুন...

২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, দেশের ১৬ কোটি মানুষকে অসম্মান করে বিএনপির এমপিরা জাতীয় সংসদে শপথ নিলে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবেন। লোভে পড়ে জাতির সঙ্গে বেইমানি করার কোনো কাজে এলডিপি সমর্থন করবে না। ভোটারদের সঙ্গে অসম্মান করে যদি সংসদে যায় সেটা তিনি সমর্থন করবেন না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির শর্তে সংসদে যাওয়ার বিষয়ে অলি বলেন, যদি এরকম কোনো কারণে সিদ্ধান্ত নেয়া হয় তাহলে বুঝতে হবে- কেউ লাভবান হওয়ার জন্য, দলকে বিপদে ফেলার জন্য এবং খালেদা জিয়াকে ব্ল্যাকমেইল করার জন্য এটা করা হচ্ছে। বিএনপিকে বিপদগামী করার জন্যই এটা করা হচ্ছে।

তিনি বলেন, জিয়া পরিবারের সঙ্গে তার আত্মীক সম্পর্ক। খালেদা জিয়া কখনো নিজের সুবিধার জন্য কারও সঙ্গে আপোষ করবেন না বলেই তার আত্মবিশ্বাস রয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, ১০ ডিসেম্বর থেকে বিরোধী দলীয় নেতাকর্মী ও সমর্থকরা এলাকাছাড়া। ৯০ ভাগ বিরোধী দলীয় প্রার্থী নিজ ঘর থেকে বের হতে পারেননি। ২৯ ডিসেম্বর রাতে ৬০ থেকে ৭০ ভাগ ভোট কেটে নেয়া হয়েছে। ৩০ ডিসেম্বরও ভোট দিতে দেয়া হয়নি। এ রকম নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ৮ জনকে বিজয় লাভের সুযোগ করে দেয়া হয়েছে। যা বিস্ময়কর ও ৮ম আশ্চর্যের ঘটনার মতো।

এলডিপি সভাপতি বলেন, দেশের জনগণ আজ নির্যাতিত। জনগণের মতামতকে বাদ দিয়ে সংসদে যাওয়ার ঘটনা মানবিক, সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হবে না।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তিনি বলেন, বিএনপি বৃহৎ রাজনৈতিক দল। খালেদা জিয়ার মুক্তির জন্য এই দলকেই উদ্যোগী হতে হবে। কারণ খালেদা জিয়া কোনো অন্যায় করেননি। যে অপরাধে তাকে শাস্তি দেয়া হয়েছে তার সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন না। রাজনৈতিকভাবে বিএনপিকে নির্মূল করার জন্য এটা করা হয়েছে। তাই রাজনৈতিকভাবেই এটাকে মোকাবেলা করতে হবে।

অলি আহমদ বলেন, নেতাদেরকে রাজপথে নামতে হবে। ঈমান ও সাহস নিয়ে ১৬০ থেকে ১৭০ জন নেতা রাজপথে নামলেই আন্দোলন সফল হবে বলে আমি বিশ্বাস করি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের বিচার ব্যবস্থা বিধ্বস্ত। কোথাও আইনের শাসন নেই। তবে শুধু বিরোধী দলের জন্য আইনের অপব্যবহার রয়েছে।-যুগান্তর

সর্বশেষ সংবাদ

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৫ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির এমপিরা শপথ নিলে জাতীয় বেঈমান হবেন: অলি আহমদ

শেয়ার করুন...

২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, দেশের ১৬ কোটি মানুষকে অসম্মান করে বিএনপির এমপিরা জাতীয় সংসদে শপথ নিলে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবেন। লোভে পড়ে জাতির সঙ্গে বেইমানি করার কোনো কাজে এলডিপি সমর্থন করবে না। ভোটারদের সঙ্গে অসম্মান করে যদি সংসদে যায় সেটা তিনি সমর্থন করবেন না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির শর্তে সংসদে যাওয়ার বিষয়ে অলি বলেন, যদি এরকম কোনো কারণে সিদ্ধান্ত নেয়া হয় তাহলে বুঝতে হবে- কেউ লাভবান হওয়ার জন্য, দলকে বিপদে ফেলার জন্য এবং খালেদা জিয়াকে ব্ল্যাকমেইল করার জন্য এটা করা হচ্ছে। বিএনপিকে বিপদগামী করার জন্যই এটা করা হচ্ছে।

তিনি বলেন, জিয়া পরিবারের সঙ্গে তার আত্মীক সম্পর্ক। খালেদা জিয়া কখনো নিজের সুবিধার জন্য কারও সঙ্গে আপোষ করবেন না বলেই তার আত্মবিশ্বাস রয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, ১০ ডিসেম্বর থেকে বিরোধী দলীয় নেতাকর্মী ও সমর্থকরা এলাকাছাড়া। ৯০ ভাগ বিরোধী দলীয় প্রার্থী নিজ ঘর থেকে বের হতে পারেননি। ২৯ ডিসেম্বর রাতে ৬০ থেকে ৭০ ভাগ ভোট কেটে নেয়া হয়েছে। ৩০ ডিসেম্বরও ভোট দিতে দেয়া হয়নি। এ রকম নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ৮ জনকে বিজয় লাভের সুযোগ করে দেয়া হয়েছে। যা বিস্ময়কর ও ৮ম আশ্চর্যের ঘটনার মতো।

এলডিপি সভাপতি বলেন, দেশের জনগণ আজ নির্যাতিত। জনগণের মতামতকে বাদ দিয়ে সংসদে যাওয়ার ঘটনা মানবিক, সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হবে না।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তিনি বলেন, বিএনপি বৃহৎ রাজনৈতিক দল। খালেদা জিয়ার মুক্তির জন্য এই দলকেই উদ্যোগী হতে হবে। কারণ খালেদা জিয়া কোনো অন্যায় করেননি। যে অপরাধে তাকে শাস্তি দেয়া হয়েছে তার সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন না। রাজনৈতিকভাবে বিএনপিকে নির্মূল করার জন্য এটা করা হয়েছে। তাই রাজনৈতিকভাবেই এটাকে মোকাবেলা করতে হবে।

অলি আহমদ বলেন, নেতাদেরকে রাজপথে নামতে হবে। ঈমান ও সাহস নিয়ে ১৬০ থেকে ১৭০ জন নেতা রাজপথে নামলেই আন্দোলন সফল হবে বলে আমি বিশ্বাস করি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের বিচার ব্যবস্থা বিধ্বস্ত। কোথাও আইনের শাসন নেই। তবে শুধু বিরোধী দলের জন্য আইনের অপব্যবহার রয়েছে।-যুগান্তর

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD