জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে সিরিজ বাংলাদেশের

শেয়ার করুন...

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে মাশরাফি বাহিনী। আগামী ২৬ অক্টোবর শেষ ম্যাচ জিতলে জিম্বাবুয়েকে ধবলধোলাই দিতে সক্ষম হবে টাইগাররা। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২৪৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল জিম্বাবুইয়ানরা। জবাব দিতে নেমে দুই ওপেনার লিটন দাস এবং ইমরুল কায়েস মিলে ১৪৮ রানের জুটি গড়েই জয়ের কাজটা প্রায় শেষ করে দেন। ৮৩ রান করে লিটন আউট হয়ে গেলেও পরে মুশফিকের সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে ইমরুল কায়েস জয়ের কাজটা আরও সহজ করে দেন। তবে ইমরুল ৯০ রান করে ফিরে গেলে বাকি কাজ শেষ করেন মুশফিক আর মিঠুন। মুশফিক ৪০ এবং মিঠুন অপরাজিত থাকেন ২৪ রানে।

সেঞ্চুরির দ্বারপ্রান্তে এসে আউট হয়ে গেলেন দু’দুজন ব্যাটসম্যান। লিটন কুমার দাসেরটা না হয় কিছুটা মেনে নেয়া গেলো, কিন্তু ইমরুলেরটা! ৯০-এর ঘরে চলে আসার পর আউট হয়ে যাওয়াটা খুবই হতাশার। ইমরুল কায়েস সেই হতাশাটাই জন্ম দিয়ে ফিরে গেলেন। আউট হয়ে গেলেন ৯০ রানে। টানা দ্বিতীয় সেঞ্চুরিটা আর পাওয়া হলো না তার। লিটন ফিরেছিলেন ৮৩ রান করে।লিটন দাসের সঙ্গে ১৪৮ রানের অনবদ্য এক জুটি গড়েছিলেন ইমরুল। ৮৩ রান করে লিটন দাস আউট হয়ে গেলে ফজলে রাব্বির সঙ্গে জুটি বাধেন ইমরুল। কিন্তু এই জুটি টিকলো না ৪ রানও। রাব্বি আউট হয়ে যান কোনো রান না করেই। এরপর মুশফিকুর রহীমকে নিয়ে জুটি বাধেন ইমরুল। ৫৯ রানের জুটি গড়ার পর আবারও সিকান্দার রাজার আঘাত।

প্রথম ওভারের চতুর্থ বলেই বিপদে পড়েছিলেন লিটন দাস। জার্ভিসের বলে এলবি ডাবলিউ হন তিনি। আম্পায়ার আঙুল তুলে দিলেও সতীর্থ ইমরুলের সাথে আলোচনা করে রিভিউ নেন লিটন। আর এতেই কেটে যায় বিপদ। এর আগে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের সামনে ২৪৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক মাশরাফি। ব্যাট করতে নেমে ব্রেন্ডন টেইলর ৭৩ বলে ৭৫ রানের এক ঝকঝকে ইনিংস খেলেন। তার ইনিংসে ৯টি চার ও ১টি ছয়ের মার ছিল।

এছাড়া সিকান্দার রাজা ৪৯ ও শন উইলিয়ামস ৪৭ রান করে। টাইগার বোলারদের ভিতরে মোহাম্মদ সাইফুউদ্দিন ১০ ওভার বল করে ১টি মেইডেন নিয়ে ৩টি উইকেট তুলে নেন। এছাড়া মাশরাফি, মুস্তাফিজ, মিরাজ ও মাহমুদ্দুল্লাহ ১টি করে উইকেট তুলে নেন। গত ২১ অক্টোবর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২৮ রানে। আজ জিততে পারলেই সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের। প্রসঙ্গত, ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ১১ ম্যাচের ১১টিতেই জিতেছে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

» বারহাট্টায় সরকারি হালটের গাছ কাটা ও বসতবাড়ীতে হামলার অভিযোগ

» আদালতপাড়ায় আলোচিত সিরাজ মন্ডলের ছবি তুলতে পুলিশের বাঁধা, উত্তেজনা

» ফতুল্লায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সোহাগ ও হীরা গ্রেপ্তার

» যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালকের সাথে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

» সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিনপাড়ায় জমি দখল চেষ্টা, থানায় অভিযোগ

» মিরু-শাহ নিজামের মহিদুল এখন বিএনপির আশ্রয়ে! ক্ষুব্ধ এলাকাবাসী

» বিএসটিআই’র মহাপরিচালক হলেন কাজী ইমদাদুল হক

» ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা

» রূপগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ চোলাইমদ ও সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ১

» নানা আয়োজনের মধ্য দিয়ে বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৪ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে সিরিজ বাংলাদেশের

শেয়ার করুন...

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে মাশরাফি বাহিনী। আগামী ২৬ অক্টোবর শেষ ম্যাচ জিতলে জিম্বাবুয়েকে ধবলধোলাই দিতে সক্ষম হবে টাইগাররা। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২৪৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল জিম্বাবুইয়ানরা। জবাব দিতে নেমে দুই ওপেনার লিটন দাস এবং ইমরুল কায়েস মিলে ১৪৮ রানের জুটি গড়েই জয়ের কাজটা প্রায় শেষ করে দেন। ৮৩ রান করে লিটন আউট হয়ে গেলেও পরে মুশফিকের সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে ইমরুল কায়েস জয়ের কাজটা আরও সহজ করে দেন। তবে ইমরুল ৯০ রান করে ফিরে গেলে বাকি কাজ শেষ করেন মুশফিক আর মিঠুন। মুশফিক ৪০ এবং মিঠুন অপরাজিত থাকেন ২৪ রানে।

সেঞ্চুরির দ্বারপ্রান্তে এসে আউট হয়ে গেলেন দু’দুজন ব্যাটসম্যান। লিটন কুমার দাসেরটা না হয় কিছুটা মেনে নেয়া গেলো, কিন্তু ইমরুলেরটা! ৯০-এর ঘরে চলে আসার পর আউট হয়ে যাওয়াটা খুবই হতাশার। ইমরুল কায়েস সেই হতাশাটাই জন্ম দিয়ে ফিরে গেলেন। আউট হয়ে গেলেন ৯০ রানে। টানা দ্বিতীয় সেঞ্চুরিটা আর পাওয়া হলো না তার। লিটন ফিরেছিলেন ৮৩ রান করে।লিটন দাসের সঙ্গে ১৪৮ রানের অনবদ্য এক জুটি গড়েছিলেন ইমরুল। ৮৩ রান করে লিটন দাস আউট হয়ে গেলে ফজলে রাব্বির সঙ্গে জুটি বাধেন ইমরুল। কিন্তু এই জুটি টিকলো না ৪ রানও। রাব্বি আউট হয়ে যান কোনো রান না করেই। এরপর মুশফিকুর রহীমকে নিয়ে জুটি বাধেন ইমরুল। ৫৯ রানের জুটি গড়ার পর আবারও সিকান্দার রাজার আঘাত।

প্রথম ওভারের চতুর্থ বলেই বিপদে পড়েছিলেন লিটন দাস। জার্ভিসের বলে এলবি ডাবলিউ হন তিনি। আম্পায়ার আঙুল তুলে দিলেও সতীর্থ ইমরুলের সাথে আলোচনা করে রিভিউ নেন লিটন। আর এতেই কেটে যায় বিপদ। এর আগে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের সামনে ২৪৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক মাশরাফি। ব্যাট করতে নেমে ব্রেন্ডন টেইলর ৭৩ বলে ৭৫ রানের এক ঝকঝকে ইনিংস খেলেন। তার ইনিংসে ৯টি চার ও ১টি ছয়ের মার ছিল।

এছাড়া সিকান্দার রাজা ৪৯ ও শন উইলিয়ামস ৪৭ রান করে। টাইগার বোলারদের ভিতরে মোহাম্মদ সাইফুউদ্দিন ১০ ওভার বল করে ১টি মেইডেন নিয়ে ৩টি উইকেট তুলে নেন। এছাড়া মাশরাফি, মুস্তাফিজ, মিরাজ ও মাহমুদ্দুল্লাহ ১টি করে উইকেট তুলে নেন। গত ২১ অক্টোবর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২৮ রানে। আজ জিততে পারলেই সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের। প্রসঙ্গত, ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ১১ ম্যাচের ১১টিতেই জিতেছে বাংলাদেশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD