শরীয়তপুরে হত্যা মামলার সাক্ষীর ছেলেকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

শেয়ার করুন...

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে যুবলীগ নেতা ইব্রাহিম হোসেন মাইকেল হত্যা মামলার সাক্ষী আলী হোসেন মীর মালতের ছেলে স্কুল ছাত্র নাহিদ মীর মালত’কে হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও শহরে বিক্ষোভ মিছিল করা হয়।

এতে অংশগ্রহণ করেন, রাজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যন ও আওয়ামীলীগ নেতা আলী উজ্জামান মীর মালত, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নুর ইসলাম মীর মালত, আন্ধার মানিক বাজার বণিক সমিতির সভাপতি দাদন মীর মালত, নিহত নাহিদের বাবা আলী হোসেন, ফুফু ইয়াসমিন বেগম, যুবলীগ নেতা পূর্বে নিহত ইব্রাহিম হোসেন মাইকেলের বাবা আমিন ফকির, যুবলীগ নেতা গোলাম মাওলা মীর বহর, শহিদুল মীর বহর সহ রাজনগর ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক জনগণ। এসময় তারা রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন গাজী জাকির হোসেন, আনোয়ার হোসেন বেপারী, শাহজাহান মাদবর, স¤্রাট গাজী, আজহার মাদবর, জনী গাজী, সাগর সরদার, শাহীন সরদার, আল-আমিন মোড়ল, মাসুম বেপারী, খোকন বেপারী, দেলোয়ার বেপারী সহ হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, গাজী জাকির ও তার সন্ত্রাসী বাহিনী দিনদুপুরে মানুষ খুন করে। মাইকেল হত্যা মামলায় সাক্ষী দেওয়ার কারণে আলী হোসেনের ছেলে নাহিদকে পিটিয়ে হত্যা করেছে। আমরা গাজী জাকিরের বিচার চাই, অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। নিহত নাহিদের বাবা আলী হোসেন বলেন, আমি খুনি চেয়ারম্যান গাজী জাকিরের বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় আমার ছেলেকে হত্যা করেছে। আমি গাজী জাকিরের বিচার চাই। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। নড়িয়া থানার ওসি একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, রাজনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জাকির হোসেন গাজী এবং সাবেক চেয়ারম্যন ও আওয়ামীলীগের নেতা আলী উজ্জামান মীর মালত এর মধ্যে দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বছর আওয়ামীলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে আলী উজ্জামান মীর মালতের সমর্থক যুবলীগ নেতা ইকবাল হোসেন মাইকেল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওই মামলার সাক্ষী আলী হোসেন মীর মালত গত কয়েক দিন আগে সি আই ডির কাছে সাক্ষী দেয়। এতে প্রতি পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়। এরই জের ধরে বুধবার সন্ধায় ৭ টায় সাক্ষী আলী হোসেন মীর মালতের ছেলে নাহিদ মীর মালত(১৭) একই উপজেলার মহিষ খোলা স্কুল মাঠে ভ্যানের উপর বসা ছিল। হটাৎ করে স¤্রাট গাজী, আলামিন মোড়ল, শাহিন সরদার, সাগর সরদার সহ ১৫/২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাহিদের উপর হামলা করে রড পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। রাজনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন গাজী বলেন, মাইকেল খুনের ঘটনাকে কেন্দ্র করে নাহিদকে মারপিট করেনি। সন্ধ্যার পরে প্রতিদিন যুবকরা মহিষখোলা মাঠে আড্ডা দেয়। তাদের মধ্যে কোন বিরোধকে কেন্দ্র করে মারামারি হতে পারে। তবে ঘটনাস্থল রাজনগর ইউনিয়নে নয় এটি মোকতারের চর ইউনিয়নের মধ্যে।

সর্বশেষ সংবাদ

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

» বাট্টাজোরে ধানের শীষের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের গণসংযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরে হত্যা মামলার সাক্ষীর ছেলেকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

শেয়ার করুন...

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে যুবলীগ নেতা ইব্রাহিম হোসেন মাইকেল হত্যা মামলার সাক্ষী আলী হোসেন মীর মালতের ছেলে স্কুল ছাত্র নাহিদ মীর মালত’কে হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও শহরে বিক্ষোভ মিছিল করা হয়।

এতে অংশগ্রহণ করেন, রাজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যন ও আওয়ামীলীগ নেতা আলী উজ্জামান মীর মালত, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নুর ইসলাম মীর মালত, আন্ধার মানিক বাজার বণিক সমিতির সভাপতি দাদন মীর মালত, নিহত নাহিদের বাবা আলী হোসেন, ফুফু ইয়াসমিন বেগম, যুবলীগ নেতা পূর্বে নিহত ইব্রাহিম হোসেন মাইকেলের বাবা আমিন ফকির, যুবলীগ নেতা গোলাম মাওলা মীর বহর, শহিদুল মীর বহর সহ রাজনগর ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক জনগণ। এসময় তারা রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন গাজী জাকির হোসেন, আনোয়ার হোসেন বেপারী, শাহজাহান মাদবর, স¤্রাট গাজী, আজহার মাদবর, জনী গাজী, সাগর সরদার, শাহীন সরদার, আল-আমিন মোড়ল, মাসুম বেপারী, খোকন বেপারী, দেলোয়ার বেপারী সহ হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, গাজী জাকির ও তার সন্ত্রাসী বাহিনী দিনদুপুরে মানুষ খুন করে। মাইকেল হত্যা মামলায় সাক্ষী দেওয়ার কারণে আলী হোসেনের ছেলে নাহিদকে পিটিয়ে হত্যা করেছে। আমরা গাজী জাকিরের বিচার চাই, অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। নিহত নাহিদের বাবা আলী হোসেন বলেন, আমি খুনি চেয়ারম্যান গাজী জাকিরের বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় আমার ছেলেকে হত্যা করেছে। আমি গাজী জাকিরের বিচার চাই। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। নড়িয়া থানার ওসি একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, রাজনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জাকির হোসেন গাজী এবং সাবেক চেয়ারম্যন ও আওয়ামীলীগের নেতা আলী উজ্জামান মীর মালত এর মধ্যে দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বছর আওয়ামীলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে আলী উজ্জামান মীর মালতের সমর্থক যুবলীগ নেতা ইকবাল হোসেন মাইকেল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওই মামলার সাক্ষী আলী হোসেন মীর মালত গত কয়েক দিন আগে সি আই ডির কাছে সাক্ষী দেয়। এতে প্রতি পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়। এরই জের ধরে বুধবার সন্ধায় ৭ টায় সাক্ষী আলী হোসেন মীর মালতের ছেলে নাহিদ মীর মালত(১৭) একই উপজেলার মহিষ খোলা স্কুল মাঠে ভ্যানের উপর বসা ছিল। হটাৎ করে স¤্রাট গাজী, আলামিন মোড়ল, শাহিন সরদার, সাগর সরদার সহ ১৫/২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাহিদের উপর হামলা করে রড পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। রাজনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন গাজী বলেন, মাইকেল খুনের ঘটনাকে কেন্দ্র করে নাহিদকে মারপিট করেনি। সন্ধ্যার পরে প্রতিদিন যুবকরা মহিষখোলা মাঠে আড্ডা দেয়। তাদের মধ্যে কোন বিরোধকে কেন্দ্র করে মারামারি হতে পারে। তবে ঘটনাস্থল রাজনগর ইউনিয়নে নয় এটি মোকতারের চর ইউনিয়নের মধ্যে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD