ফতুল্লার বক্তাবলীতে বিআইডব্লিউটিএ’র রহস্যজনক উচ্ছেদ অভিযান!

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে বিআইডব্লিউটিএ অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত স্থাপনা উচ্ছেদ করলেও রহস্যজনক কারনে উচ্ছেদ করেনি অবৈধভাবে স্থাপিত বাদলের কনকর্ড তেলের পাম্প ও ডর্কইয়ার্ড।

 

ফলে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে বক্তাবলী বাসীর মধ্যে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান,ধলেশ্বরী নদী দখল করে বাদল নামে জনৈক ব্যক্তি কনকর্ড তেলের পাম্প নির্মাণ করেন প্রায় ১০ বছর আগে।

 

সরকারী নদী দখল ডর্কইয়ার্ড নির্মান করে ৪/৫ বছর আগে বাদল। পার্শ্ববর্তী সিটি অয়েল সেন্টার নামক তেলের পাম্পটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিলেও বিআইডব্লিউটিএর অভিযান পরিচালনা টিম রহস্যজনক কারনে উচ্ছেদ করেনি বাদলের কর্নকর্ড তেলের পাম্প ও ডর্কইয়ার্ড।

 

এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উচ্ছেদ অভিযান নিয়ে তীর্যক মন্তব্য করেন।

 

সরেজমিন গিয়ে দেখা যায়,উচ্ছেদকারী কনকর্ড তেলের পাম্পের একপাশে লোক দেখা মাটি সরানো হয়েছে।ডকইয়ার্ডের নদীর উপর দখল করা বাধেঁর এক অংশ সরানো হলেও বাকী অংশ পুরোপুরি অক্ষত আছে। বড় বড় নির্মানাধীন কার্গোগুলো ঠায় দাড়িয়ে আছে।

 

এ ব্যাপারে কনকড তেলের পাম্প ও ডকইয়ার্ডের মালিক বাদলের ভাগিনা রশিদের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,কি বলেন আমি বুঝিনা বলে লাইন কেটে দেন।

 

বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জের উপ পরিচালক গোলজার হোসেনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেনি।

সর্বশেষ সংবাদ



» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ