যোগ্য দল হিসেবেই বাংলাদেশ জয় পেয়েছে: আফ্রিদি

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ: বাংলাদেশ দলের ভুয়সী প্রশংসা করে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি টুইট বার্তায় বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে টাইগাররা। সাকিব ও লিটন অসাধারণ ইনিংস খেলেছেন।

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রানের রেকর্ড গড়ে ২১ রানের জয় পায় বাংলাদেশ। আফ্রিকার বিপক্ষে দাপুটে জয়ের পরও ভারতীয় একটি সংবাদমাধ্যম বাংলাদেশের জয়কে হেয় প্রতিপন্ন করে ‘অঘটন’ বলে আখ্যায়িত করে।

টাইগারদের নিয়ে সমালোচনার সেই রেশ টেনে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেন, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে প্রত্যেক দলই শক্তিশালী। তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই এখানে এসেছে। তারা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। বিশ্বকাপের কোনো দলকে অবমূল্যায়ন করা উচিৎ নয়।

সোমবার ইংল্যান্ডের টনটনে শাই হোপ, এভিন লুইস ও সিমরন হিতমারের ঝড়ো ফিফটিতে ৮ উইকেটে ৩২১ রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ।

টার্গেট তাড়া করতে নেমে ৫১ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে ইতিহাস গড়ে টাইগাররা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ৩২২ রানের পাহাড় ডিঙিয়ে জয় পেল বাংলাদেশ। এর আগে গত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানের রেকর্ড তাড়া করে জয় পেয়েছিল মাশরাফিরা।

দলের জয়ে সর্বোচ্চ ৯৯ বলে ১৬টি চারের সাহায্যে অপরাজিত ১২৪ রান করেন সাকিব আল হাসান। এছাড়া ৬৯ বলে ৮টি চার ও চারটি ছক্কায় অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেন লিটন কুমার দাস। তার আগে ৫৩ বলে ৪৮ রান করেন তামিম ইকবাল।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

» ফতুল্লায় কারাগার থেকে মুক্তি পাওয়ার দেড়ঘণ্টা পর খুন

» বকশীগঞ্জ পৌর মেয়র হিসেবে ‘তৃণমূলের আস্থা’ শাকিল তালুকদারকে চায় পৌরবাসী

» আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন

» বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে আলোচনায় নুসরাত জাহান বিথী ​

» সংরক্ষিত আসনে সুমাইয়াকে সংসদে দেখতে চান শেরপুরবাসী

» ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ভাষা শহিদদের মাগফেরাত কামনায় দোয়া

» বকশীগঞ্জে আওয়ামীলীগ অফিস খোলার পর পাবলিক টয়লেট ঘোষনা

» যাদের উপরে আল্লাহর রহমত বিদ্যমান তাদের সাথেই ওঠাবসা করা উচিত -ছারছীনার পীর ছাহেব

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

যোগ্য দল হিসেবেই বাংলাদেশ জয় পেয়েছে: আফ্রিদি

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ: বাংলাদেশ দলের ভুয়সী প্রশংসা করে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি টুইট বার্তায় বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে টাইগাররা। সাকিব ও লিটন অসাধারণ ইনিংস খেলেছেন।

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রানের রেকর্ড গড়ে ২১ রানের জয় পায় বাংলাদেশ। আফ্রিকার বিপক্ষে দাপুটে জয়ের পরও ভারতীয় একটি সংবাদমাধ্যম বাংলাদেশের জয়কে হেয় প্রতিপন্ন করে ‘অঘটন’ বলে আখ্যায়িত করে।

টাইগারদের নিয়ে সমালোচনার সেই রেশ টেনে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেন, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে প্রত্যেক দলই শক্তিশালী। তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই এখানে এসেছে। তারা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। বিশ্বকাপের কোনো দলকে অবমূল্যায়ন করা উচিৎ নয়।

সোমবার ইংল্যান্ডের টনটনে শাই হোপ, এভিন লুইস ও সিমরন হিতমারের ঝড়ো ফিফটিতে ৮ উইকেটে ৩২১ রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ।

টার্গেট তাড়া করতে নেমে ৫১ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে ইতিহাস গড়ে টাইগাররা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ৩২২ রানের পাহাড় ডিঙিয়ে জয় পেল বাংলাদেশ। এর আগে গত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানের রেকর্ড তাড়া করে জয় পেয়েছিল মাশরাফিরা।

দলের জয়ে সর্বোচ্চ ৯৯ বলে ১৬টি চারের সাহায্যে অপরাজিত ১২৪ রান করেন সাকিব আল হাসান। এছাড়া ৬৯ বলে ৮টি চার ও চারটি ছক্কায় অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেন লিটন কুমার দাস। তার আগে ৫৩ বলে ৪৮ রান করেন তামিম ইকবাল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD