সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! গুপ্ত থেকে উস্কানি দিবেন না,সাহস থাকলে ফতুল্লায় আসুন- অধ্যাঃ মামুন মাহমুদ আড়াইহাজার একটি সম্ভাবনাময় উপজেলা- ডিসি মো. রায়হান কবির ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন- জেলা প্রশাসক ফতুল্লায় প্রতিদিন অর্ধশত গ্রেপ্তার, বদলাচ্ছে শুধু অপরাধীর মুখ ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কলমাকান্দায় এসআই পরিমলের বিরুদ্ধে ১০ গ্রামের মানুষের গণবিক্ষোভ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার কৃষকদল নেতা ফয়সাল ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন থেকেও বহিষ্কার আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন! ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ সাব্বির গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে ১২ জন আটক, ব্যানার-পোস্টার জব্দ

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিল আয়োজনের প্রস্তুতির অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি ব্যানার ও কয়েকটি পোস্টার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

শুক্রবার (২৬ জুন) বিকেল প্রায় ৩টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক ইউটার্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সেখানে উপস্থিত কয়েকজনকে আটক করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে আকস্মিক মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

 

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন— মো. সোহাগ (১৯), আনিস সরকার (১৮), মো. সাব্বির হোসেন (২০), মো. আবির হোসেন (২৭), তন্ময় (১৮), ওয়ালিদ (১৮), মাহফুজ আলম (১৮), আবিদ (১৮), ইমতিয়াজ আহমেদ ইমন (১৮), তাওহিদ ইসলাম (১৮), মো. রিয়াদ (১৮) ও মো. সোহেল (১৯)।

 

পুলিশ আরও জানায়, অভিযানের সময় মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে অভিযুক্ত তাসরিফ আল নোমান মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন। তাকে আটকসহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর