কুষ্টিয়া জেনারেল হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম

শেয়ার করুন...

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া খাতুন নামে এক প্রসূতি। তাদের মধ্যে চারজন মেয়ে ও একজন ছেলে। গর্ভধারণের মাত্র ছয় মাসের মাথায় শিশুগুলোর জন্ম হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, নির্দিষ্ট সময়ের আগে প্রসব হওয়ায় বাচ্চাগুলোর ওজন কম হয়েছে। মা সুস্থ থাকলেও বাচ্চাগুলো ঝুঁকিতে রয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে একসঙ্গে পাঁচ শিশুর জন্ম হয়। প্রসূতি সাদিয়া কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী।

হাসপাতাল সূত্র জানায়, ৬ মাসের মাথায় সাদিয়া বাচ্চা প্রসব করেছেন। একসঙ্গে পাঁচ বাচ্চা প্রসবে অনেক ঝুঁকি ছিল। তবে মা সুস্থ থাকলেও ওজন কম হওয়ায় ঝুঁকিতে রয়েছে বাচ্চাগুলো। সাদিয়ার ননদ রাবেয়া বলেন, সোমবার রাত ১০টায় হাসপাতালে আসি। ৬ মাস ১০ দিনের মাথায় নরমাল ডেলিভারিতে বাচ্চাগুলোর জন্ম হয়েছে। আমার ভাবি সুস্থ আছেন। আমরা খুবই খুশি।শিশুদের বাবা সোহেল রানা বলেন, ২০১৬ সালের ৩০ জুলাই সাদিয়া খাতুনকে বিয়ে করি। পাঁচ বছর পর আমাদের একসঙ্গে পাঁচ সন্তান হলো। আমরা খুবই খুশি। আমার স্ত্রী সুস্থ আছে, বাচ্চারা শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক শাহীন আক্তার সুমন বলেন, বাচ্চাদের সুস্থ করে তোলার চেষ্টা চলছে। তবে ঝুঁকি থেকেই যাচ্ছে। তাদের ওজন কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগে অথবা শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাচ্চাগুলোর ওজন ৫০০ থেকে ৬০০ গ্রাম। তবে মা সুস্থ রয়েছেন।

সর্বশেষ সংবাদ

» বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে কর্মবিরতি

» বেনাপোলে ভারতীয় ট্রেন থেকে ৩২০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

» আমতলীতে ৫০ শিক্ষার্থীর মাঝে ‘স্বপ্নছোঁয়া’র শিক্ষা উপকরণ বিতরণ

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

» যশোরে বিজিবির অভিযানে জেলি মেশানো ১১ লাখ টাকার চিংড়ি জব্দ

» ছোট ভাইকে হত্যার পর চরাঞ্চলে আত্মগোপন: ঘাতক বড় ভাই গ্রেফতার

» বকশীগঞ্জে ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

» বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

» বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম

শেয়ার করুন...

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া খাতুন নামে এক প্রসূতি। তাদের মধ্যে চারজন মেয়ে ও একজন ছেলে। গর্ভধারণের মাত্র ছয় মাসের মাথায় শিশুগুলোর জন্ম হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, নির্দিষ্ট সময়ের আগে প্রসব হওয়ায় বাচ্চাগুলোর ওজন কম হয়েছে। মা সুস্থ থাকলেও বাচ্চাগুলো ঝুঁকিতে রয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে একসঙ্গে পাঁচ শিশুর জন্ম হয়। প্রসূতি সাদিয়া কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী।

হাসপাতাল সূত্র জানায়, ৬ মাসের মাথায় সাদিয়া বাচ্চা প্রসব করেছেন। একসঙ্গে পাঁচ বাচ্চা প্রসবে অনেক ঝুঁকি ছিল। তবে মা সুস্থ থাকলেও ওজন কম হওয়ায় ঝুঁকিতে রয়েছে বাচ্চাগুলো। সাদিয়ার ননদ রাবেয়া বলেন, সোমবার রাত ১০টায় হাসপাতালে আসি। ৬ মাস ১০ দিনের মাথায় নরমাল ডেলিভারিতে বাচ্চাগুলোর জন্ম হয়েছে। আমার ভাবি সুস্থ আছেন। আমরা খুবই খুশি।শিশুদের বাবা সোহেল রানা বলেন, ২০১৬ সালের ৩০ জুলাই সাদিয়া খাতুনকে বিয়ে করি। পাঁচ বছর পর আমাদের একসঙ্গে পাঁচ সন্তান হলো। আমরা খুবই খুশি। আমার স্ত্রী সুস্থ আছে, বাচ্চারা শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক শাহীন আক্তার সুমন বলেন, বাচ্চাদের সুস্থ করে তোলার চেষ্টা চলছে। তবে ঝুঁকি থেকেই যাচ্ছে। তাদের ওজন কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগে অথবা শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাচ্চাগুলোর ওজন ৫০০ থেকে ৬০০ গ্রাম। তবে মা সুস্থ রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD