পদ্মা পাড়ের কবি গুরুতর অসুস্থ

শেয়ার করুন...

অনুপ্রাসের নির্বাহী সভাপতি কবি ও সাংবাদিক শেখ সামসুল হক গত ২৮ জুন, ২০১৯ তারিখ ভোর  ৪টায় বাথরুমে পড়ে গিয়ে স্ট্রোক (হেমাটোলজিক্যাল স্ট্রোক-হমেরজেকি স্ট্রোক) করেন। ৯৬ ঘন্টা না যাওয়া পর্যন্ত  তিনি আশংকামুক্ত নন।

উল্লেখ্য, গত ২৭ জুন, ২০১৯  তারিখ বিকাল ৫টায় সূর্য শিশির পাঠাগারে অনুপ্রাস ঢাকা উত্তর অঞ্চল আয়োজিত  কবিতা পাঠের অনুষ্ঠান থেকে ফেরার পথেই তিনি অসুস্থ বোধ করেন এবং বাসায়  ফিরেন। পরিবার থেকে জানানো হয় রাতে ঘুম না আসায় বেশীর ভাগ সময় জেগে ছিলেন তিনি

২৯/০৬/২০১৯ তারিখ সন্ধ্যায় আমরা কয়েকজন (কবি  সামসুন্নাহার ফারুক, খোশনূর, আমীর আবদুল্লাহ, রেজাউল ইসলাম সবুজ, আফিয়া  রুবি, আলী মুহাম্মদ লিয়াকত, এম ইউনুস ফার্সী, নীপা চৌধুরী, মোহাম্মদ  মনিরুজ্জামান, নাজমা আক্তার, কাজী হেমায়েত হোসেন, ডা: ইনামূল হক আজাদ ও  রীনা তালুকদার। পরদিন ৩০/০৬/২০১৯ তারিখ বিকালে কবি আলী মুহাম্মদ লিয়াকত ও কবি তৌহিদুজ্জামান)  ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস  হাসপাতালে কবি ও সাংবাদিক  শেখ সামসুল হককে দেখে এসেছি। কিছুটা উন্নতির দিকে। চিকিৎসাধীন আছেন। কবির  দ্রুত আরোগ্য কামনা করি। পরিবার, শুভাকাংঙ্খীদের শুভকামনায় কবি দ্রুত সুস্থ  হয়ে আবার সাহিত্যাঙ্গনে ফিরে আসুন এটাই আমাদের প্রত্যাশা।

সব কবিদের দেখে তিনি উচ্ছ্বল হয়ে কথা বলা শুরু করলেন। যদিও কথা বলা নিষেধ ৯৬ ঘন্টা পর্যন্ত। পরে দ্রুত সবাই বের হয়ে এলেন। নীচে ক্যান্টিনে রাত ৯টা পর্যন্ত সবাই কবির পরিবারের সদস্যদের সাথে ছিলেন।

ষাটের দশকের একজন কবি, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা শেখ সামসুল হক। ১৯৭০ সালের নির্বাচনের পরে বিক্ষুদ্ধ শিল্পী গোষ্ঠীর ব্যানারে অসহযোগ আন্দোলনে অংশ নেয়া শেখ সামসুল হক মুক্তিযোদ্ধাদের সঙ্গে শহরে অবস্থানরত সমর্থকদের মধ্যে যোগাযোগের দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পূর্বেই গ্রেফতার ও নির্যাতনের শিকার হন তিনি। ১৯৭১ সালে আলবদর বাহিনী কর্তৃক ধৃত হয়ে কারাবরণ করেন। ১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারীতে শেখ সামসুল হকের উদ্যোগে ফরিদপুর থেকে প্রকাশিত হয় গণ কবিতার সংকলন ‘শব্দের আকাঙ্খায় সূর্য । সম্পাদক ও সাংবাদিক হিসাবে কাজ করেছেন নানা পর্যায়ে। কাজ করেছেন তৎকালীন সাপ্তাহিক যুবশক্তি, মাসিক গণমন, দীপ্ত বাংলা, অগ্রদূত, দৈনিক আমাদের কথা, দৈনিক নব অভিযান ইত্যাদিতে। ফরিদপুরে লোক সাহিত্যের উপর তিনিই প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করেন। বর্তমানে সম্পাদক হিসেবে কাজ করছেন মাসিক অনুপ্রাস’র সাথে। প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে চমৎকার সাহস, যাই ফিরে যাই, রমণীয় স্বাধীনতা, রূপালী জলের করাত অন্যতম। গবেষণা গ্রন্থ-ফরিদুপরের লোকসাহিত্য-১৯৮৪। যৌথ কাব্যগ্রন্থ শব্দের আকাঙ্খায় সূর্য-১৯৭২। বিষয়ভিত্তিক কাব্য সংকলন সম্পাদনা করেছেন ২০টি। একক কবির সমালোচনা গ্রন্থ সংকলন ও সম্পাদনা ৫টি। কাজের স্বীকৃতি হিসেবে লাভ করেছেন সম্মাননা- ৫টি, পুরস্কার-৩টি ও স্বর্ণপদক-১টি। ফরিদপুর জাদুঘর প্রতিষ্ঠাতা ও আলাওল সাহিত্য পুরস্কার প্রবর্তকদের অন্যতম তিনি। একইসাথে জড়িত রয়েছেন খলিলউল্যাহ মৃধা স্মৃতি ফাউন্ডেশন, বাংলাদেশ বনবাগান মালিক সমিতি, বঙ্গবন্ধু বিজ্ঞান কবিতা পরিষদ প্রভৃতির সাথে।

অনেকেই সন্ধ্যা ৬টার পরে পৌছানোর কারনে দেখতে পারেনি। বর্তমানে আগারগাঁওস্থ ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে বেড নং ৩০ ওয়ার্ড নং ৬- ডি, লিফটের ৫ (পাঁচ) ৬ তলায় চিকিৎসাধীন আছেন। ভিজিটিং আওয়ার প্রতিদিন বিকাল ৪-৬টা পর্যন্ত।

সর্বশেষ সংবাদ

» বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে কর্মবিরতি

» বেনাপোলে ভারতীয় ট্রেন থেকে ৩২০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

» আমতলীতে ৫০ শিক্ষার্থীর মাঝে ‘স্বপ্নছোঁয়া’র শিক্ষা উপকরণ বিতরণ

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

» যশোরে বিজিবির অভিযানে জেলি মেশানো ১১ লাখ টাকার চিংড়ি জব্দ

» ছোট ভাইকে হত্যার পর চরাঞ্চলে আত্মগোপন: ঘাতক বড় ভাই গ্রেফতার

» বকশীগঞ্জে ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

» বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

» বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২০ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা পাড়ের কবি গুরুতর অসুস্থ

শেয়ার করুন...

অনুপ্রাসের নির্বাহী সভাপতি কবি ও সাংবাদিক শেখ সামসুল হক গত ২৮ জুন, ২০১৯ তারিখ ভোর  ৪টায় বাথরুমে পড়ে গিয়ে স্ট্রোক (হেমাটোলজিক্যাল স্ট্রোক-হমেরজেকি স্ট্রোক) করেন। ৯৬ ঘন্টা না যাওয়া পর্যন্ত  তিনি আশংকামুক্ত নন।

উল্লেখ্য, গত ২৭ জুন, ২০১৯  তারিখ বিকাল ৫টায় সূর্য শিশির পাঠাগারে অনুপ্রাস ঢাকা উত্তর অঞ্চল আয়োজিত  কবিতা পাঠের অনুষ্ঠান থেকে ফেরার পথেই তিনি অসুস্থ বোধ করেন এবং বাসায়  ফিরেন। পরিবার থেকে জানানো হয় রাতে ঘুম না আসায় বেশীর ভাগ সময় জেগে ছিলেন তিনি

২৯/০৬/২০১৯ তারিখ সন্ধ্যায় আমরা কয়েকজন (কবি  সামসুন্নাহার ফারুক, খোশনূর, আমীর আবদুল্লাহ, রেজাউল ইসলাম সবুজ, আফিয়া  রুবি, আলী মুহাম্মদ লিয়াকত, এম ইউনুস ফার্সী, নীপা চৌধুরী, মোহাম্মদ  মনিরুজ্জামান, নাজমা আক্তার, কাজী হেমায়েত হোসেন, ডা: ইনামূল হক আজাদ ও  রীনা তালুকদার। পরদিন ৩০/০৬/২০১৯ তারিখ বিকালে কবি আলী মুহাম্মদ লিয়াকত ও কবি তৌহিদুজ্জামান)  ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস  হাসপাতালে কবি ও সাংবাদিক  শেখ সামসুল হককে দেখে এসেছি। কিছুটা উন্নতির দিকে। চিকিৎসাধীন আছেন। কবির  দ্রুত আরোগ্য কামনা করি। পরিবার, শুভাকাংঙ্খীদের শুভকামনায় কবি দ্রুত সুস্থ  হয়ে আবার সাহিত্যাঙ্গনে ফিরে আসুন এটাই আমাদের প্রত্যাশা।

সব কবিদের দেখে তিনি উচ্ছ্বল হয়ে কথা বলা শুরু করলেন। যদিও কথা বলা নিষেধ ৯৬ ঘন্টা পর্যন্ত। পরে দ্রুত সবাই বের হয়ে এলেন। নীচে ক্যান্টিনে রাত ৯টা পর্যন্ত সবাই কবির পরিবারের সদস্যদের সাথে ছিলেন।

ষাটের দশকের একজন কবি, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা শেখ সামসুল হক। ১৯৭০ সালের নির্বাচনের পরে বিক্ষুদ্ধ শিল্পী গোষ্ঠীর ব্যানারে অসহযোগ আন্দোলনে অংশ নেয়া শেখ সামসুল হক মুক্তিযোদ্ধাদের সঙ্গে শহরে অবস্থানরত সমর্থকদের মধ্যে যোগাযোগের দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পূর্বেই গ্রেফতার ও নির্যাতনের শিকার হন তিনি। ১৯৭১ সালে আলবদর বাহিনী কর্তৃক ধৃত হয়ে কারাবরণ করেন। ১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারীতে শেখ সামসুল হকের উদ্যোগে ফরিদপুর থেকে প্রকাশিত হয় গণ কবিতার সংকলন ‘শব্দের আকাঙ্খায় সূর্য । সম্পাদক ও সাংবাদিক হিসাবে কাজ করেছেন নানা পর্যায়ে। কাজ করেছেন তৎকালীন সাপ্তাহিক যুবশক্তি, মাসিক গণমন, দীপ্ত বাংলা, অগ্রদূত, দৈনিক আমাদের কথা, দৈনিক নব অভিযান ইত্যাদিতে। ফরিদপুরে লোক সাহিত্যের উপর তিনিই প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করেন। বর্তমানে সম্পাদক হিসেবে কাজ করছেন মাসিক অনুপ্রাস’র সাথে। প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে চমৎকার সাহস, যাই ফিরে যাই, রমণীয় স্বাধীনতা, রূপালী জলের করাত অন্যতম। গবেষণা গ্রন্থ-ফরিদুপরের লোকসাহিত্য-১৯৮৪। যৌথ কাব্যগ্রন্থ শব্দের আকাঙ্খায় সূর্য-১৯৭২। বিষয়ভিত্তিক কাব্য সংকলন সম্পাদনা করেছেন ২০টি। একক কবির সমালোচনা গ্রন্থ সংকলন ও সম্পাদনা ৫টি। কাজের স্বীকৃতি হিসেবে লাভ করেছেন সম্মাননা- ৫টি, পুরস্কার-৩টি ও স্বর্ণপদক-১টি। ফরিদপুর জাদুঘর প্রতিষ্ঠাতা ও আলাওল সাহিত্য পুরস্কার প্রবর্তকদের অন্যতম তিনি। একইসাথে জড়িত রয়েছেন খলিলউল্যাহ মৃধা স্মৃতি ফাউন্ডেশন, বাংলাদেশ বনবাগান মালিক সমিতি, বঙ্গবন্ধু বিজ্ঞান কবিতা পরিষদ প্রভৃতির সাথে।

অনেকেই সন্ধ্যা ৬টার পরে পৌছানোর কারনে দেখতে পারেনি। বর্তমানে আগারগাঁওস্থ ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে বেড নং ৩০ ওয়ার্ড নং ৬- ডি, লিফটের ৫ (পাঁচ) ৬ তলায় চিকিৎসাধীন আছেন। ভিজিটিং আওয়ার প্রতিদিন বিকাল ৪-৬টা পর্যন্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD