সিদ্ধিরগঞ্জে নৌ-ডাকাতদের হামলায় নিখোঁজ বাল্কহেড চালকের লাশ উদ্ধার

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ট্রলারে ডাকাতির সময় ডাকাতদের ছুরিকাঘাতে নদীতে পড়ে নিখোঁজ বাল্কহেড চালক (সুকানি) রশিদ পাটোয়ারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপো সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তির থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ভোর ৬টায় গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বলেন, বুধবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়ে চালক রশিদ নদীতে পড়ে যায় এবং নিখোঁজ হয়।

পরবর্তীতে বৃহস্পতির (৫সেপ্টেম্বর) দিনভর নদীতে তল্লাশি চালিয়েও তার কোন খোঁজ মেলেনি। এদিকে শুক্রবার ভোরে লাশটি শীতলক্ষ্যা নদীর মেঘনা ডিপো এলাকায় ভাসতে দেখে স্থানীয়রা থানায় ফোন করে বিষয়টি জানায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়। ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকালে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

পুলিশ ও ও বালুবাহী ট্রলারের লোকজন জানায়, এমভি আল-আবরা নামে বালুবাহী একটি নৌযান মুন্সীগঞ্জ থেকে বালুভর্তি করে বুধবার রাত ১টার দিকে সুমিলপাড়ার সাধুরঘাট এলাকায় পৌঁছে। এ সময় ডাকাতদল তাদের নৌযানে ওঠে ডাকাতির কার্যক্রম শুরু করে। ডাকাতরা ডাকাতরা এ সময় টাকা-পয়সা, নৌ-যানের লাইট ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। একই সময় ওই নৌযানের সুকানি রশিদ পাটোয়ারীকে (৪০) ডাকাতরা মাথায় আঘাত করলে সে নদীতে পড়ে যায়। খবর পেয়ে আদমজী ইপিজেডের ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি কার্যক্রম শুরু করে। বৃহস্পতিবার দিনভর তল্লাশি করেও নিখোঁজ সুকানী রাশেদ পাটোয়ারীর কোন সন্ধান পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

» ৪৯ বিজিবির অভিযানে ২টি স্বর্ণের বারসহ শার্শার ছোট নিজামপুর গ্রামে আলামিন আটক

» ফতুল্লায় বরিশাইল্লা শহিদ বাহিনীর হামলায় হৃদয়ের আঙ্গুলের হাড় দ্বিখন্ডিত!

» বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের উপর ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১

» ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

» শার্শা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ইজিবাইকসহ আটক ১

» কেরানীগঞ্জে যুবদল নেতার ভাই সহ ২ মাদক কারবারি গ্রেফতার

» কেরানীগঞ্জে যুবদল নেতা অপুর ভাই মাদক সহ আটক

» বকশীগঞ্জে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ – এর ঈদ পুনর্মিলনী

» বেনাপোল পুটখালী গ্রামে র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় মাদক সিরাপসহ দুই পাচারকারী আটক

» ফতুল্লায় জুয়াড়ি জাফরের সহযোগী আয়নাল গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে নৌ-ডাকাতদের হামলায় নিখোঁজ বাল্কহেড চালকের লাশ উদ্ধার

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ট্রলারে ডাকাতির সময় ডাকাতদের ছুরিকাঘাতে নদীতে পড়ে নিখোঁজ বাল্কহেড চালক (সুকানি) রশিদ পাটোয়ারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপো সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তির থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ভোর ৬টায় গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বলেন, বুধবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়ে চালক রশিদ নদীতে পড়ে যায় এবং নিখোঁজ হয়।

পরবর্তীতে বৃহস্পতির (৫সেপ্টেম্বর) দিনভর নদীতে তল্লাশি চালিয়েও তার কোন খোঁজ মেলেনি। এদিকে শুক্রবার ভোরে লাশটি শীতলক্ষ্যা নদীর মেঘনা ডিপো এলাকায় ভাসতে দেখে স্থানীয়রা থানায় ফোন করে বিষয়টি জানায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়। ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকালে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

পুলিশ ও ও বালুবাহী ট্রলারের লোকজন জানায়, এমভি আল-আবরা নামে বালুবাহী একটি নৌযান মুন্সীগঞ্জ থেকে বালুভর্তি করে বুধবার রাত ১টার দিকে সুমিলপাড়ার সাধুরঘাট এলাকায় পৌঁছে। এ সময় ডাকাতদল তাদের নৌযানে ওঠে ডাকাতির কার্যক্রম শুরু করে। ডাকাতরা ডাকাতরা এ সময় টাকা-পয়সা, নৌ-যানের লাইট ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। একই সময় ওই নৌযানের সুকানি রশিদ পাটোয়ারীকে (৪০) ডাকাতরা মাথায় আঘাত করলে সে নদীতে পড়ে যায়। খবর পেয়ে আদমজী ইপিজেডের ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি কার্যক্রম শুরু করে। বৃহস্পতিবার দিনভর তল্লাশি করেও নিখোঁজ সুকানী রাশেদ পাটোয়ারীর কোন সন্ধান পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD