মনোনয়নপত্র গ্রহণ করে যে প্রতিশ্রুতি দিলেন চিত্রনায়িকা মৌসুমী

শেয়ার করুন...

মৌসুমী-ডি এ তায়েব এবং মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ৩টার দিকে মনোনয়নপত্র গ্রহণ করতে সমিতির কার্যালয়ে আসেন মৌসুমী ও ডি এ তায়েব। তারা ইলিয়াস কাঞ্চনের হাত থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।

প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে মনোনয়ন গ্রহণ করার পর মৌসুমী বলেন, ‘আমরা ২১ জন প্রার্থীর জন্য ৩০টি ফরম গ্রহণ করেছি। কিছু ফরম ভুলবশত বাদ যেতে পারে বলেই বাড়তি ৯টি ফরম নেওয়া হয়েছে। আগামী দুই দিন আমরা নিজেদের প্যানেল গোছাব। এরপর জানানো হবে প্যানেলে অন্য প্রার্থী কারা থাকছেন। কারণ অনেকেই আশ্বাস দিয়েছিলেন আমাদের সঙ্গে নির্বাচন করার। কিন্তু তারা সরে দাঁড়িয়েছেন। তাই আপাতত কারা থাকছেন সেটা এখনই বলছি না।

এ সময় মৌসুমী নির্বাচনে জয়ী হলে কী করবেন সে প্রতিশ্রুতির কথাও জানান। আরও জানান, সমিতির যে সদস্যদের বাদ দেওয়া হয়েছে জয়ী হলে তাদের পুনঃরায় ফিরিয়ে আনা হবে। ভোটে যেই জয়ী হোক শিল্পীদের সবাইকে একসঙ্গে কাজ করারও আহবান জানান ঢাকাই ছবির জনপ্রিয় এ নায়িকা। মৌসুমীর মনোনয়ন গ্রহণ করার সময় তার স্বামী ওমর সানী উপস্থিত ছিলেন।মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন গ্রহণ করার সুযোগ পান প্রার্থীরা। দুই প্যানেলের পক্ষ থেকে ২১ জন করে প্রার্থীর জন্য মোট ৬০টি মনোয়নয়নপত্র গ্রহণ করা হয়।

মঙ্গলবার দুপুর ২টার দিকে মিশা-জায়েদ খান প্যানেলের পক্ষ থেকে জায়েদ খান, ইমন, সুব্রত জেসমিনসহ অনেকে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের হাত থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় নৃত্য পরিচালক মাসুম বাবুল তাদের সঙ্গে ছিলেন। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা দিয়ে শুরু হয় ২০১৯-২১ দ্বি-বার্ষিকী নির্বাচন। শুক্রবার খসড়া ভোটার তালিকায় ৪৪৯ সদস্যের নাম প্রকাশ করা হয়। ৩ অক্টোবর দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ওই দিনই বিকেল ৫টায় প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৫ অক্টোবর। ওই দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে।

সর্বশেষ সংবাদ

» ৪৯ বিজিবির অভিযানে ২টি স্বর্ণের বারসহ শার্শার ছোট নিজামপুর গ্রামে আলামিন আটক

» ফতুল্লায় বরিশাইল্লা শহিদ বাহিনীর হামলায় হৃদয়ের আঙ্গুলের হাড় দ্বিখন্ডিত!

» বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের উপর ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১

» ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

» শার্শা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ইজিবাইকসহ আটক ১

» কেরানীগঞ্জে যুবদল নেতার ভাই সহ ২ মাদক কারবারি গ্রেফতার

» কেরানীগঞ্জে যুবদল নেতা অপুর ভাই মাদক সহ আটক

» বকশীগঞ্জে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ – এর ঈদ পুনর্মিলনী

» বেনাপোল পুটখালী গ্রামে র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় মাদক সিরাপসহ দুই পাচারকারী আটক

» ফতুল্লায় জুয়াড়ি জাফরের সহযোগী আয়নাল গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়নপত্র গ্রহণ করে যে প্রতিশ্রুতি দিলেন চিত্রনায়িকা মৌসুমী

শেয়ার করুন...

মৌসুমী-ডি এ তায়েব এবং মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ৩টার দিকে মনোনয়নপত্র গ্রহণ করতে সমিতির কার্যালয়ে আসেন মৌসুমী ও ডি এ তায়েব। তারা ইলিয়াস কাঞ্চনের হাত থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।

প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে মনোনয়ন গ্রহণ করার পর মৌসুমী বলেন, ‘আমরা ২১ জন প্রার্থীর জন্য ৩০টি ফরম গ্রহণ করেছি। কিছু ফরম ভুলবশত বাদ যেতে পারে বলেই বাড়তি ৯টি ফরম নেওয়া হয়েছে। আগামী দুই দিন আমরা নিজেদের প্যানেল গোছাব। এরপর জানানো হবে প্যানেলে অন্য প্রার্থী কারা থাকছেন। কারণ অনেকেই আশ্বাস দিয়েছিলেন আমাদের সঙ্গে নির্বাচন করার। কিন্তু তারা সরে দাঁড়িয়েছেন। তাই আপাতত কারা থাকছেন সেটা এখনই বলছি না।

এ সময় মৌসুমী নির্বাচনে জয়ী হলে কী করবেন সে প্রতিশ্রুতির কথাও জানান। আরও জানান, সমিতির যে সদস্যদের বাদ দেওয়া হয়েছে জয়ী হলে তাদের পুনঃরায় ফিরিয়ে আনা হবে। ভোটে যেই জয়ী হোক শিল্পীদের সবাইকে একসঙ্গে কাজ করারও আহবান জানান ঢাকাই ছবির জনপ্রিয় এ নায়িকা। মৌসুমীর মনোনয়ন গ্রহণ করার সময় তার স্বামী ওমর সানী উপস্থিত ছিলেন।মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন গ্রহণ করার সুযোগ পান প্রার্থীরা। দুই প্যানেলের পক্ষ থেকে ২১ জন করে প্রার্থীর জন্য মোট ৬০টি মনোয়নয়নপত্র গ্রহণ করা হয়।

মঙ্গলবার দুপুর ২টার দিকে মিশা-জায়েদ খান প্যানেলের পক্ষ থেকে জায়েদ খান, ইমন, সুব্রত জেসমিনসহ অনেকে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের হাত থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় নৃত্য পরিচালক মাসুম বাবুল তাদের সঙ্গে ছিলেন। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা দিয়ে শুরু হয় ২০১৯-২১ দ্বি-বার্ষিকী নির্বাচন। শুক্রবার খসড়া ভোটার তালিকায় ৪৪৯ সদস্যের নাম প্রকাশ করা হয়। ৩ অক্টোবর দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ওই দিনই বিকেল ৫টায় প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৫ অক্টোবর। ওই দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD