মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ- শান্তিপুর্ণভাবে ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতীহীন ভাবে চলে বিকাল ৫ টা পর্যন্ত। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তবে দীর্ঘ লাইন কোথায় চখে পড়েনি। এই দুই উপজেলার মধ্যে কোটচাঁদপুর উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্ব›দ্বীতা করেন। তবে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাঁধা দেওয়া, পোলিং এজেন্টদের মারধরসহ নানা অভিযোগ এনে ভোট বর্জন করেছে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক ও এস এম শাহজামান মোহন। সোমবার দুপুর ১ টার দিকে কোটচাঁদপুর ও মহেশপুরে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এ ঘোষনা দেন। সেসময় বিএনপির কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য পুলিশ বিভাগের পক্ষ থেকে কঠোর নিরাপত্তামুলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। নির্বাচন উপলক্ষে ৯’শ ৩ জন পুলিশ সদস্য, ৫ প্লাটুন বিজিবি’ ১৪ টি র‌্যাবের টহল দল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্টাইকিং ফোর্স নিয়োজিত ছিল। জেলার শেষ দুটি উপজেলায় ৫ম ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ভোটার ছিল ৩ লাল ৬০ হাজার ৯’শ ৭৩ জন। ১’শ ৬৫ টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

সর্বশেষ সংবাদ

» শার্শার উলাশী জিয়ার খাল পুনঃখনন উদ্বোধন করবেন তারেক রহমান

» ৪৯ বিজিবির অভিযানে ২টি স্বর্ণের বারসহ শার্শার ছোট নিজামপুর গ্রামে আলামিন আটক

» ফতুল্লায় বরিশাইল্লা শহিদ বাহিনীর হামলায় হৃদয়ের আঙ্গুলের হাড় দ্বিখন্ডিত!

» বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের উপর ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১

» ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

» শার্শা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ইজিবাইকসহ আটক ১

» কেরানীগঞ্জে যুবদল নেতার ভাই সহ ২ মাদক কারবারি গ্রেফতার

» কেরানীগঞ্জে যুবদল নেতা অপুর ভাই মাদক সহ আটক

» বকশীগঞ্জে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ – এর ঈদ পুনর্মিলনী

» বেনাপোল পুটখালী গ্রামে র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় মাদক সিরাপসহ দুই পাচারকারী আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১১ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ- শান্তিপুর্ণভাবে ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতীহীন ভাবে চলে বিকাল ৫ টা পর্যন্ত। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তবে দীর্ঘ লাইন কোথায় চখে পড়েনি। এই দুই উপজেলার মধ্যে কোটচাঁদপুর উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্ব›দ্বীতা করেন। তবে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাঁধা দেওয়া, পোলিং এজেন্টদের মারধরসহ নানা অভিযোগ এনে ভোট বর্জন করেছে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক ও এস এম শাহজামান মোহন। সোমবার দুপুর ১ টার দিকে কোটচাঁদপুর ও মহেশপুরে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এ ঘোষনা দেন। সেসময় বিএনপির কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য পুলিশ বিভাগের পক্ষ থেকে কঠোর নিরাপত্তামুলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। নির্বাচন উপলক্ষে ৯’শ ৩ জন পুলিশ সদস্য, ৫ প্লাটুন বিজিবি’ ১৪ টি র‌্যাবের টহল দল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্টাইকিং ফোর্স নিয়োজিত ছিল। জেলার শেষ দুটি উপজেলায় ৫ম ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ভোটার ছিল ৩ লাল ৬০ হাজার ৯’শ ৭৩ জন। ১’শ ৬৫ টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD