অন্য জেলা থেকে এসে চাঁপাইনবাবগঞ্জে করোনার লক্ষণ নিয়ে ১ ব্যক্তির মৃত্যু

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শরীরে করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের পূর্বসাহেব গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। এ ঘটনার পর চৌডালা ইউনিয়নকে লকডাউন করা হয়েছে।

মৃত যুবকের নাম মোজাম্মেল (৪৫)। তিনি একই এলাকার মৃত হাসিমুদ্দিনের ছেলে। মোজাম্মেল মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর এলাকায় কৃষিকাজে (ধান কাটতে) গিয়েছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই প্রথম করোনাভাইরাসের লক্ষণ নিয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটল।বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান (গোমস্তাপুর সার্কেল)।তিনি জানান, মোজাম্মেল মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা থেকে সোমবার বেলা ১১টার দিকে বাড়িতে ফেরেন।

মঙ্গলবার সকালে মরদেহ দাফনের জন্য ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে দায়িত্ব দেয়া হয়। এ জন্য পিপিই ও মরদেহ দাফনের সিকিউরিটি ব্যাগ সরবরাহ করা হয়েছে। মৃত মোজাম্মেলের পরিবারের সদস্যদেরও আলাদা রাখা হয়েছে। এ ছাড়া মোজাম্মেলের সঙ্গে আসা এরান ওরফে ইরান নামে অপর এক ব্যক্তিকে আলাদা রাখা হয়েছে। তবে তার শরীরে এখনও করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, মোজাম্মেল বাড়িতে ফিরেই নিজেকে একটি ঘরে আবদ্ধ করে ফেলেন। মৃত্যুর আগে তিনি ঘর থেকে বের হননি।একজন স্বাস্থ্যকর্মীর বরাত দিয়ে তিনি আরও জানান, মৃতের শরীরে জ্বর ও গলাব্যথা ছিল। তবে সর্দি বা শ্বাসকষ্ট ছিল না। উপজেলার সব প্রবেশ পথ ইতিমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে। খাদ্যশস্যবাহী পরিবহন ছাড়া সব ধরনের যানচলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে গোমস্তাপুর উপজেলার সব ইউনিয়নকেও বিচ্ছিন্ন করা হবে।মৃত ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছেন উপজেলা চিকিৎসা কর্মকর্তা ডা. সারোয়ার জাহান।

সর্বশেষ সংবাদ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

» ফতুল্লা প্রেস ক্লাবের পহেলা বৈশাখ উদযাপন

» দেশের সবচেয়ে উঁচুতে বাংলাদেশের পতাকা উড়তে যাচ্ছে বেনাপোল বন্দরে

» ২৪ ঘন্টার মধ্যে দালাল সহিদকে গ্রেফতারের দাবী!!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্য জেলা থেকে এসে চাঁপাইনবাবগঞ্জে করোনার লক্ষণ নিয়ে ১ ব্যক্তির মৃত্যু

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শরীরে করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের পূর্বসাহেব গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। এ ঘটনার পর চৌডালা ইউনিয়নকে লকডাউন করা হয়েছে।

মৃত যুবকের নাম মোজাম্মেল (৪৫)। তিনি একই এলাকার মৃত হাসিমুদ্দিনের ছেলে। মোজাম্মেল মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর এলাকায় কৃষিকাজে (ধান কাটতে) গিয়েছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই প্রথম করোনাভাইরাসের লক্ষণ নিয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটল।বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান (গোমস্তাপুর সার্কেল)।তিনি জানান, মোজাম্মেল মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা থেকে সোমবার বেলা ১১টার দিকে বাড়িতে ফেরেন।

মঙ্গলবার সকালে মরদেহ দাফনের জন্য ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে দায়িত্ব দেয়া হয়। এ জন্য পিপিই ও মরদেহ দাফনের সিকিউরিটি ব্যাগ সরবরাহ করা হয়েছে। মৃত মোজাম্মেলের পরিবারের সদস্যদেরও আলাদা রাখা হয়েছে। এ ছাড়া মোজাম্মেলের সঙ্গে আসা এরান ওরফে ইরান নামে অপর এক ব্যক্তিকে আলাদা রাখা হয়েছে। তবে তার শরীরে এখনও করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, মোজাম্মেল বাড়িতে ফিরেই নিজেকে একটি ঘরে আবদ্ধ করে ফেলেন। মৃত্যুর আগে তিনি ঘর থেকে বের হননি।একজন স্বাস্থ্যকর্মীর বরাত দিয়ে তিনি আরও জানান, মৃতের শরীরে জ্বর ও গলাব্যথা ছিল। তবে সর্দি বা শ্বাসকষ্ট ছিল না। উপজেলার সব প্রবেশ পথ ইতিমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে। খাদ্যশস্যবাহী পরিবহন ছাড়া সব ধরনের যানচলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে গোমস্তাপুর উপজেলার সব ইউনিয়নকেও বিচ্ছিন্ন করা হবে।মৃত ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছেন উপজেলা চিকিৎসা কর্মকর্তা ডা. সারোয়ার জাহান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD