নারায়ণগঞ্জের ডিসি, সিভিল সার্জন, ইউএনও, আরএমও অসুস্থ !

শেয়ার করুন...

সারা দেশের চাইতে অধিক মাত্রায় গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জ জেলায় করোনা ভাইরাসের মোকাবেলা করছে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ ।

দফায় দফায় বৈঠক নানা কার্যক্রমের মধ্যে এবার অসুস্থ হয়ে পরেছেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ মোঃ আসাদুজ্জামানসহ আরো কয়েকজন ।

এরই মধ্যে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ এবং আরএমও ডাঃ আসাদুজ্জামানকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন মন্ত্রণালয় । একই সাথে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক কে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে ।

করোনা ভাইরাসের কারনে সিভিল সার্জন, আরএমও, ইউএনও সহ সদর হাসপাতালের কয়েকজন চিকিৎসক, কয়েকজন নার্স, কয়েকজন ওয়ার্ড বয়, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার একতার কয়েকজন টেকনিশিয়ানকে আইসোলেশনে রাখা হলেও খোদ নারায়ণগঞ্জ জেলার ডেপুটি কমিশনার (ডিসি) ভিন্ন কারনে অসুস্থ হয়ে বিশ্রামে রয়েছেন ।

এমন খবরের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মনিটরিং সেল ও কন্ট্রোল রুম থেকে মমিনুল হক । নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে মমিনুল হক আরো বলেন, জেলা প্রশাসক জসিম উদ্দিন প্রেসার জনিত কারনে অসুস্থ আছেন ।

অপরদিকে জেলা সিভিল সার্জন দপ্তরের কন্ট্রোল কক্ষ থেকে লুৎফর রহমান বলেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ এবং আবাসিক মেডিক্যাল অফিসার (আরএনও) ডাঃ আসাদুজ্জামান করোনা ভাইরাসের কারনে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর সাক্ষাৎকারে ডিসি, সিভিল সার্জন, ইউএনও এর অসুস্থতার খবর প্রকাশের পর জেলাজুড়ে ব্যাপকভাবে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকের প্রশ্ন তাহলে কি করে চলছে নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ এই জেলা ? সূত্র-নারায়ণগঞ্জ নিউজ আপডেট

সর্বশেষ সংবাদ

» বন্দরে মদ গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

» ভাড়া ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ সভা

» নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিনকে অবরুদ্ধ, ২ ঘন্টা পর উদ্ধার

» মধ্যপ্রাচ্যে আটকেপড়া নাগরিকদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য

» গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী

» পাথরঘাটায় জবাই করা দুটি হরিন ও ফাঁদসহ আটক শিকারী কে ১ বছরের কারাদন্ড

» বঙ্গোপসাগরে জলদস্যুদের অপরাধ রোধকল্পে বরগুনা পুলিশ সুপারের মতবিনিময়

» বরগুনার খাকদোন নদীর পাড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন করেন জেলা প্রশাসক

» বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !

» বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় ESKUF সিরাপ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ৪ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের ডিসি, সিভিল সার্জন, ইউএনও, আরএমও অসুস্থ !

শেয়ার করুন...

সারা দেশের চাইতে অধিক মাত্রায় গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জ জেলায় করোনা ভাইরাসের মোকাবেলা করছে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ ।

দফায় দফায় বৈঠক নানা কার্যক্রমের মধ্যে এবার অসুস্থ হয়ে পরেছেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ মোঃ আসাদুজ্জামানসহ আরো কয়েকজন ।

এরই মধ্যে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ এবং আরএমও ডাঃ আসাদুজ্জামানকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন মন্ত্রণালয় । একই সাথে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক কে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে ।

করোনা ভাইরাসের কারনে সিভিল সার্জন, আরএমও, ইউএনও সহ সদর হাসপাতালের কয়েকজন চিকিৎসক, কয়েকজন নার্স, কয়েকজন ওয়ার্ড বয়, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার একতার কয়েকজন টেকনিশিয়ানকে আইসোলেশনে রাখা হলেও খোদ নারায়ণগঞ্জ জেলার ডেপুটি কমিশনার (ডিসি) ভিন্ন কারনে অসুস্থ হয়ে বিশ্রামে রয়েছেন ।

এমন খবরের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মনিটরিং সেল ও কন্ট্রোল রুম থেকে মমিনুল হক । নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে মমিনুল হক আরো বলেন, জেলা প্রশাসক জসিম উদ্দিন প্রেসার জনিত কারনে অসুস্থ আছেন ।

অপরদিকে জেলা সিভিল সার্জন দপ্তরের কন্ট্রোল কক্ষ থেকে লুৎফর রহমান বলেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ এবং আবাসিক মেডিক্যাল অফিসার (আরএনও) ডাঃ আসাদুজ্জামান করোনা ভাইরাসের কারনে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর সাক্ষাৎকারে ডিসি, সিভিল সার্জন, ইউএনও এর অসুস্থতার খবর প্রকাশের পর জেলাজুড়ে ব্যাপকভাবে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকের প্রশ্ন তাহলে কি করে চলছে নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ এই জেলা ? সূত্র-নারায়ণগঞ্জ নিউজ আপডেট

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD