বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দ্বিতীয় দিনে ৮ ট্রাক পাটের বীজ আমদানি

শেয়ার করুন...

মো: রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: আমদানি বাণিজ্যের জন্য বেনাপোল-পেট্রপোল এর তিনটি প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ভারত থেকে ৮ ট্রাক পাটের বীজ বেনাপোল নোম্যান্স্যল্যান্ডে লোড আনলোড করা হয়। করোনা ভাইরাসের কারনে ভারতের নিষেধাজ্ঞা রয়েছে বাংলাদেশে কোন পণ্যবাহী ভারতীয় ট্রাক যাবে না। যার কারনে উভয় দেশের নোম্যান্সল্যান্ডে পণ্য উঠা নামা করছে। তবে বাংলাদেশী কোন পণ্য ভারত এখনো আমদানি করেনি।

বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট নিয়ন এন্টারপ্রাইজের প্রতিনিধি কামাল হোসেন বলেন, আজ ভারত থেকে ৮টি ট্রাকে শুধু পাটবীজ এসেছে। এ পণ্য চালানগুলো পেট্রাপোল-বেনাপোল এর তিনিটি গেট খুলে দিয়ে লোড আনলোড করা হচ্ছে। আজ এ ৮টি ট্রাকে ২০০ টনের মত পাট বীজ ভারত থেকে আমদানি করা হয়েছে। পাটবীজের এ চালান গুলো পেট্রাপোল বন্দরে আটকে ছিল।ভারতে লকডাউনের কারণে এসব পণ্য বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। গত ৩০ এপ্রিল ভুট্রা, পান ওপাট বীজের প্রথম ২৫ টনের একটি চালান দেশে এই চেকপোষ্ট দিয়ে প্রবেশ করে।

শনিবার অত্যান্ত সতর্কতার সাথে বিজিবি সদস্যরা ভারতীয় ও বাংলাদেশী প্রতিটি ট্রাকে জীবানুনাশক ওষুধ দিয়ে ট্রাক গুলো স্প্রে করে। এছাড়া আমদানির সাথে জড়িত শ্রমিকদের মাস্ক, হ্যান্ডগেøাভস পড়তে দেখা গেছে। এছাড়া ভারত-বাংলাদেশ যাত্রী আসা যাওয়ার প্রধান ফটকেও বিজিবি বসিয়েছে একটি জীবানুনাশক স্প্রে ঘর।তবে বেনাপোল বন্দর ও কাস্টমস এর পক্ষ থেকে নোম্যান্সল্যান্ডে কোন স্বাস্থ্য কর্মীকে দেখা যায়নি। আমদানি কার্যক্রম চললেও বেনাপোল বন্দরের কোন কর্মকর্তা-কর্মচারীকে নোম্যান্সল্যান্ডে দেখা যায়নি।

বাংলাদেশের শ্রমিকরা ভারতের ট্রাক থেকে বাংলাদেশী ট্রাকে পণ্য লোড করায় ঝুঁকি থাকছে বলেও অনেকে মন্তব্য করেন। সেদেশের বিভিন্ন প্রদেশ থেকে এসব পাটবীজ এসেছে। সাথে রয়েছে ভারতের পেট্রাপোল বন্দরের শ্রমিকরাও। এদের নিকট থেকেও জীবানু ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এখানে নেই কোন রেজিষ্টার ডাক্তার। নেই কোন জীবানুনাশক ওষুধ। সব মিলিয়ে ঝুঁকি থেকেই যাচ্ছে বলে একাধিক মন্তব্য ছুড়ছে সাধারন মানুষ।

বেনাপোল কাস্টমসের সহকারি রাজস্ব কর্মকর্তা শামীম আহম্মেদ বলেন, এসব পণ্য বেনাপোল বন্দরে নিয়ে পরীক্ষন শেষে আজই ছেড়ে দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

» বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় ESKUF সিরাপ আটক

» বেনাপোল বর্ডার দিয়ে দেশে এলো সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ

» বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: অভিজ্ঞতার ঝুলি নিয়ে মাঠে রহিমা বেগম

» ফতুল্লা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

» বকশীগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়নে দম্পতি আইনজীবীর মহতী উদ্যোগ

» আবারও গ্রে/প্তা/র দেখানো হলো সাবেক মেয়র আইভিকে

» ফতুল্লায় ঠিকাদারের উপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি, আহত ১

» বরগুনায় ডিবির অভিযানে ১২১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

» ভূট্টাক্ষেতে পাওয়া গেল অপহৃত শিক্ষার্থীকে, গ্রেফতার ৫

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দ্বিতীয় দিনে ৮ ট্রাক পাটের বীজ আমদানি

শেয়ার করুন...

মো: রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: আমদানি বাণিজ্যের জন্য বেনাপোল-পেট্রপোল এর তিনটি প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ভারত থেকে ৮ ট্রাক পাটের বীজ বেনাপোল নোম্যান্স্যল্যান্ডে লোড আনলোড করা হয়। করোনা ভাইরাসের কারনে ভারতের নিষেধাজ্ঞা রয়েছে বাংলাদেশে কোন পণ্যবাহী ভারতীয় ট্রাক যাবে না। যার কারনে উভয় দেশের নোম্যান্সল্যান্ডে পণ্য উঠা নামা করছে। তবে বাংলাদেশী কোন পণ্য ভারত এখনো আমদানি করেনি।

বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট নিয়ন এন্টারপ্রাইজের প্রতিনিধি কামাল হোসেন বলেন, আজ ভারত থেকে ৮টি ট্রাকে শুধু পাটবীজ এসেছে। এ পণ্য চালানগুলো পেট্রাপোল-বেনাপোল এর তিনিটি গেট খুলে দিয়ে লোড আনলোড করা হচ্ছে। আজ এ ৮টি ট্রাকে ২০০ টনের মত পাট বীজ ভারত থেকে আমদানি করা হয়েছে। পাটবীজের এ চালান গুলো পেট্রাপোল বন্দরে আটকে ছিল।ভারতে লকডাউনের কারণে এসব পণ্য বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। গত ৩০ এপ্রিল ভুট্রা, পান ওপাট বীজের প্রথম ২৫ টনের একটি চালান দেশে এই চেকপোষ্ট দিয়ে প্রবেশ করে।

শনিবার অত্যান্ত সতর্কতার সাথে বিজিবি সদস্যরা ভারতীয় ও বাংলাদেশী প্রতিটি ট্রাকে জীবানুনাশক ওষুধ দিয়ে ট্রাক গুলো স্প্রে করে। এছাড়া আমদানির সাথে জড়িত শ্রমিকদের মাস্ক, হ্যান্ডগেøাভস পড়তে দেখা গেছে। এছাড়া ভারত-বাংলাদেশ যাত্রী আসা যাওয়ার প্রধান ফটকেও বিজিবি বসিয়েছে একটি জীবানুনাশক স্প্রে ঘর।তবে বেনাপোল বন্দর ও কাস্টমস এর পক্ষ থেকে নোম্যান্সল্যান্ডে কোন স্বাস্থ্য কর্মীকে দেখা যায়নি। আমদানি কার্যক্রম চললেও বেনাপোল বন্দরের কোন কর্মকর্তা-কর্মচারীকে নোম্যান্সল্যান্ডে দেখা যায়নি।

বাংলাদেশের শ্রমিকরা ভারতের ট্রাক থেকে বাংলাদেশী ট্রাকে পণ্য লোড করায় ঝুঁকি থাকছে বলেও অনেকে মন্তব্য করেন। সেদেশের বিভিন্ন প্রদেশ থেকে এসব পাটবীজ এসেছে। সাথে রয়েছে ভারতের পেট্রাপোল বন্দরের শ্রমিকরাও। এদের নিকট থেকেও জীবানু ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এখানে নেই কোন রেজিষ্টার ডাক্তার। নেই কোন জীবানুনাশক ওষুধ। সব মিলিয়ে ঝুঁকি থেকেই যাচ্ছে বলে একাধিক মন্তব্য ছুড়ছে সাধারন মানুষ।

বেনাপোল কাস্টমসের সহকারি রাজস্ব কর্মকর্তা শামীম আহম্মেদ বলেন, এসব পণ্য বেনাপোল বন্দরে নিয়ে পরীক্ষন শেষে আজই ছেড়ে দেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD