ঝিনাইদহে বেড়েই চলেছে করোনা, জেলায় মোট আক্রান্ত ১০৪ সুস্থ ৪৩ জন

শেয়ার করুন...

ঝিনাইদহ জেলায় বাড়ি এ পর্যন্ত এমন চার জন ব্যক্তি করোনায় মৃত্যু বরণ করেছেন। এর মধ্যে আপন দুই ভাইয়ের মৃত্যু হয় ঢাকায়। তাদের বাড়ি হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামে। এই গ্রামের মহিউদ্দীন মোল্লার ছেলে বাংলাদেশ বিমানের জুনিয়র টেকনিশিয়ার জয়নুল আবেদীন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার পর গত ৬ জুন হরিশপুর গ্রামে তার দাফন করা হয়।

১০ দিন পর তার আরেক ভাই ঢাকা মহানগরীর গুলশান উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ঢাকা মহানগরের সভাপতি খয়বর আলী করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেন। গত ৭ জুন মারা যান শৈলকুপার কবিরপুর গ্রামের গোপাল কৃষ্ণ সাহা। মৃত্যুর ৫ দিন পর তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। সর্বশেষ মৃত্যুর ৩ দিন পর ঝিনাইদহের কালীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী ব্যাংকার ফয়েজ উদ্দিনের করোনা পজেটিভ এসেছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুলতান আহমেদ জানান, গত ১৩ জুন করোনার উপসর্গ নিয়ে মারা যান ফয়েজ উদ্দীন। মৃত্যুর একদিন আগে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর তার বাড়িটি লকডাউন ঘোষনা করে উপজেলা প্রশাসন। এছাড়া তার পরিবার ও দাফন কাজে অংশ নেয়া সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই ব্যাংক কর্মকর্তা কালীগঞ্জ উপজেলার কুল্যাপাড়া গ্রামের হেদায়েত মোল্লার ছেলে। মারা যাওয়ার তিন দিন আগে ঢাকা থেকে সর্দি, কাশি ও শ^াসকষ্ট নিয়ে বাড়িতে আসেন। এরপর গত শুক্রবার গভীর রাতে তিনি মারা যান। তিনি ঢাকার একটি বেসরকারী ব্যাংকে চাকরি করতেন।

এদিকে ঝিনাইদহে নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম। তিনি জানান, ঝিনাইদহে মঙ্গলবার নতুন ৪৭টি নমুনার রিপোর্ট এসেছে। যার মধ্যে ৫টি নমুনার রিপোর্ট পজেটিভ। আক্রান্তদের মধ্যে কালীগঞ্জের ৪ ও মহেশপুরের ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৩৬৭ টি নমুনার রিপোর্টে ১০৪ জন করোনায় আক্রান্ত হলেন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন। এই জেলার বাসিন্দ হিসেব ৪ জনের মধ্যে দুইজন ঢাকায় ও দুইজন ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো।

সর্বশেষ সংবাদ

» বেনাপোল বর্ডার দিয়ে দেশে এলো সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ

» বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: অভিজ্ঞতার ঝুলি নিয়ে মাঠে রহিমা বেগম

» ফতুল্লা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

» বকশীগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়নে দম্পতি আইনজীবীর মহতী উদ্যোগ

» আবারও গ্রে/প্তা/র দেখানো হলো সাবেক মেয়র আইভিকে

» ফতুল্লায় ঠিকাদারের উপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি, আহত ১

» বরগুনায় ডিবির অভিযানে ১২১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

» ভূট্টাক্ষেতে পাওয়া গেল অপহৃত শিক্ষার্থীকে, গ্রেফতার ৫

» ফতুল্লার কাশীপুরে সানির বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে বেড়েই চলেছে করোনা, জেলায় মোট আক্রান্ত ১০৪ সুস্থ ৪৩ জন

শেয়ার করুন...

ঝিনাইদহ জেলায় বাড়ি এ পর্যন্ত এমন চার জন ব্যক্তি করোনায় মৃত্যু বরণ করেছেন। এর মধ্যে আপন দুই ভাইয়ের মৃত্যু হয় ঢাকায়। তাদের বাড়ি হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামে। এই গ্রামের মহিউদ্দীন মোল্লার ছেলে বাংলাদেশ বিমানের জুনিয়র টেকনিশিয়ার জয়নুল আবেদীন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার পর গত ৬ জুন হরিশপুর গ্রামে তার দাফন করা হয়।

১০ দিন পর তার আরেক ভাই ঢাকা মহানগরীর গুলশান উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ঢাকা মহানগরের সভাপতি খয়বর আলী করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেন। গত ৭ জুন মারা যান শৈলকুপার কবিরপুর গ্রামের গোপাল কৃষ্ণ সাহা। মৃত্যুর ৫ দিন পর তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। সর্বশেষ মৃত্যুর ৩ দিন পর ঝিনাইদহের কালীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী ব্যাংকার ফয়েজ উদ্দিনের করোনা পজেটিভ এসেছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুলতান আহমেদ জানান, গত ১৩ জুন করোনার উপসর্গ নিয়ে মারা যান ফয়েজ উদ্দীন। মৃত্যুর একদিন আগে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর তার বাড়িটি লকডাউন ঘোষনা করে উপজেলা প্রশাসন। এছাড়া তার পরিবার ও দাফন কাজে অংশ নেয়া সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই ব্যাংক কর্মকর্তা কালীগঞ্জ উপজেলার কুল্যাপাড়া গ্রামের হেদায়েত মোল্লার ছেলে। মারা যাওয়ার তিন দিন আগে ঢাকা থেকে সর্দি, কাশি ও শ^াসকষ্ট নিয়ে বাড়িতে আসেন। এরপর গত শুক্রবার গভীর রাতে তিনি মারা যান। তিনি ঢাকার একটি বেসরকারী ব্যাংকে চাকরি করতেন।

এদিকে ঝিনাইদহে নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম। তিনি জানান, ঝিনাইদহে মঙ্গলবার নতুন ৪৭টি নমুনার রিপোর্ট এসেছে। যার মধ্যে ৫টি নমুনার রিপোর্ট পজেটিভ। আক্রান্তদের মধ্যে কালীগঞ্জের ৪ ও মহেশপুরের ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৩৬৭ টি নমুনার রিপোর্টে ১০৪ জন করোনায় আক্রান্ত হলেন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন। এই জেলার বাসিন্দ হিসেব ৪ জনের মধ্যে দুইজন ঢাকায় ও দুইজন ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD