শরীয়তপুরের সৌদি আরবের খেজুর চাষ ক‌রে‌ সফল সোলাইমান

শেয়ার করুন...

মোঃ ওমর ফারুক:- শরীয়তপুরের সৌদি আরবের খেজুরের বাগান করে আলোড়ন সৃষ্টি করেছেন শরীয়তপুরের গোসাইরহাট উপ‌জেলার না‌গেরপাড়া ইউ‌নিয়‌নের ছোট কাচনা গ্রামের মো. সোলাইমান খান। গাছগুলো এ বছর খেজুর ধরার উপযোগী হয়ে উঠেছে। পাশাপাশি বাগানের সবুজ রং মানুষের দৃষ্টি কাড়ছে। চলতি মৌসুমে বাগানের কিছু গাছে মোচা ও খেজুর ধরে‌ছে।

সোলাইমান জানান, ২০১৯ সা‌লের মে মা‌সে বন্ধু‌দের মাধ‌্যমে প্রথ‌মে সৌ‌দি আরব থে‌কে বীজ আনেন। প‌রে গা‌জীপুর, নর‌সিংদী থেকেও সৌদি খেজুরের চারা সংগ্রহ করে বাড়ির প‌শ্চিম পাশের ২ বিঘা জমিতে রোপণ করেন। প্রথ‌মে নিজের মতো করে গাছের পরিচর্যা করতে থাকেন। পরবর্তীতে কৃষি বিভাগের পরামর্শে গাছের যত্ন নিয়ে বাগান করতে সক্ষম হন। পাশাপা‌শি নার্সা‌রিও ক‌রে‌ছেন। নার্সা‌রিতে ৫০০-১৫০০ টাকায় খেজুর চারা বি‌ক্রি হ‌চ্ছে। বর্তমানে তার বাগানে ৪ হাজারের মত খেজুর গাছ আছে।

তিনি মনে করেন, মানুষের ইচ্ছা ও পরিশ্রমই তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। সে উদ্যম নিয়েই তিনি নিরলসভাবে পরিশ্রম করছেন এ বাগানে।

ছোট কাচনা গ্রা‌মের কাঞ্চন চৌধু‌রী ব‌লেন, ‘আমা‌দের গ্রা‌মের সোলাইমান সৌ‌দির খেজুর চাষ কর‌ছেন। কিছু গা‌ছে খেজুরও ধ‌রে‌ছে। চিন্তা ক‌রে‌ছি, সোলাইমা‌নের কাছ থে‌কে চারা নি‌য়ে আ‌মিও খেজুর গাছ চাষ কর‌বো।’

না‌গেরপাড়া ইউ‌নিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস‌্য মো. হুমায়ূন আকন ব‌লেন, ‘আমরা জা‌নি সৌ‌দিতে এ খেজুর চাষ হয়। আর সেই খেজুর চাষ কর‌ছে আমা‌দের গ্রা‌মের সোলাইমান। দূর থে‌কে অ‌নে‌কে খেজুর গাছ ও খেজুর দেখ‌তে আসে। সোলাইমা‌নের দেখা‌দে‌খি গ্রা‌মের আরও কৃষক খেজুর চা‌ষে উ‌দ্বুদ্ধ হ‌চ্ছে।’

গোসাইরহাট উপ‌জেলা কৃষি কর্মকর্তা কল‌্যাণ কুমার বিশ্বাস ব‌লেন, ‘সৌদির খেজুর সাধারণত মরু এলাকায় ভালো হয়। ফলে আমাদের দেশে এর কাঙ্ক্ষিত ফলন পাওয়া কষ্টসাধ্য। তবে আমাদের দেশে উঁচু শুষ্ক জমিতে বিশেষ করে বেলে-দোঁআশ মাটিতে এ জাতের চারা লাগালে মোটামুটি ফলন পাওয়া যেতে পারে। ছোট কাচনা গ্রামের সোলাইমান খানের লাগানো খেজুর বাগানের মাটি খেজুর চাষের উপযোগী।’

তি‌নি আরও ব‌লেন, ‘কৃষি বিভাগের সহযোগিতা ও দীর্ঘ পরিচর্যার ফলে বাগানের চারাগুলো এখন গাছে পরিণত হয়েছে। বাগানটিতে খেজুর ধরা শুরু ক‌রে‌ছে। পাশাপা‌শি খেজুর চারা বি‌ক্রি কর‌ছেন তি‌নি। এলাকার অনেকেই সৌদি খেজুর চাষে আগ্রহ প্রকাশ ক‌রেছেন।’

সর্বশেষ সংবাদ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

» ফতুল্লা প্রেস ক্লাবের পহেলা বৈশাখ উদযাপন

» দেশের সবচেয়ে উঁচুতে বাংলাদেশের পতাকা উড়তে যাচ্ছে বেনাপোল বন্দরে

» ২৪ ঘন্টার মধ্যে দালাল সহিদকে গ্রেফতারের দাবী!!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরের সৌদি আরবের খেজুর চাষ ক‌রে‌ সফল সোলাইমান

শেয়ার করুন...

মোঃ ওমর ফারুক:- শরীয়তপুরের সৌদি আরবের খেজুরের বাগান করে আলোড়ন সৃষ্টি করেছেন শরীয়তপুরের গোসাইরহাট উপ‌জেলার না‌গেরপাড়া ইউ‌নিয়‌নের ছোট কাচনা গ্রামের মো. সোলাইমান খান। গাছগুলো এ বছর খেজুর ধরার উপযোগী হয়ে উঠেছে। পাশাপাশি বাগানের সবুজ রং মানুষের দৃষ্টি কাড়ছে। চলতি মৌসুমে বাগানের কিছু গাছে মোচা ও খেজুর ধরে‌ছে।

সোলাইমান জানান, ২০১৯ সা‌লের মে মা‌সে বন্ধু‌দের মাধ‌্যমে প্রথ‌মে সৌ‌দি আরব থে‌কে বীজ আনেন। প‌রে গা‌জীপুর, নর‌সিংদী থেকেও সৌদি খেজুরের চারা সংগ্রহ করে বাড়ির প‌শ্চিম পাশের ২ বিঘা জমিতে রোপণ করেন। প্রথ‌মে নিজের মতো করে গাছের পরিচর্যা করতে থাকেন। পরবর্তীতে কৃষি বিভাগের পরামর্শে গাছের যত্ন নিয়ে বাগান করতে সক্ষম হন। পাশাপা‌শি নার্সা‌রিও ক‌রে‌ছেন। নার্সা‌রিতে ৫০০-১৫০০ টাকায় খেজুর চারা বি‌ক্রি হ‌চ্ছে। বর্তমানে তার বাগানে ৪ হাজারের মত খেজুর গাছ আছে।

তিনি মনে করেন, মানুষের ইচ্ছা ও পরিশ্রমই তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। সে উদ্যম নিয়েই তিনি নিরলসভাবে পরিশ্রম করছেন এ বাগানে।

ছোট কাচনা গ্রা‌মের কাঞ্চন চৌধু‌রী ব‌লেন, ‘আমা‌দের গ্রা‌মের সোলাইমান সৌ‌দির খেজুর চাষ কর‌ছেন। কিছু গা‌ছে খেজুরও ধ‌রে‌ছে। চিন্তা ক‌রে‌ছি, সোলাইমা‌নের কাছ থে‌কে চারা নি‌য়ে আ‌মিও খেজুর গাছ চাষ কর‌বো।’

না‌গেরপাড়া ইউ‌নিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস‌্য মো. হুমায়ূন আকন ব‌লেন, ‘আমরা জা‌নি সৌ‌দিতে এ খেজুর চাষ হয়। আর সেই খেজুর চাষ কর‌ছে আমা‌দের গ্রা‌মের সোলাইমান। দূর থে‌কে অ‌নে‌কে খেজুর গাছ ও খেজুর দেখ‌তে আসে। সোলাইমা‌নের দেখা‌দে‌খি গ্রা‌মের আরও কৃষক খেজুর চা‌ষে উ‌দ্বুদ্ধ হ‌চ্ছে।’

গোসাইরহাট উপ‌জেলা কৃষি কর্মকর্তা কল‌্যাণ কুমার বিশ্বাস ব‌লেন, ‘সৌদির খেজুর সাধারণত মরু এলাকায় ভালো হয়। ফলে আমাদের দেশে এর কাঙ্ক্ষিত ফলন পাওয়া কষ্টসাধ্য। তবে আমাদের দেশে উঁচু শুষ্ক জমিতে বিশেষ করে বেলে-দোঁআশ মাটিতে এ জাতের চারা লাগালে মোটামুটি ফলন পাওয়া যেতে পারে। ছোট কাচনা গ্রামের সোলাইমান খানের লাগানো খেজুর বাগানের মাটি খেজুর চাষের উপযোগী।’

তি‌নি আরও ব‌লেন, ‘কৃষি বিভাগের সহযোগিতা ও দীর্ঘ পরিচর্যার ফলে বাগানের চারাগুলো এখন গাছে পরিণত হয়েছে। বাগানটিতে খেজুর ধরা শুরু ক‌রে‌ছে। পাশাপা‌শি খেজুর চারা বি‌ক্রি কর‌ছেন তি‌নি। এলাকার অনেকেই সৌদি খেজুর চাষে আগ্রহ প্রকাশ ক‌রেছেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD