করোনার সংক্রমণ এড়াতে রাজধানীর মোড়ে মোড়ে পুলিশ

শেয়ার করুন...

করোনার সংক্রমণ এড়াতে সরকার ঘোষিত আট দিনের লকডাউনের প্রথম দিনে রাজধানীর মোড়ে মোড়ে পুলিশ টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রায় প্রতিটি সড়কে ব্যারিকেড দেয়া হয়েছে। কারণ যৌক্তিক হলে গাড়ি ছেড়ে দেয়া হচ্ছে। আর অতি জরুরি না হলে গাড়ি ঘুরিয়ে দিয়ে বাড়ি ফেরত পাঠানো হচ্ছে।

সরেজমিন উত্তরা, বিমানবন্দর, কাওলা ও খিলক্ষেত এলাকায় ঘুরে দেখা গেছে, হাউস বিল্ডিং ও আজমপুর বাসস্ট্যান্ডে পুলিশি ব্যারিকেড রয়েছে। এছাড়া কাওলার অদূরেও রয়েছে পুলিশি ব্যারিকেড। পুলিশের ব্যারিকেডগুলোর সামনে দাঁড়াচ্ছেন ৪-৫ জন করে পুলিশ সদস্য।

একজন গাড়ি থামাচ্ছেন, বাকিরা ঘর থেকে বের হওয়ার কারণ জিজ্ঞেস করছেন। এসব এলাকার দোকানপাটও প্রায় সব বন্ধ। সড়কে যান চলাচল এবং সাধারণ মানুষের সংখ্যাও কম। তবে অল্প সংখ্যক মানুষ মাইক্রোবাস, রিকশা এবং মোটরসাইকেলে করে যাতায়াত করছে। এদিকে ব্যারিকেড ছাড়াও রাজধানীর বিমানবন্দর এলাকায় ছড়িয়ে ছিটিয়ে অনেক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। খিলক্ষেত পুলিশ চেকপোস্টে কয়েক ডজন মোটরসাইকেল দাঁড় করিয়ে রাখা হয়েছে।

সরকারি বিধি-নিষেধ মানার বিষয়ে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা বলেন, সরকার যে সব নির্দেশনা দিয়েছে তার আলোকেই পুলিশ কাজ করছে। এছাড়াও করোনাকালে দায়িত্ব পালনের জন্য আমাদের একটি সুলিখিত ও আন্তর্জাতিক মানের এসওপি (স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিওর) রয়েছে। সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে, পুলিশের দায়িত্ব-কর্তব্য ও তা পালনের উপায়। সেই এসওপি অনুসরণ করে সরকারি নির্দেশনার আলোকে দায়িত্ব পালন করছে পুলিশ।

এবারের লকডাউনে জারি করা বিধি-নিষেধে ‘অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা, চিকিৎসা সেবা, মরদেহ দাফন বা সৎকার এবং টিকা কার্ড নিয়ে টিকার জন্য যাওয়া) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না বলে নির্দেশনা দেয়া হয়। এদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কাউকে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন। যাদের একান্তই প্রয়োজন তাদের ‘মুভমেন্ট পাস’ নিয়ে বের হতে বলেছেন।

সর্বশেষ সংবাদ

» আবারও গ্রে/প্তা/র দেখানো হলো সাবেক মেয়র আইভিকে

» ফতুল্লায় ঠিকাদারের উপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি, আহত ১

» বরগুনায় ডিবির অভিযানে ১২১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

» ভূট্টাক্ষেতে পাওয়া গেল অপহৃত শিক্ষার্থীকে, গ্রেফতার ৫

» ফতুল্লার কাশীপুরে সানির বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ

» ফতুল্লায় ইমন হত্যা কান্ডে ২০ জনের নাম উল্লেখ্য করে মামলা

» ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

» ফতুল্লায় কারাগার থেকে মুক্তি পাওয়ার দেড়ঘণ্টা পর খুন

» বকশীগঞ্জ পৌর মেয়র হিসেবে ‘তৃণমূলের আস্থা’ শাকিল তালুকদারকে চায় পৌরবাসী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

করোনার সংক্রমণ এড়াতে রাজধানীর মোড়ে মোড়ে পুলিশ

শেয়ার করুন...

করোনার সংক্রমণ এড়াতে সরকার ঘোষিত আট দিনের লকডাউনের প্রথম দিনে রাজধানীর মোড়ে মোড়ে পুলিশ টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রায় প্রতিটি সড়কে ব্যারিকেড দেয়া হয়েছে। কারণ যৌক্তিক হলে গাড়ি ছেড়ে দেয়া হচ্ছে। আর অতি জরুরি না হলে গাড়ি ঘুরিয়ে দিয়ে বাড়ি ফেরত পাঠানো হচ্ছে।

সরেজমিন উত্তরা, বিমানবন্দর, কাওলা ও খিলক্ষেত এলাকায় ঘুরে দেখা গেছে, হাউস বিল্ডিং ও আজমপুর বাসস্ট্যান্ডে পুলিশি ব্যারিকেড রয়েছে। এছাড়া কাওলার অদূরেও রয়েছে পুলিশি ব্যারিকেড। পুলিশের ব্যারিকেডগুলোর সামনে দাঁড়াচ্ছেন ৪-৫ জন করে পুলিশ সদস্য।

একজন গাড়ি থামাচ্ছেন, বাকিরা ঘর থেকে বের হওয়ার কারণ জিজ্ঞেস করছেন। এসব এলাকার দোকানপাটও প্রায় সব বন্ধ। সড়কে যান চলাচল এবং সাধারণ মানুষের সংখ্যাও কম। তবে অল্প সংখ্যক মানুষ মাইক্রোবাস, রিকশা এবং মোটরসাইকেলে করে যাতায়াত করছে। এদিকে ব্যারিকেড ছাড়াও রাজধানীর বিমানবন্দর এলাকায় ছড়িয়ে ছিটিয়ে অনেক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। খিলক্ষেত পুলিশ চেকপোস্টে কয়েক ডজন মোটরসাইকেল দাঁড় করিয়ে রাখা হয়েছে।

সরকারি বিধি-নিষেধ মানার বিষয়ে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা বলেন, সরকার যে সব নির্দেশনা দিয়েছে তার আলোকেই পুলিশ কাজ করছে। এছাড়াও করোনাকালে দায়িত্ব পালনের জন্য আমাদের একটি সুলিখিত ও আন্তর্জাতিক মানের এসওপি (স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিওর) রয়েছে। সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে, পুলিশের দায়িত্ব-কর্তব্য ও তা পালনের উপায়। সেই এসওপি অনুসরণ করে সরকারি নির্দেশনার আলোকে দায়িত্ব পালন করছে পুলিশ।

এবারের লকডাউনে জারি করা বিধি-নিষেধে ‘অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা, চিকিৎসা সেবা, মরদেহ দাফন বা সৎকার এবং টিকা কার্ড নিয়ে টিকার জন্য যাওয়া) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না বলে নির্দেশনা দেয়া হয়। এদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কাউকে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন। যাদের একান্তই প্রয়োজন তাদের ‘মুভমেন্ট পাস’ নিয়ে বের হতে বলেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD