করোনায় মারা গেলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক

শেয়ার করুন...

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক এবং পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান। বুধবার দুপুর ২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শামসুজ্জামান খানকে মানিকগঞ্জে মায়ের কবরে দাফন করা হবে। বিশিষ্ট এ ফোকলোরবিদের মৃত্যুতে শোক জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল অধ্যাপক শামসুজ্জামান খান করোনা আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শামসুজ্জামান খান ১৯৪০ সালের ২৯ ডিসেম্বর মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি নেন। এবং ১৯৬৪ সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের বাংলা বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন। একই বছর তিনি জগন্নাথ কলেজে (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করেন। ২০০৯ সালে ২৪ মে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হন। তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন।

তার উল্লেখযোগ্য কাজ বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা শিরোনামে ৬৪ খণ্ডে ৬৪ জেলার লোকজ সংস্কৃতির সংগ্রহশালা সম্পাদনা এবং ১১৪ খণ্ডে বাংলাদেশের ফোকলোর সংগ্রহমালা সম্পাদনা। কাজের স্বীকৃতি হিসেবে একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, অগ্রণী ব্যাংক পুরস্কার, কালুশাহ পুরস্কার, দীনেশচন্দ্র সেন ফোকলোর পুরস্কার, শহীদ সোহরাওয়ার্দী জাতীয় গবেষণা পুরস্কারসহ নানা পুরস্কার পেয়েছেন শামসুজ্জামান খান।

সর্বশেষ সংবাদ

» আবারও গ্রে/প্তা/র দেখানো হলো সাবেক মেয়র আইভিকে

» ফতুল্লায় ঠিকাদারের উপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি, আহত ১

» বরগুনায় ডিবির অভিযানে ১২১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

» ভূট্টাক্ষেতে পাওয়া গেল অপহৃত শিক্ষার্থীকে, গ্রেফতার ৫

» ফতুল্লার কাশীপুরে সানির বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ

» ফতুল্লায় ইমন হত্যা কান্ডে ২০ জনের নাম উল্লেখ্য করে মামলা

» ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

» ফতুল্লায় কারাগার থেকে মুক্তি পাওয়ার দেড়ঘণ্টা পর খুন

» বকশীগঞ্জ পৌর মেয়র হিসেবে ‘তৃণমূলের আস্থা’ শাকিল তালুকদারকে চায় পৌরবাসী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় মারা গেলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক

শেয়ার করুন...

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক এবং পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান। বুধবার দুপুর ২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শামসুজ্জামান খানকে মানিকগঞ্জে মায়ের কবরে দাফন করা হবে। বিশিষ্ট এ ফোকলোরবিদের মৃত্যুতে শোক জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল অধ্যাপক শামসুজ্জামান খান করোনা আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শামসুজ্জামান খান ১৯৪০ সালের ২৯ ডিসেম্বর মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি নেন। এবং ১৯৬৪ সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের বাংলা বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন। একই বছর তিনি জগন্নাথ কলেজে (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করেন। ২০০৯ সালে ২৪ মে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হন। তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন।

তার উল্লেখযোগ্য কাজ বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা শিরোনামে ৬৪ খণ্ডে ৬৪ জেলার লোকজ সংস্কৃতির সংগ্রহশালা সম্পাদনা এবং ১১৪ খণ্ডে বাংলাদেশের ফোকলোর সংগ্রহমালা সম্পাদনা। কাজের স্বীকৃতি হিসেবে একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, অগ্রণী ব্যাংক পুরস্কার, কালুশাহ পুরস্কার, দীনেশচন্দ্র সেন ফোকলোর পুরস্কার, শহীদ সোহরাওয়ার্দী জাতীয় গবেষণা পুরস্কারসহ নানা পুরস্কার পেয়েছেন শামসুজ্জামান খান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD