কাটাযুক্ত বেড়ায় অবরুদ্ধ এক অসহায় পরিবার!

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:-কাটাযুক্ত বেড়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে বরগুনার আমতলী উপজেলার আঙ্গুলকাটা গ্রামের একটি অসহায় পরিবার। বাড়ীতে চলাচলের পথ বন্ধ করে কাটার বেড়া দেয়ার প্রতিবাদ করায় প্রতিবেশী আব্বাস খলিফা ও তার লোকজন শাহিন মিয়াকে (২৫) মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বজনরা আহত শাহিনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছেন।

জানাগেছে, গত ১৫ দিন পূর্বে উপজেলার আংগুলকাটা গ্রামের আব্বাস খলিফা প্রতিবেশী শাহীন মিয়ার বসত বাড়ীর চলাচলের পথ বন্ধ করে বাঁশ দিয়ে কাটার বেড়া দেয়। এতে শাহীনের বসতঘরে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। বাধ্যহয়ে ভূক্তভোগী শাহীন আজ (বুধবার) সকালে প্রতিবেশী আব্বাস খলিফার কাছে কাটাযুক্ত বেড়া দেওয়ার বিষয়টি জানতে চায়। এতে আব্বাস খলিফা ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে প্রতিবেশী শাহীনকে বেদরক পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্বজনরা আহত অবস্থায় শাহীনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত শাহীন বলেন, গত ১৫ দিন ধরে আমার বসত বাড়ীতে চলাচলের পথে বাঁশ দিয়ে কাটারযুক্ত বেড়া দিয়ে রেখেছে প্রতিবেশী আব্বাস খলিফা। চলাচলের পথ বন্ধ করে দেওয়ার কারনে আমি বাড়ী থেকে বেড় হতে পারছিনা। আজ সকালে তার কাছে আমি এর কারন জানতে চাইলে আমাকে মেরে রক্তাক্ত করেছে। আমি এ ঘটনার বিচার দাবী করছি।

প্রতিবেশী আব্বাস খলিফা চলাচলের পথে কাটাযুক্ত বেড়া দেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমার জমিতে আমি বেড়া দিয়েছি এতে শাহীনের চলাচলে কোন বাঁধা সৃষ্টি হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোঃ ইমদাদুল হক চৌধুরী বলেন, আহত শাহীনের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখমের চিহ্ন রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

» শার্শার উলাশী জিয়ার খাল পুনঃখনন উদ্বোধন করবেন তারেক রহমান

» ৪৯ বিজিবির অভিযানে ২টি স্বর্ণের বারসহ শার্শার ছোট নিজামপুর গ্রামে আলামিন আটক

» ফতুল্লায় বরিশাইল্লা শহিদ বাহিনীর হামলায় হৃদয়ের আঙ্গুলের হাড় দ্বিখন্ডিত!

» বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের উপর ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১

» ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

» শার্শা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ইজিবাইকসহ আটক ১

» কেরানীগঞ্জে যুবদল নেতার ভাই সহ ২ মাদক কারবারি গ্রেফতার

» কেরানীগঞ্জে যুবদল নেতা অপুর ভাই মাদক সহ আটক

» বকশীগঞ্জে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ – এর ঈদ পুনর্মিলনী

» বেনাপোল পুটখালী গ্রামে র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় মাদক সিরাপসহ দুই পাচারকারী আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১১ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কাটাযুক্ত বেড়ায় অবরুদ্ধ এক অসহায় পরিবার!

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:-কাটাযুক্ত বেড়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে বরগুনার আমতলী উপজেলার আঙ্গুলকাটা গ্রামের একটি অসহায় পরিবার। বাড়ীতে চলাচলের পথ বন্ধ করে কাটার বেড়া দেয়ার প্রতিবাদ করায় প্রতিবেশী আব্বাস খলিফা ও তার লোকজন শাহিন মিয়াকে (২৫) মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বজনরা আহত শাহিনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছেন।

জানাগেছে, গত ১৫ দিন পূর্বে উপজেলার আংগুলকাটা গ্রামের আব্বাস খলিফা প্রতিবেশী শাহীন মিয়ার বসত বাড়ীর চলাচলের পথ বন্ধ করে বাঁশ দিয়ে কাটার বেড়া দেয়। এতে শাহীনের বসতঘরে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। বাধ্যহয়ে ভূক্তভোগী শাহীন আজ (বুধবার) সকালে প্রতিবেশী আব্বাস খলিফার কাছে কাটাযুক্ত বেড়া দেওয়ার বিষয়টি জানতে চায়। এতে আব্বাস খলিফা ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে প্রতিবেশী শাহীনকে বেদরক পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্বজনরা আহত অবস্থায় শাহীনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত শাহীন বলেন, গত ১৫ দিন ধরে আমার বসত বাড়ীতে চলাচলের পথে বাঁশ দিয়ে কাটারযুক্ত বেড়া দিয়ে রেখেছে প্রতিবেশী আব্বাস খলিফা। চলাচলের পথ বন্ধ করে দেওয়ার কারনে আমি বাড়ী থেকে বেড় হতে পারছিনা। আজ সকালে তার কাছে আমি এর কারন জানতে চাইলে আমাকে মেরে রক্তাক্ত করেছে। আমি এ ঘটনার বিচার দাবী করছি।

প্রতিবেশী আব্বাস খলিফা চলাচলের পথে কাটাযুক্ত বেড়া দেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমার জমিতে আমি বেড়া দিয়েছি এতে শাহীনের চলাচলে কোন বাঁধা সৃষ্টি হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোঃ ইমদাদুল হক চৌধুরী বলেন, আহত শাহীনের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখমের চিহ্ন রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD