কলাগাছিয়া আ’লীগের সভাপতি পদে আলোচনায় মাঈনউদ্দিন-আমিরুজ্জামান

শেয়ার করুন...

কলাগাছিয়া ইউনিয়নে আ’লীগের গুরুত্বপূর্ণ পদে প্রার্থীদের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। তবে ৯টি ওয়ার্ডে আ’লীগের কাউন্সিলরদের তালিকা অচিরেই ঘোষনা হতে যাচ্ছে বলে জানিয়েছেন বন্দর উপজেলা আ’লীগের শীর্ষ নেতৃবৃন্দ। ইতিমধ্যে খসড়া কাউন্সিলর তালিকা জমা পড়েছে। তবে এই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আনুমানিক ২৩৬ জন কাউন্সিলরদের ভোটের মাধ্যমেই কমিটি ঘোষনা করা হবে বলে জানিয়েছেন তারা। সভাপতি ও সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারন করা হবে বলে জানিয়ে দিয়েছেন আ’লীগ নীতিনির্ধারকরা। সম্ভবত আগামী সপ্তাহেই খসড়া কাউন্সিলর তালিকা যাচাই বাছাই করে ঘোষনা দিবেন এবং নির্বাচনের তারিখ নির্ধারন করা হবে। বন্দর উপজেলা আ’লীগের সভাপতি তথা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ ও উপজেলা সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান এমন কথা জানিয়েছেন গনমাধ্যমকে।

তারা আরো জানান,কলাগাছিয়া ইউনিয়ন হচ্ছে বন্দর উপজেলায় সবচেয়ে বড় একটি ইউনিয়ন। এখানে সব সময়ই প্রতিযোগিতা হয়ে থাকে। এই ইউনিয়নে আ’লীগের সভাপতি প্রার্থী ও সাধারন সম্পাদক প্রার্থী একাধিক হওয়ায় জনপ্রিয়তা যাচাইয়ের কারনে পূর্বের কমিটি বিলুপ্তি পূর্বক কাউন্সিলরদের তালিকা প্রকাশ করে গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারন করা হবে। এখানে কোন প্রার্থীর পক্ষে কোন স্বজনপ্রীতির সুযোগ নাই। অচিরেই কাউন্সিলরদের তালিকা প্রকাশ করে গোপন ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারন সম্পাদক ঘোষনা করা হবে।

এদিকে কলাগাছিয়া ইউনিয়নে আ’লীগের সভাপতি পদ প্রার্থী হিসেবে রয়েছেন পূর্বের কমিটির সভাপতি আমিরুজ্জামান,অপর সভাপতি প্রার্থী কলাগাছিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক হাজী আহমেদ তুষার মাঈনউদ্দিন। অন্যদিকে সাধারন সম্পাদক পদে রয়েছে পূর্বের কমিটির সাধারন সম্পাদক ইব্রাহিম কাশেম ও সাবেক ছাত্রলীগ নেতা সোয়েব মোহাম্মদ লিটন এবং জারসিস । কিন্তু বর্তমানে সভাপতি পদ নিয়ে চলছে আলোচনার কেন্দ্র বিন্দু।

কলাগাছিয়া ইউনিয়নে আ’লীগের বর্তমান সভাপতি আমিরুজ্জামান ঘনিষ্ট সুত্রে জানা যায়,আমিরুজ্জামান একজন ত্যাগী নেতা। আ’লীগের দুঃসময়ে তিনি দলের জন্য কাজ করেছেন। বিএনপি-জামাতের দুঃশাষনের বিরোদ্ধে তিনি সব সময় অগ্রভাবে থেকে কাজ করেছেন। আমিরুজ্জামানের নেতৃত্বে কলাগাছিয়া আ’লীগ সুসংগঠিত। তাই তারা দলের প্রয়োজনে পূণরায় আমিরুজ্জামানকে সভাপতি হিসেবে চান।

তৃনমুলের একটি অংশ জানান,আগামী সপ্তাহে কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের কাউন্সিলরদের তালিকা ঘোষনা দেয়া হবে। এবং নির্বাচনের তারিখ ঘোষনা হবে। আমরা চাই নির্বাচনের মাধ্যমেই নেতৃত্ব সৃষ্টি হোক। পূর্বের কমিটিতে দীর্ঘদিন ধরে সভাপতি ও সাধারন সম্পাদক পদে আমির-কাশেম নেতৃত্ব দিয়েছেন। এবার আমরা পরিবর্তন চাই। বিশেষ করে এই ইউনিয়নে সভাপতি হিসেবে আমরা নতুন নেতৃত্ব চাই। কলাগাছিয়া ইউনিয়নে সভাপতি হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা হাজী আহমেদ তুষার মাঈনউদ্দিনকে সভাপতি হিসেবে পেতে চাই। কেননা ওনি একজন ধার্মিক ও দানশীল মানুষ। কিভাবে দল পরিচালনা করতে হয় তিনি ভাল করে জানেন। বিগত সময়ে তিনি কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ইতিমধ্যে কলাগাছিয়া ইউনিয়নে ব্যাপক সাড়া ফেলেছেন সাবেক ছাত্রনেতা হাজী মাঈনউদ্দিন। আ’লীগের দুঃসময়েও তিনি দলের সকল কর্মসূচিতে জড়িত ছিলেন। পরবর্তী সময়ে তিনি প্রবাসে থেকেও আ’লীগের কর্মীদের খোজ খবর নিয়েছেন। দেশের ক্রান্তিকালেও তিনি ভূমিকা রেখেছেন। সুবিধা বঞ্চিত মানুষের শীত নিবারন করতে শীতবস্ত্রসহ নানাভাবে সবচেয়ে বড় কথা হল তিনি অসহায় মানুষের আশ্রয়স্থল বলা চলে। আমরা এমন লোককেই সভাপতি হিসেবে চাই।

সর্বশেষ সংবাদ

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২৩ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কলাগাছিয়া আ’লীগের সভাপতি পদে আলোচনায় মাঈনউদ্দিন-আমিরুজ্জামান

শেয়ার করুন...

কলাগাছিয়া ইউনিয়নে আ’লীগের গুরুত্বপূর্ণ পদে প্রার্থীদের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। তবে ৯টি ওয়ার্ডে আ’লীগের কাউন্সিলরদের তালিকা অচিরেই ঘোষনা হতে যাচ্ছে বলে জানিয়েছেন বন্দর উপজেলা আ’লীগের শীর্ষ নেতৃবৃন্দ। ইতিমধ্যে খসড়া কাউন্সিলর তালিকা জমা পড়েছে। তবে এই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আনুমানিক ২৩৬ জন কাউন্সিলরদের ভোটের মাধ্যমেই কমিটি ঘোষনা করা হবে বলে জানিয়েছেন তারা। সভাপতি ও সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারন করা হবে বলে জানিয়ে দিয়েছেন আ’লীগ নীতিনির্ধারকরা। সম্ভবত আগামী সপ্তাহেই খসড়া কাউন্সিলর তালিকা যাচাই বাছাই করে ঘোষনা দিবেন এবং নির্বাচনের তারিখ নির্ধারন করা হবে। বন্দর উপজেলা আ’লীগের সভাপতি তথা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ ও উপজেলা সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান এমন কথা জানিয়েছেন গনমাধ্যমকে।

তারা আরো জানান,কলাগাছিয়া ইউনিয়ন হচ্ছে বন্দর উপজেলায় সবচেয়ে বড় একটি ইউনিয়ন। এখানে সব সময়ই প্রতিযোগিতা হয়ে থাকে। এই ইউনিয়নে আ’লীগের সভাপতি প্রার্থী ও সাধারন সম্পাদক প্রার্থী একাধিক হওয়ায় জনপ্রিয়তা যাচাইয়ের কারনে পূর্বের কমিটি বিলুপ্তি পূর্বক কাউন্সিলরদের তালিকা প্রকাশ করে গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারন করা হবে। এখানে কোন প্রার্থীর পক্ষে কোন স্বজনপ্রীতির সুযোগ নাই। অচিরেই কাউন্সিলরদের তালিকা প্রকাশ করে গোপন ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারন সম্পাদক ঘোষনা করা হবে।

এদিকে কলাগাছিয়া ইউনিয়নে আ’লীগের সভাপতি পদ প্রার্থী হিসেবে রয়েছেন পূর্বের কমিটির সভাপতি আমিরুজ্জামান,অপর সভাপতি প্রার্থী কলাগাছিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক হাজী আহমেদ তুষার মাঈনউদ্দিন। অন্যদিকে সাধারন সম্পাদক পদে রয়েছে পূর্বের কমিটির সাধারন সম্পাদক ইব্রাহিম কাশেম ও সাবেক ছাত্রলীগ নেতা সোয়েব মোহাম্মদ লিটন এবং জারসিস । কিন্তু বর্তমানে সভাপতি পদ নিয়ে চলছে আলোচনার কেন্দ্র বিন্দু।

কলাগাছিয়া ইউনিয়নে আ’লীগের বর্তমান সভাপতি আমিরুজ্জামান ঘনিষ্ট সুত্রে জানা যায়,আমিরুজ্জামান একজন ত্যাগী নেতা। আ’লীগের দুঃসময়ে তিনি দলের জন্য কাজ করেছেন। বিএনপি-জামাতের দুঃশাষনের বিরোদ্ধে তিনি সব সময় অগ্রভাবে থেকে কাজ করেছেন। আমিরুজ্জামানের নেতৃত্বে কলাগাছিয়া আ’লীগ সুসংগঠিত। তাই তারা দলের প্রয়োজনে পূণরায় আমিরুজ্জামানকে সভাপতি হিসেবে চান।

তৃনমুলের একটি অংশ জানান,আগামী সপ্তাহে কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের কাউন্সিলরদের তালিকা ঘোষনা দেয়া হবে। এবং নির্বাচনের তারিখ ঘোষনা হবে। আমরা চাই নির্বাচনের মাধ্যমেই নেতৃত্ব সৃষ্টি হোক। পূর্বের কমিটিতে দীর্ঘদিন ধরে সভাপতি ও সাধারন সম্পাদক পদে আমির-কাশেম নেতৃত্ব দিয়েছেন। এবার আমরা পরিবর্তন চাই। বিশেষ করে এই ইউনিয়নে সভাপতি হিসেবে আমরা নতুন নেতৃত্ব চাই। কলাগাছিয়া ইউনিয়নে সভাপতি হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা হাজী আহমেদ তুষার মাঈনউদ্দিনকে সভাপতি হিসেবে পেতে চাই। কেননা ওনি একজন ধার্মিক ও দানশীল মানুষ। কিভাবে দল পরিচালনা করতে হয় তিনি ভাল করে জানেন। বিগত সময়ে তিনি কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ইতিমধ্যে কলাগাছিয়া ইউনিয়নে ব্যাপক সাড়া ফেলেছেন সাবেক ছাত্রনেতা হাজী মাঈনউদ্দিন। আ’লীগের দুঃসময়েও তিনি দলের সকল কর্মসূচিতে জড়িত ছিলেন। পরবর্তী সময়ে তিনি প্রবাসে থেকেও আ’লীগের কর্মীদের খোজ খবর নিয়েছেন। দেশের ক্রান্তিকালেও তিনি ভূমিকা রেখেছেন। সুবিধা বঞ্চিত মানুষের শীত নিবারন করতে শীতবস্ত্রসহ নানাভাবে সবচেয়ে বড় কথা হল তিনি অসহায় মানুষের আশ্রয়স্থল বলা চলে। আমরা এমন লোককেই সভাপতি হিসেবে চাই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD