ফতুল্লার পাগলা স্কুলের সামনে বখাটেদের আড্ডা’ প্রশাসনের নেই কোন ব্যবস্থা!

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সদর উপজেলা পাগলা উচ্চ বিদ্যালয়ের আশপাশে আশঙ্কাজনক হারে বেড়েছে বখাটেদের আড্ডা। স্কুল- শুরু কিংবা ছুটির সময় ছাত্রীদের প্রেমের প্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করে তারা। এদের অনেকেই মাদকাসক্ত। এদের হাত থেকে রক্ষা পেতে অনেক ছাত্রীর পড়ালেখা বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় ছাত্রীরা অসহায় হয়ে পড়ছে। উৎকণ্ঠায় রয়েছেন তাদের অভিভাবকরা। তারা বখাটেদের উৎপাত রোধে স্কুলের সামনে টহল পুলিশের ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলা পাগলা স্কুল একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। কিন্তু বখাটেদের উৎপাতে পড়ালেখার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রবেশ ফটকের সামনে ও আশেপাশে ছোট ছোট দলে আড্ডা দিচ্ছে কিশোর বয়সী ছেলেরা। ছাত্রীরা আসামাত্রই তাদের লক্ষ্য করে নানা মন্তব্য ছুড়ে দেয়। মেয়েরা মাথা নিচু করে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে।

দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা জানান, বাইরের ছেলেরা বিদ্যালয়ের আশপাশে আড্ডা দিয়ে থাকে। তাদের বেশি কিছু বলা যায় না। বলতে গেলে তারা সংঘবদ্ধ হয়ে তেড়ে আসে।

স্বনামধন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আড্ডা দিচ্ছিল বেশ কয়েক জন কিশোর ও যুবক। আড্ডা দেওয়ার কারণ জানতে চাইলে বিভিন্ন অজুহাত দিয়ে কেটে পড়ে । স্কুল- ছুটির পর মেয়েদেরকে বাসায় নিতে এসেছেন ১০-১২ জন অভিভাবক। তারা এ প্রসঙ্গে জানান, প্রতিদিন সকাল ও দুপুরে এ প্রতিষ্ঠানের আশপাশে বসে বখাটেদের আড্ডা। এ কারণে আমরা মেয়েদের একা স্কুলে পাঠাতে সাহস পাই না। বখাটেরা প্রথমে মেয়েদের প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হলেও বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকে। এমনকি তাদের কেউ কেউ মেয়েদের হাত ধরে টানাটানিও করে থাকে। স্কুল-কলেজের সামনে টহল পুলিশের ব্যবস্থা করলে বখাটেদের উৎপাত কমবে বলে তারা জানান। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে তারা মন্তব্য করেন।

অভিভাবক বিলকিস বানু বেগম জানান, বখাটেদের উৎপাতের কারণে দশম শ্রেণিতে ওঠার পর বড় মেয়ের পড়ালেখা বন্ধ করে বিয়ে দিয়েছি। ছোট মেয়ে নবম শ্রেণিতে পড়ছে। তাকে প্রতিদিন স্কুল নিয়ে আসি এবং ছুটি হলে নিজে এসে সঙ্গে করে বাড়ি নিয়ে যাই।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানান, প্রতিষ্ঠানের ভিতরে পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারেন তারা। কিন্তু বাইরের পরিবেশ নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের নেই। এক্ষেত্রে বখাটেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তারা।

এই বিষয়ে পাগলা স্কুলের প্রধান শিক্ষক বাবু ব্রজেন্দ্রনাথ সরকার বলেন আমি স্কুলের সামনের রাস্তাটিতে সিভিল ড্রেসে পুলিশি টহলের ব্যবস্থা করার জন্য বলেছিলাম কিন্তু একদিন কল দেয়ার পর তারা আর আসেনি কেন এটা আমি জানিনা।

এই বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ রেজাউল হক দিপুর সাথে কথা হলে তিনি বলেন একটা স্কুলের সামনে রেগুলার ফোর্স পাঠানোর মত লোকবল আমাদের নেই। আর উনি কি করেন শুধু প্রতিদিন ফোন করেন উনার কোন দায়িত্ব নেই।

সর্বশেষ সংবাদ

» আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে— যশোরে তারেক রহমান

» বেনাপোল বন্দর দিয়ে ১৩৫০ মেট্রিক টন চাল আমদানি

» এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি রাহাদ’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

» ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ শাহ আলমের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

» আচরণবিধি লঙ্ঘন: জোটপ্রার্থী মনির কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

» খেলাধুলা মানুষের মন ও শরীর সতেজ রাখে: রিয়াদ মোহাম্মদ চৌধুরী

» নির্বাচন ঘিরে যশোর সীমান্তে বিজিবির টহল জোরদার

» প্রত্যেকেরই উচিত দলের সিদ্ধান্ত মেনে দলের মনোনীত প্রার্থীর পাশে থাকা: লাভলু

» নেত্রকোনায় ডাক্তার মোঃ আনোয়ারুল হক এর গণসংযোগ ও পথসভা

» সংসদ নির্বাচন: গণমাধ্যমকর্মীদের কার্ড ও গাড়ির স্টিকার ম্যানুয়ালি ইস্যু করা হবে: নির্বাচন কমিশন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লার পাগলা স্কুলের সামনে বখাটেদের আড্ডা’ প্রশাসনের নেই কোন ব্যবস্থা!

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সদর উপজেলা পাগলা উচ্চ বিদ্যালয়ের আশপাশে আশঙ্কাজনক হারে বেড়েছে বখাটেদের আড্ডা। স্কুল- শুরু কিংবা ছুটির সময় ছাত্রীদের প্রেমের প্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করে তারা। এদের অনেকেই মাদকাসক্ত। এদের হাত থেকে রক্ষা পেতে অনেক ছাত্রীর পড়ালেখা বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় ছাত্রীরা অসহায় হয়ে পড়ছে। উৎকণ্ঠায় রয়েছেন তাদের অভিভাবকরা। তারা বখাটেদের উৎপাত রোধে স্কুলের সামনে টহল পুলিশের ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলা পাগলা স্কুল একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। কিন্তু বখাটেদের উৎপাতে পড়ালেখার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রবেশ ফটকের সামনে ও আশেপাশে ছোট ছোট দলে আড্ডা দিচ্ছে কিশোর বয়সী ছেলেরা। ছাত্রীরা আসামাত্রই তাদের লক্ষ্য করে নানা মন্তব্য ছুড়ে দেয়। মেয়েরা মাথা নিচু করে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে।

দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা জানান, বাইরের ছেলেরা বিদ্যালয়ের আশপাশে আড্ডা দিয়ে থাকে। তাদের বেশি কিছু বলা যায় না। বলতে গেলে তারা সংঘবদ্ধ হয়ে তেড়ে আসে।

স্বনামধন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আড্ডা দিচ্ছিল বেশ কয়েক জন কিশোর ও যুবক। আড্ডা দেওয়ার কারণ জানতে চাইলে বিভিন্ন অজুহাত দিয়ে কেটে পড়ে । স্কুল- ছুটির পর মেয়েদেরকে বাসায় নিতে এসেছেন ১০-১২ জন অভিভাবক। তারা এ প্রসঙ্গে জানান, প্রতিদিন সকাল ও দুপুরে এ প্রতিষ্ঠানের আশপাশে বসে বখাটেদের আড্ডা। এ কারণে আমরা মেয়েদের একা স্কুলে পাঠাতে সাহস পাই না। বখাটেরা প্রথমে মেয়েদের প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হলেও বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকে। এমনকি তাদের কেউ কেউ মেয়েদের হাত ধরে টানাটানিও করে থাকে। স্কুল-কলেজের সামনে টহল পুলিশের ব্যবস্থা করলে বখাটেদের উৎপাত কমবে বলে তারা জানান। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে তারা মন্তব্য করেন।

অভিভাবক বিলকিস বানু বেগম জানান, বখাটেদের উৎপাতের কারণে দশম শ্রেণিতে ওঠার পর বড় মেয়ের পড়ালেখা বন্ধ করে বিয়ে দিয়েছি। ছোট মেয়ে নবম শ্রেণিতে পড়ছে। তাকে প্রতিদিন স্কুল নিয়ে আসি এবং ছুটি হলে নিজে এসে সঙ্গে করে বাড়ি নিয়ে যাই।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানান, প্রতিষ্ঠানের ভিতরে পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারেন তারা। কিন্তু বাইরের পরিবেশ নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের নেই। এক্ষেত্রে বখাটেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তারা।

এই বিষয়ে পাগলা স্কুলের প্রধান শিক্ষক বাবু ব্রজেন্দ্রনাথ সরকার বলেন আমি স্কুলের সামনের রাস্তাটিতে সিভিল ড্রেসে পুলিশি টহলের ব্যবস্থা করার জন্য বলেছিলাম কিন্তু একদিন কল দেয়ার পর তারা আর আসেনি কেন এটা আমি জানিনা।

এই বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ রেজাউল হক দিপুর সাথে কথা হলে তিনি বলেন একটা স্কুলের সামনে রেগুলার ফোর্স পাঠানোর মত লোকবল আমাদের নেই। আর উনি কি করেন শুধু প্রতিদিন ফোন করেন উনার কোন দায়িত্ব নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD