শার্শায় প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘরে ফাটল :  এটা কোন সমস্যা না জিজ্ঞাসাই বললেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

শেয়ার করুন...

শার্শা প্রতিনিধি :

যশোরের শার্শায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘরে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে।

ফলে এসব ঘরে বসবাসকারী পরিবার গুলো এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোন মুহূর্তে ফাটল দেখা দেওয়া এসব ঘর ভেঙে পড়তে পারে জেনেও জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন অসহায় গৃহহীন ভূমিহীন পরিবারের সদস্যরা।

বঙ্গবন্ধু কণ্যার ঘোষণা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এরই মধ্যে ২ শতাংশ জমির সাথে পাকা ঘর পেয়ে বসবাস করছেন শার্শা উপজেলার প্রায় ২শ’রও বেশি পরিবার। এসব ঘর নির্মানের মেয়াদ বছর পার হওয়ার আগেই এরই মধ্যে একাধিক ঘরে ফাটল দেখা দিয়েছে।

নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ফাঁকা জায়গায় ঘরগুলো তৈরি করায় ইতিমধ্যে ব্যবহারের আগেই অনেক ঘরের মেঝে, দেয়াল ও পিলারে ফাটল ধরেছে। কর্তৃপক্ষের চরম উদাসীনতা ও বাজেটের লক্ষ লক্ষ টাকা তসরুপের কারণে এসব ঘরে বসবাসকারী গরীব অসহায় পরিবারের জীবন আজ হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেন সচেতন মহল।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়ার কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং এ প্রতিবেদককে বলেন, এটা কোন সমস্যা না।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল বলেন, আমি এখানে আসার আগে প্রকল্পটি বাস্তবায়ন হয়। এ বিষয়ে জানতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়ার কাছ থেকে আপনি পুরো তথ্য পেয়ে যাবেন।

পক্ষান্তরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়ার কাছে পুনরায় তথ্য জানতে চাইলে তিনি বলেন তথ্য গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) ফারজানা ইসলাম এর কাছে আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) ফারজানা ইসলাম তিনিও জানান, আমি এখানে আসার আগে প্রকল্পটি বাস্তবায়ন হয়।

এখন বিষয় হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘরে ভয়াবহ ফাটল ধরা ঘর গুলো সংস্করণ করার দায়িত্ব কে নিবে??। কি কারণে গরীব অসহায় পরিবারের দেওয়া ঘর গুলোতে ফাটল ধরলো?? এমন প্রশ্ন ওই সমস্ত ঘরে বসবাসকারী পরিবার ও সচেতন মহলের।

সর্বশেষ সংবাদ

» শামীম ওসমানের ‘ছবি’ এখন ‘এআই’! মহিদুলের নতুন বুলি ও পুরনো ত্রাস

» ফতুল্লায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন

» হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৩ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘরে ফাটল :  এটা কোন সমস্যা না জিজ্ঞাসাই বললেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

শেয়ার করুন...

শার্শা প্রতিনিধি :

যশোরের শার্শায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘরে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে।

ফলে এসব ঘরে বসবাসকারী পরিবার গুলো এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোন মুহূর্তে ফাটল দেখা দেওয়া এসব ঘর ভেঙে পড়তে পারে জেনেও জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন অসহায় গৃহহীন ভূমিহীন পরিবারের সদস্যরা।

বঙ্গবন্ধু কণ্যার ঘোষণা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এরই মধ্যে ২ শতাংশ জমির সাথে পাকা ঘর পেয়ে বসবাস করছেন শার্শা উপজেলার প্রায় ২শ’রও বেশি পরিবার। এসব ঘর নির্মানের মেয়াদ বছর পার হওয়ার আগেই এরই মধ্যে একাধিক ঘরে ফাটল দেখা দিয়েছে।

নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ফাঁকা জায়গায় ঘরগুলো তৈরি করায় ইতিমধ্যে ব্যবহারের আগেই অনেক ঘরের মেঝে, দেয়াল ও পিলারে ফাটল ধরেছে। কর্তৃপক্ষের চরম উদাসীনতা ও বাজেটের লক্ষ লক্ষ টাকা তসরুপের কারণে এসব ঘরে বসবাসকারী গরীব অসহায় পরিবারের জীবন আজ হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেন সচেতন মহল।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়ার কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং এ প্রতিবেদককে বলেন, এটা কোন সমস্যা না।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল বলেন, আমি এখানে আসার আগে প্রকল্পটি বাস্তবায়ন হয়। এ বিষয়ে জানতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়ার কাছ থেকে আপনি পুরো তথ্য পেয়ে যাবেন।

পক্ষান্তরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়ার কাছে পুনরায় তথ্য জানতে চাইলে তিনি বলেন তথ্য গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) ফারজানা ইসলাম এর কাছে আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) ফারজানা ইসলাম তিনিও জানান, আমি এখানে আসার আগে প্রকল্পটি বাস্তবায়ন হয়।

এখন বিষয় হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘরে ভয়াবহ ফাটল ধরা ঘর গুলো সংস্করণ করার দায়িত্ব কে নিবে??। কি কারণে গরীব অসহায় পরিবারের দেওয়া ঘর গুলোতে ফাটল ধরলো?? এমন প্রশ্ন ওই সমস্ত ঘরে বসবাসকারী পরিবার ও সচেতন মহলের।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD