গলাচিপায় মাছ চাষ করে স্বাবলম্বী কয়েক পরিবার

শেয়ার করুন...

পটুয়াখালীর গলাচিপায় মাছ চাষ করে স্বাবলম্বী মাছ চাষী কয়েক পরিবার। পৌর শহরে ৮ নম্বর ওয়ার্ডের দাস বাড়ির জলাশয়ে মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন কালিপদ দাস গং ও তাদের পরিবার। ছোট পরিসরে শুরু করেলেও বর্তমানে তারা উত্তর দক্ষিনে ২০০ ফুট দৈর্ঘ্য ও পূর্ব পশ্চিমে ৬০ ফুট প্রস্থের জমিতে দীর্ঘ ৫ বছর ধরে বিভিন্ন জাতের মাছ চাষ করে পরিবারে স্বচ্ছলতা এনেছেন। মাছ উৎপাদনে উৎসাহ দিতে অনেক মানুষকে সহায়তা দিয়ে আসছে গলাচিপা উপজেলা মৎস্য অফিস। জানা গেছে, ২০১৮ সালে জলাশয়টি মাছ চাষের জন্য উপযোগী করে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়া, সিলভারকার্প মাছসহ বিভিন্ন মাছের চাষ শুরু করেন। প্রথম বছরে সাফল্যে না পেলেও পরের বছর থেকে সফলতা আসতে শুরু করে। পাশাপাশি মৎস্য কর্মকর্তার পরামর্শ ও সহায়তায় তাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি। মাছ চাষের বিষয়ে কালিপদ দাসের ছোট ছেলে পরেশ দাস বলেন, ‘মাছ চাষ করে আমরা কয়েক ভাই স্বাবলম্বী ও সফল হয়েছি। তিনি আরও বলেন, ‘সকলে যদি আমরা উদ্যোগী হয়ে বাড়ির আশ পাশের খানা বা পুকুর, জলাশয়ে মাছ চাষ করি তাহলে আর্থিকভাবে আমরা লাভবান হব। বেকারত্ব দূর হবে। পরিবারের স্বচ্ছলতাও ফিরে আসবে।’ এ বিষয়ে যাদব দাস বলেন, এই জায়গায় আমার দাদা অশি^নী কুমার দাস ও আমার বাবা কালিপদ দাসের সমাধী রয়েছে। যদিও জলাশয়টি আমাদের ক্রয়কৃত সম্পত্তি ছিল কিন্তু সরকার বাহাদুর জমিটি খাস খতিয়ানে দেয়ায় ডিসিআরের জন্য আবেদন করেছি। এই জমির ভিতর আমাদের ঘর-বাড়ি, বিভিন্ন ফলজ গাছ এবং মাছের চাষ আছে। এ বিষয়ে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব আলী বলেন, ‘কালিপদ দাসের ৫ ছেলে কেশব দাস, রনজিত দাস, যাদব দাস, পরেশ দাস ও নরেশ দাস দীর্ঘদিন ধরে এই জলাশয়ে মাছ চাষ করছে। এতে এলাকার মানুষের আমিষের অভাব পূরনসহ বাজারেও মাছ বিক্রি করে ব্যাপক সাড়া ফেলেছে। তারা মাছ চাষের ওপর যে কাজ করছেন তা এলাকাবাসীর কাছে দৃষ্টান্ত।’ এ ব্যাপারে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, ‘এরা অসহায় থাকায় প্রতি বছর এদেরকে সরকারীভাবে বিভিন্ন মাছের পোনা দেয়া হয়। এ বছরও তাদের মাছের পোনা বরাদ্দ আছে। পাশাপাশি তাদেরকে সব ধরণের প্রযুক্তিগত সহযোগিতা দেওয়া হচ্ছে।’ এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, সরকার প্রতি খন্ড জমিকে চাষের জন্য উৎসাহিত করছেন যাতে দেশ আত্মনির্ভরশীল হয়। উপজেলায় বেকাররা যদি উদ্যোক্তা হয়ে জমিতে যেকোন ধরণের গাছ অথবা মাছের চাষ করে তবে উপজেলা প্রশাসন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে।

সর্বশেষ সংবাদ

» বন্দরে মদ গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

» ভাড়া ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ সভা

» নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিনকে অবরুদ্ধ, ২ ঘন্টা পর উদ্ধার

» মধ্যপ্রাচ্যে আটকেপড়া নাগরিকদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য

» গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী

» পাথরঘাটায় জবাই করা দুটি হরিন ও ফাঁদসহ আটক শিকারী কে ১ বছরের কারাদন্ড

» বঙ্গোপসাগরে জলদস্যুদের অপরাধ রোধকল্পে বরগুনা পুলিশ সুপারের মতবিনিময়

» বরগুনার খাকদোন নদীর পাড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন করেন জেলা প্রশাসক

» বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !

» বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় ESKUF সিরাপ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ৪ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় মাছ চাষ করে স্বাবলম্বী কয়েক পরিবার

শেয়ার করুন...

পটুয়াখালীর গলাচিপায় মাছ চাষ করে স্বাবলম্বী মাছ চাষী কয়েক পরিবার। পৌর শহরে ৮ নম্বর ওয়ার্ডের দাস বাড়ির জলাশয়ে মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন কালিপদ দাস গং ও তাদের পরিবার। ছোট পরিসরে শুরু করেলেও বর্তমানে তারা উত্তর দক্ষিনে ২০০ ফুট দৈর্ঘ্য ও পূর্ব পশ্চিমে ৬০ ফুট প্রস্থের জমিতে দীর্ঘ ৫ বছর ধরে বিভিন্ন জাতের মাছ চাষ করে পরিবারে স্বচ্ছলতা এনেছেন। মাছ উৎপাদনে উৎসাহ দিতে অনেক মানুষকে সহায়তা দিয়ে আসছে গলাচিপা উপজেলা মৎস্য অফিস। জানা গেছে, ২০১৮ সালে জলাশয়টি মাছ চাষের জন্য উপযোগী করে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়া, সিলভারকার্প মাছসহ বিভিন্ন মাছের চাষ শুরু করেন। প্রথম বছরে সাফল্যে না পেলেও পরের বছর থেকে সফলতা আসতে শুরু করে। পাশাপাশি মৎস্য কর্মকর্তার পরামর্শ ও সহায়তায় তাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি। মাছ চাষের বিষয়ে কালিপদ দাসের ছোট ছেলে পরেশ দাস বলেন, ‘মাছ চাষ করে আমরা কয়েক ভাই স্বাবলম্বী ও সফল হয়েছি। তিনি আরও বলেন, ‘সকলে যদি আমরা উদ্যোগী হয়ে বাড়ির আশ পাশের খানা বা পুকুর, জলাশয়ে মাছ চাষ করি তাহলে আর্থিকভাবে আমরা লাভবান হব। বেকারত্ব দূর হবে। পরিবারের স্বচ্ছলতাও ফিরে আসবে।’ এ বিষয়ে যাদব দাস বলেন, এই জায়গায় আমার দাদা অশি^নী কুমার দাস ও আমার বাবা কালিপদ দাসের সমাধী রয়েছে। যদিও জলাশয়টি আমাদের ক্রয়কৃত সম্পত্তি ছিল কিন্তু সরকার বাহাদুর জমিটি খাস খতিয়ানে দেয়ায় ডিসিআরের জন্য আবেদন করেছি। এই জমির ভিতর আমাদের ঘর-বাড়ি, বিভিন্ন ফলজ গাছ এবং মাছের চাষ আছে। এ বিষয়ে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব আলী বলেন, ‘কালিপদ দাসের ৫ ছেলে কেশব দাস, রনজিত দাস, যাদব দাস, পরেশ দাস ও নরেশ দাস দীর্ঘদিন ধরে এই জলাশয়ে মাছ চাষ করছে। এতে এলাকার মানুষের আমিষের অভাব পূরনসহ বাজারেও মাছ বিক্রি করে ব্যাপক সাড়া ফেলেছে। তারা মাছ চাষের ওপর যে কাজ করছেন তা এলাকাবাসীর কাছে দৃষ্টান্ত।’ এ ব্যাপারে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, ‘এরা অসহায় থাকায় প্রতি বছর এদেরকে সরকারীভাবে বিভিন্ন মাছের পোনা দেয়া হয়। এ বছরও তাদের মাছের পোনা বরাদ্দ আছে। পাশাপাশি তাদেরকে সব ধরণের প্রযুক্তিগত সহযোগিতা দেওয়া হচ্ছে।’ এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, সরকার প্রতি খন্ড জমিকে চাষের জন্য উৎসাহিত করছেন যাতে দেশ আত্মনির্ভরশীল হয়। উপজেলায় বেকাররা যদি উদ্যোক্তা হয়ে জমিতে যেকোন ধরণের গাছ অথবা মাছের চাষ করে তবে উপজেলা প্রশাসন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD