রূপগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পাঁচজন।
বুধবার ( ১লা জানুয়ারী ) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো জেলেপাড়া এলাকায় রূপসী-কাঞ্চন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাটাবো আতলাশপুর এলাকার মৃত ফালান দাসের ছেলে রাম দাস (৭০), একই এলাকার মৃত গোলাম রহমানের ছেলে ইবাদুল্লাহ (৭০) ও নতুন বাজার এলাকার হৃদয় (২৭)।

এ তথ্য নিশ্চিত করেছেন ভুলতা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৯টার দিকে হাটাবো জেলেপাড়া এলাকায় রূপসী-কাঞ্চন সড়কের পাশে ফুটপাত থেকে রাম দাস ও ইবাদুল্লাহ মাছ কিনছিলেন। এসময় দ্রæত গতিতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠিয়ে যায়। এতে রাম দাস ও ইবাদুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। এসময় আবু তাহের, রাধামন ও স্বর্বসর নামে আরও তিন পথচারী আহত হন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

অপরদিকে, বুধবার সকাল ভোরে রাজধানী ঢাকার নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে হৃদয়, মুন্না ও শান্ত নামে তিন যুবক খেজুরের রস খেতে রূপগঞ্জে আসেন। সকাল ৭টার দিকে খেজুরের রস পান করে ঢাকায় ফিরছিলেন। তারা জেলাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রæত গতির একটি ইটবাহী ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হৃদয় মারা যান। আর গুরুতর আহত মুন্না ও শান্তকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে।

ভুলতা ফাঁড়ির এসআই বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। প্রাইভেট কারচালক ও ট্রলিচালককে আটক করা হয়েছে। দুটি ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লার কাশীপুরে সানির বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ

» ফতুল্লায় ইমন হত্যা কান্ডে ২০ জনের নাম উল্লেখ্য করে মামলা

» ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

» ফতুল্লায় কারাগার থেকে মুক্তি পাওয়ার দেড়ঘণ্টা পর খুন

» বকশীগঞ্জ পৌর মেয়র হিসেবে ‘তৃণমূলের আস্থা’ শাকিল তালুকদারকে চায় পৌরবাসী

» আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন

» বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে আলোচনায় নুসরাত জাহান বিথী ​

» সংরক্ষিত আসনে সুমাইয়াকে সংসদে দেখতে চান শেরপুরবাসী

» ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ভাষা শহিদদের মাগফেরাত কামনায় দোয়া

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পাঁচজন।
বুধবার ( ১লা জানুয়ারী ) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো জেলেপাড়া এলাকায় রূপসী-কাঞ্চন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাটাবো আতলাশপুর এলাকার মৃত ফালান দাসের ছেলে রাম দাস (৭০), একই এলাকার মৃত গোলাম রহমানের ছেলে ইবাদুল্লাহ (৭০) ও নতুন বাজার এলাকার হৃদয় (২৭)।

এ তথ্য নিশ্চিত করেছেন ভুলতা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৯টার দিকে হাটাবো জেলেপাড়া এলাকায় রূপসী-কাঞ্চন সড়কের পাশে ফুটপাত থেকে রাম দাস ও ইবাদুল্লাহ মাছ কিনছিলেন। এসময় দ্রæত গতিতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠিয়ে যায়। এতে রাম দাস ও ইবাদুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। এসময় আবু তাহের, রাধামন ও স্বর্বসর নামে আরও তিন পথচারী আহত হন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

অপরদিকে, বুধবার সকাল ভোরে রাজধানী ঢাকার নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে হৃদয়, মুন্না ও শান্ত নামে তিন যুবক খেজুরের রস খেতে রূপগঞ্জে আসেন। সকাল ৭টার দিকে খেজুরের রস পান করে ঢাকায় ফিরছিলেন। তারা জেলাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রæত গতির একটি ইটবাহী ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হৃদয় মারা যান। আর গুরুতর আহত মুন্না ও শান্তকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে।

ভুলতা ফাঁড়ির এসআই বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। প্রাইভেট কারচালক ও ট্রলিচালককে আটক করা হয়েছে। দুটি ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD