জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদীর ওপর গুলি বর্ষণের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল

শেয়ার করুন...

মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
ঢাকা–৮ আসনের ইনকিলাব পার্টির মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরাফ ওসমান বিন হাদীর ওপর সন্ত্রাসী হামলা ও গুলি বর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে যশোরের শার্শা উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শার্শা উপজেলা বিএনপি, জাতীয়তাবাদী যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শার্শা উপজেলা বিএনপির পার্টি অফিস থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জুলাই যোদ্ধা শরাফ ওসমান বিন হাদীর ওপর চালানো এই নৃশংস হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, বখতিয়ার হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, সাইফুল আলম পিন্টু, আসাদুজ্জামান আসাদ, মুনতাসীম আজিম সাগর, আরঙ্গজেব, জনি হায়দার, মির্জা পিন্টু জিয়া, জিয়া বিশ্বাস, ছাত্রদলের জেলা নেতা মেহেদী সাওন, বিপ্লব হোসেন, রিয়ালসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে আহত জুলাই যোদ্ধা শরাফ ওসমান বিন হাদীর দ্রুত আরোগ্য কামনা করা হয়।

সর্বশেষ সংবাদ

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

» আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

» ৬ কিশোরের জেল খাটার অভিজ্ঞতা নিতে হত্যা করে শিশু হোসাইনকে!

» টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

» সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল

» সদ্ধিরগঞ্জের গোদনাইলের নতুন চাদাঁবাজ মাসুম প্রধানগং

» সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে শিশুদের মাঝে হাম-রুবেলার টিকা প্রদান

» উলাশী জিয়াখাল পুনঃখনন উদ্বোধন: ৫০ বছর পর শার্শায় নতুন সম্ভাবনার দ্বার

» মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে বকশীগঞ্জে মে দিবসের শুভেচ্ছা জানালেন সোনা মিয়া

» নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজকে অব্যহতি, দায়িত্ব পেলেন আনোয়ার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদীর ওপর গুলি বর্ষণের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল

শেয়ার করুন...

মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
ঢাকা–৮ আসনের ইনকিলাব পার্টির মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরাফ ওসমান বিন হাদীর ওপর সন্ত্রাসী হামলা ও গুলি বর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে যশোরের শার্শা উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শার্শা উপজেলা বিএনপি, জাতীয়তাবাদী যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শার্শা উপজেলা বিএনপির পার্টি অফিস থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জুলাই যোদ্ধা শরাফ ওসমান বিন হাদীর ওপর চালানো এই নৃশংস হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, বখতিয়ার হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, সাইফুল আলম পিন্টু, আসাদুজ্জামান আসাদ, মুনতাসীম আজিম সাগর, আরঙ্গজেব, জনি হায়দার, মির্জা পিন্টু জিয়া, জিয়া বিশ্বাস, ছাত্রদলের জেলা নেতা মেহেদী সাওন, বিপ্লব হোসেন, রিয়ালসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে আহত জুলাই যোদ্ধা শরাফ ওসমান বিন হাদীর দ্রুত আরোগ্য কামনা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD