জুলাইকে কেন্দ্র করে বিশেষ সুবিধা নিচ্ছে তারা : মোমিন মেহেদী

শেয়ার করুন...

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, হাসনাত-হান্নান-সারজিস-সজিব-নাহিদসহ বেশ কিছু ছাত্র রাতারাতি নিজেদেরকে কোটিপতিতে পরিণত করেছেন কোটাকে কাজে লাগিয়ে। অথচ তারা কোটা দূর করবার স্লোগান দিয়ে আন্দোলন করেছে। এখন দেখছি- জুলাইকে কেন্দ্র করে বিশেষ সুবিধা নিচ্ছে তারা। রাজনৈতিক দল করে অপরাজনীতিকে কৌশলে প্রমোট করছে।

৫ জানুয়ারি সকালে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে নতুনধারা বাংলাদেশ এনডিবিতে আনুষ্ঠানিকভাবে যোগদান কর্মসূচিতে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, টাঙ্গাইলসহ ১১ জেলা থেকে শতাধিক নেতাকর্মী প্রাথমিক সদস্য ফরম পূরণ করে যুক্ত হন। এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মাহামুদ হাসান তাহের, মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার প্রমুখ বক্তব্য রাখেন। এসময় মোমিন মেহেদী নতুন সদস্যদের উদ্দেশ্যে বলেন, নতুনধারা রাতারাতি কোটিপতি হওয়ার রাজনীতি যেমন করে না, তেমনই ক্ষমতাতে আসার সিঁড়ি বা ক্ষমতায় রাখবার লাঠিয়ালও হওয়ার চিন্তা করে না। নতুনধারার রাজনীতি এনসিপি-জামায়াত বা বিভিন্ন তথাকথিত ইসলামীস্টদের মত ধর্মকে পূঁজি করে, স্বাধীনতাকে অবমাননা করে নয়; বরং ধর্ম-মানবতা-সমাজ-সভ্যতা-সুশিক্ষা ও স্বাধীনতাকে বুকে ধারণের রাজনীতি করে। এই রাজনীতি কেবলমাত্র শিক্ষার্থী-শিক্ষক বা এলিট শ্রেণির নয়; এই রাজনীতি কৃষকের-মজুরের-সর্বস্তরের ধর্ম-বর্ণের মানুষের। অতএব, বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনার জন্য নতুনধারার রাজনীতির সাথে সবাইকে সম্পৃক্ত করতে হবে। দুর্নীতি-দ্রব্যমূল্য-বেকারত্ব-দারিদ্র-সন্ত্রাসরোধের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ করার বার্তা পৌছে দিতে হবে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে। যাতে করে আগের ফ্যাসিস্টদের হাত থেকে কোনো নব্য ফ্যাসিস্টদের ফাঁদে দেশের মানুষ আটকে না যায়, সে বিষয়েও সবাইকে সজাগ রাখতে হবে। এসময় জাতীয় শ্রমিকধারার সমন্বয়ক বাবুল মিয়া, জাতীয় পেশাজীবীধারার সমন্বয়ক হিসেবে মো. ফারুক-এর নাম ঘোষণা করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী।

সর্বশেষ সংবাদ

» যাদের উপরে আল্লাহর রহমত বিদ্যমান তাদের সাথেই ওঠাবসা করা উচিত -ছারছীনার পীর ছাহেব

» শার্শায় তারাবির শেষে বাড়ি ফেরার পথে পল্লী চিকিৎসককে হত্যা

» প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা

» বকশীগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

» অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় প্রতিহিংসার শিকার বিপ্লব

» রাজনৈতিক প্রতিহিংসায় আহত ব্যক্তিদের খোঁজখবর নিলেন জেলা জামায়াতের আমীর

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাইকে কেন্দ্র করে বিশেষ সুবিধা নিচ্ছে তারা : মোমিন মেহেদী

শেয়ার করুন...

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, হাসনাত-হান্নান-সারজিস-সজিব-নাহিদসহ বেশ কিছু ছাত্র রাতারাতি নিজেদেরকে কোটিপতিতে পরিণত করেছেন কোটাকে কাজে লাগিয়ে। অথচ তারা কোটা দূর করবার স্লোগান দিয়ে আন্দোলন করেছে। এখন দেখছি- জুলাইকে কেন্দ্র করে বিশেষ সুবিধা নিচ্ছে তারা। রাজনৈতিক দল করে অপরাজনীতিকে কৌশলে প্রমোট করছে।

৫ জানুয়ারি সকালে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে নতুনধারা বাংলাদেশ এনডিবিতে আনুষ্ঠানিকভাবে যোগদান কর্মসূচিতে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, টাঙ্গাইলসহ ১১ জেলা থেকে শতাধিক নেতাকর্মী প্রাথমিক সদস্য ফরম পূরণ করে যুক্ত হন। এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মাহামুদ হাসান তাহের, মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার প্রমুখ বক্তব্য রাখেন। এসময় মোমিন মেহেদী নতুন সদস্যদের উদ্দেশ্যে বলেন, নতুনধারা রাতারাতি কোটিপতি হওয়ার রাজনীতি যেমন করে না, তেমনই ক্ষমতাতে আসার সিঁড়ি বা ক্ষমতায় রাখবার লাঠিয়ালও হওয়ার চিন্তা করে না। নতুনধারার রাজনীতি এনসিপি-জামায়াত বা বিভিন্ন তথাকথিত ইসলামীস্টদের মত ধর্মকে পূঁজি করে, স্বাধীনতাকে অবমাননা করে নয়; বরং ধর্ম-মানবতা-সমাজ-সভ্যতা-সুশিক্ষা ও স্বাধীনতাকে বুকে ধারণের রাজনীতি করে। এই রাজনীতি কেবলমাত্র শিক্ষার্থী-শিক্ষক বা এলিট শ্রেণির নয়; এই রাজনীতি কৃষকের-মজুরের-সর্বস্তরের ধর্ম-বর্ণের মানুষের। অতএব, বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনার জন্য নতুনধারার রাজনীতির সাথে সবাইকে সম্পৃক্ত করতে হবে। দুর্নীতি-দ্রব্যমূল্য-বেকারত্ব-দারিদ্র-সন্ত্রাসরোধের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ করার বার্তা পৌছে দিতে হবে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে। যাতে করে আগের ফ্যাসিস্টদের হাত থেকে কোনো নব্য ফ্যাসিস্টদের ফাঁদে দেশের মানুষ আটকে না যায়, সে বিষয়েও সবাইকে সজাগ রাখতে হবে। এসময় জাতীয় শ্রমিকধারার সমন্বয়ক বাবুল মিয়া, জাতীয় পেশাজীবীধারার সমন্বয়ক হিসেবে মো. ফারুক-এর নাম ঘোষণা করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD