নারায়ণগঞ্জ-৪ জোটপ্রার্থীর সাথে বহিষ্কার ও পদত্যাগকারীদের হাডাহাড্ডি লড়াই

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ জেলার প্রান কেন্দ্র নারায়ণগঞ্জ -৪ তথা ফতুল্লা। ফতুল্লাকে কেন্দ্র করে যেন আলোচনা সমালোচনা, জনপ্রিয়তা সবকিছুই এই চার নিয়ে। অন্যদিকে নারায়ণগঞ্জ জেলার সব সরকারি বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পাঞ্চল, ব্যবসা-বানিজ্য, প্রধান নৌ ও সড়ক পথ সবকিছুই নারায়ণগঞ্জ -৪ ঘিরে। নির্বাচন আসলেই সবাই তাকিয়ে থাকে এই চার নিয়ে। কোন দল ক্ষমতায় আসবে নারায়ণগঞ্জ -৪ এ এনিয়ে চলে নির্বাচনী মাঠে লড়াই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তার ব্যতিক্রম ঘটেনি। জাতীয় নির্বাচনে অন্যান্য আসনের তুলনায় সর্বোচ্চ সংখ্যক প্রার্থী দেখা গিয়েছে। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্বাচনকালীন সময় এত সংখ্যক প্রার্থী দেখা না গেলেও এবার তা দেখা যাচ্ছে। কেউ দলীয়ভাবে আবার কেউ দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। কেউ দলের নেতাকর্মীদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে আবার কেউ একা নিজের যোগ্যতায় জনগণের সমর্থন নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে।

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে হরিণ প্রতীকে মো: শাহ আলম, ফুটবল প্রতীকে মুহাম্মদ গিয়াস উদ্দিন, খেজুর গাছ প্রতীকে মুফতি মনির হোসেন কাসেমী, হাতি প্রতীকে বীরমুক্তিযোদ্বা মোহাম্মদ আলী, শাপলা কলি প্রতীকে আব্দুল্লাহ আল আমিন, হাতপাখা প্রতীকে মো:ইসমাঈল হোসেন কাউছার, লাঙ্গল প্রতীকে মো: ছালাউদ্দিন খোকা, মই প্রতীকে সেলিম মাহমুদ, ট্রাক প্রতীকে ইঞ্জিয়ার মোঃ আরিফ ভূঁইয়া, রিকশা প্রতীকে আনোয়ার হোসেন, কাস্তে মার্কায় ইকবাল হোসেন, মোটর গাড়ী প্রতীকে মো: সুলাইমান দেওয়ান, একতারা প্রতীকে মো: সেলিম আহমেদ সহ মোট ১৩ জন নারায়ণগঞ্জ -৪ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে।

নারায়ণগঞ্জ-৪ এ ১৩ জন প্রার্থী হলেও আলোচনা ও নির্বাচনী প্রচারণায় এগিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রবীণ নেতা অর্থাৎ যাকে বিএনপির গুরু বলে সম্বোধন করা হয় দুইবারের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্বা মুহাম্মদ আলী,জেলা বিএনপির সাবেক আহবায়ক ও দুই বারের সাবেক সংসদ সদস্য ফুটবল প্রতীকের মুহাম্মদ গিয়াস উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হরিণ প্রতীকের প্রার্থী মো: শাহ আলম, বিএনপির জোটের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী খেজুর গাছ প্রতীকে মুফতি মনির হোসেন কাসেমী এবং জামায়াতে জোটের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী শাপলা কলি প্রতীকের এড.আব্দুল্লাহ আল আমিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নারায়ণগঞ্জ-৪ আসনে দলীয় কোন প্রার্থী না দিয়ে জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি মনির হোসেন কাসেমীকে মনোনয়ন দেওয়ায় দলের সিদ্ধান্ত অমান্য করে দলের বিরুদ্ধে গিয়ে মুহাম্মদ গিয়াস উদ্দিন ও মো: শাহ আলম নির্বাচন করায় ইতিমধ্যে তাদের দল থেকে বহিষ্কার এবং বিএনপি থেকে পদত্যাগ করে বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যানের পদ গ্রহন করে বীরমুক্তিযোদ্বা মোহাম্মদ আলী। দল থেকে বহিষ্কার অথবা পদত্যাগ কোনটাই গিয়াসউদ্দিন, শাহ আলম বা মোহাম্মদ আলীকে কাউকেই যেন দমিয়ে রাখতে পারেনি। এই তিন প্রার্থী নির্বাচনী মাঠ প্রচারণায় চষে বেড়াচ্ছেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন না হয়ে নারায়ণগঞ্জ -৪ আসনের নির্বাচন যেন হয়ে উঠেছে বিএনপি জোটের প্রার্থীর মুফতি মনির হোসেন কাসেমীর সাথে বিএনপি বহিষ্কার মুহাম্মদ গিয়াস উদ্দিন, মো:শাহ আলম ও পদত্যাগকারী প্রার্থী বীরমুক্তিযোদ্বা মোহাম্মদ আলীর নির্বাচন। এই চারজন নিয়েই নারায়ণগঞ্জ -৪ এর আলোচনা সমালোচনা এবং প্রচার-প্রচারণা। অন্যদিকে কিছুটা আলোচনায় উঠে এসেছে জামায়াতে জোটের প্রার্থী এনসিপির আব্দুল্লাহ আল আমিন। তবে আশানুরূপ প্রচারণা না থাকায় অনেকটা মুখ থুবড়ে পড়েছে।

এদিকে নির্বাচনী প্রচারণায় এবং মাঠ গরম ও জনপ্রিয়তা এগিয়ে আছেন মনির হোসেন কাসেমী, মো:শাহ আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, মুহাম্মদ আলী। নির্বাচনী প্রচারণায় সর্বোত্র জমিয়ে তুলছেন এই চার প্রার্থী। যেন মনে হচ্ছে ১৩ জনের না নির্বাচন হচ্ছে এই চার প্রার্থীর মধ্যে। গিয়াস উদ্দিন, শাহ আলম ও মুহাম্মদ আলী বিএনপির নেতাকর্মী ছাড়াই সাধারণ জনগন ও সমর্থকদের নিয়ে বিশাল ঢাকঢোল পিছিয়ে নির্বাচনী প্রচারণা করছে। এদিকে বিএনপির দলের নির্দেশে জোটের প্রার্থী হিসেবে মনির হোসেন কাসেমীকে সমর্থন দিয়ে প্রত্যেক জায়গায় নির্বাচনী প্রচারণা করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পদ হারানো ও বহিষ্কারের ভয়ে বিএনপির কোন নেতাকর্মী অংশগ্রহণ না করলেও অনেকেই গোপনে ঠিকিই সমর্থন জানিয়ে প্রচারণা চালানোরও গুঞ্জন শোনা যাচ্ছে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে।

নির্বাচনী প্রচারণায় এগিয়ে থাকলেও ক্রমান্বয়ে সমালোচনা পিছু ছাড়ছে না এই চার প্রার্থীর। মনির হোসেন কাসেমী অর্থ প্রদান, সন্ত্রাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণা চালানোয় সমালোচনায় উঠে এসেছে। এদিকে শাহ আলম তার বিভিন্ন ক্যাম্পগুলোতে বেড়েছে বিভিন্ন মাদকের ডিলার ও একাধিক মামলার আসামী। অন্যদিকে মুহাম্মদ আলীর বিরুদ্ধে সমালোচনা যেন পিছুই হটছে বারবার আওয়ামী লীগের নেতাকর্মী, ভূমিদস্যু, জুলাই আন্দোলনের আসামীকে নিয়ে প্রচারণা করছেন তিনি। একই অভিযোগ উঠছে মুহাম্মদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধেও।

সর্বশেষ সংবাদ

» নারায়ণগঞ্জ-৪ জোটপ্রার্থীর সাথে বহিষ্কার ও পদত্যাগকারীদের হাডাহাড্ডি লড়াই

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল!

» এশিয়ান টেলিভিশনের নতুন চেয়ারম্যান – রূপায়ণ গ্রুপের এমডি মুকুল

» এমপি প্রার্থী মোহাম্মদ আলীর পাশে ভুমিদস্যু ও জুয়াড়ি তোফাজ্জল তাপু!

» ফতুল্লায় খেজুর গাছ মার্কায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন কাসেমী

» আরিয়ান তুষারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে হাতি মার্কার উঠান বৈঠকে যোগদান

» চর কাশিপুর কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা

» মোহাম্মদ আলীর পাশে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামী বহুরুপী হোসেন কাজী!

» নিলয়,শরীফ,সোহাগ’র উদ্যোগে গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী মিছিলে জনস্রোতের ঢল

» শাহ আলমের স্ত্রী ও দুই ছেলেসহ চার কর্মীর বিরুদ্ধে মামলা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ-৪ জোটপ্রার্থীর সাথে বহিষ্কার ও পদত্যাগকারীদের হাডাহাড্ডি লড়াই

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ জেলার প্রান কেন্দ্র নারায়ণগঞ্জ -৪ তথা ফতুল্লা। ফতুল্লাকে কেন্দ্র করে যেন আলোচনা সমালোচনা, জনপ্রিয়তা সবকিছুই এই চার নিয়ে। অন্যদিকে নারায়ণগঞ্জ জেলার সব সরকারি বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পাঞ্চল, ব্যবসা-বানিজ্য, প্রধান নৌ ও সড়ক পথ সবকিছুই নারায়ণগঞ্জ -৪ ঘিরে। নির্বাচন আসলেই সবাই তাকিয়ে থাকে এই চার নিয়ে। কোন দল ক্ষমতায় আসবে নারায়ণগঞ্জ -৪ এ এনিয়ে চলে নির্বাচনী মাঠে লড়াই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তার ব্যতিক্রম ঘটেনি। জাতীয় নির্বাচনে অন্যান্য আসনের তুলনায় সর্বোচ্চ সংখ্যক প্রার্থী দেখা গিয়েছে। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্বাচনকালীন সময় এত সংখ্যক প্রার্থী দেখা না গেলেও এবার তা দেখা যাচ্ছে। কেউ দলীয়ভাবে আবার কেউ দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। কেউ দলের নেতাকর্মীদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে আবার কেউ একা নিজের যোগ্যতায় জনগণের সমর্থন নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে।

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে হরিণ প্রতীকে মো: শাহ আলম, ফুটবল প্রতীকে মুহাম্মদ গিয়াস উদ্দিন, খেজুর গাছ প্রতীকে মুফতি মনির হোসেন কাসেমী, হাতি প্রতীকে বীরমুক্তিযোদ্বা মোহাম্মদ আলী, শাপলা কলি প্রতীকে আব্দুল্লাহ আল আমিন, হাতপাখা প্রতীকে মো:ইসমাঈল হোসেন কাউছার, লাঙ্গল প্রতীকে মো: ছালাউদ্দিন খোকা, মই প্রতীকে সেলিম মাহমুদ, ট্রাক প্রতীকে ইঞ্জিয়ার মোঃ আরিফ ভূঁইয়া, রিকশা প্রতীকে আনোয়ার হোসেন, কাস্তে মার্কায় ইকবাল হোসেন, মোটর গাড়ী প্রতীকে মো: সুলাইমান দেওয়ান, একতারা প্রতীকে মো: সেলিম আহমেদ সহ মোট ১৩ জন নারায়ণগঞ্জ -৪ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে।

নারায়ণগঞ্জ-৪ এ ১৩ জন প্রার্থী হলেও আলোচনা ও নির্বাচনী প্রচারণায় এগিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রবীণ নেতা অর্থাৎ যাকে বিএনপির গুরু বলে সম্বোধন করা হয় দুইবারের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্বা মুহাম্মদ আলী,জেলা বিএনপির সাবেক আহবায়ক ও দুই বারের সাবেক সংসদ সদস্য ফুটবল প্রতীকের মুহাম্মদ গিয়াস উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হরিণ প্রতীকের প্রার্থী মো: শাহ আলম, বিএনপির জোটের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী খেজুর গাছ প্রতীকে মুফতি মনির হোসেন কাসেমী এবং জামায়াতে জোটের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী শাপলা কলি প্রতীকের এড.আব্দুল্লাহ আল আমিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নারায়ণগঞ্জ-৪ আসনে দলীয় কোন প্রার্থী না দিয়ে জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি মনির হোসেন কাসেমীকে মনোনয়ন দেওয়ায় দলের সিদ্ধান্ত অমান্য করে দলের বিরুদ্ধে গিয়ে মুহাম্মদ গিয়াস উদ্দিন ও মো: শাহ আলম নির্বাচন করায় ইতিমধ্যে তাদের দল থেকে বহিষ্কার এবং বিএনপি থেকে পদত্যাগ করে বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যানের পদ গ্রহন করে বীরমুক্তিযোদ্বা মোহাম্মদ আলী। দল থেকে বহিষ্কার অথবা পদত্যাগ কোনটাই গিয়াসউদ্দিন, শাহ আলম বা মোহাম্মদ আলীকে কাউকেই যেন দমিয়ে রাখতে পারেনি। এই তিন প্রার্থী নির্বাচনী মাঠ প্রচারণায় চষে বেড়াচ্ছেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন না হয়ে নারায়ণগঞ্জ -৪ আসনের নির্বাচন যেন হয়ে উঠেছে বিএনপি জোটের প্রার্থীর মুফতি মনির হোসেন কাসেমীর সাথে বিএনপি বহিষ্কার মুহাম্মদ গিয়াস উদ্দিন, মো:শাহ আলম ও পদত্যাগকারী প্রার্থী বীরমুক্তিযোদ্বা মোহাম্মদ আলীর নির্বাচন। এই চারজন নিয়েই নারায়ণগঞ্জ -৪ এর আলোচনা সমালোচনা এবং প্রচার-প্রচারণা। অন্যদিকে কিছুটা আলোচনায় উঠে এসেছে জামায়াতে জোটের প্রার্থী এনসিপির আব্দুল্লাহ আল আমিন। তবে আশানুরূপ প্রচারণা না থাকায় অনেকটা মুখ থুবড়ে পড়েছে।

এদিকে নির্বাচনী প্রচারণায় এবং মাঠ গরম ও জনপ্রিয়তা এগিয়ে আছেন মনির হোসেন কাসেমী, মো:শাহ আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, মুহাম্মদ আলী। নির্বাচনী প্রচারণায় সর্বোত্র জমিয়ে তুলছেন এই চার প্রার্থী। যেন মনে হচ্ছে ১৩ জনের না নির্বাচন হচ্ছে এই চার প্রার্থীর মধ্যে। গিয়াস উদ্দিন, শাহ আলম ও মুহাম্মদ আলী বিএনপির নেতাকর্মী ছাড়াই সাধারণ জনগন ও সমর্থকদের নিয়ে বিশাল ঢাকঢোল পিছিয়ে নির্বাচনী প্রচারণা করছে। এদিকে বিএনপির দলের নির্দেশে জোটের প্রার্থী হিসেবে মনির হোসেন কাসেমীকে সমর্থন দিয়ে প্রত্যেক জায়গায় নির্বাচনী প্রচারণা করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পদ হারানো ও বহিষ্কারের ভয়ে বিএনপির কোন নেতাকর্মী অংশগ্রহণ না করলেও অনেকেই গোপনে ঠিকিই সমর্থন জানিয়ে প্রচারণা চালানোরও গুঞ্জন শোনা যাচ্ছে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে।

নির্বাচনী প্রচারণায় এগিয়ে থাকলেও ক্রমান্বয়ে সমালোচনা পিছু ছাড়ছে না এই চার প্রার্থীর। মনির হোসেন কাসেমী অর্থ প্রদান, সন্ত্রাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণা চালানোয় সমালোচনায় উঠে এসেছে। এদিকে শাহ আলম তার বিভিন্ন ক্যাম্পগুলোতে বেড়েছে বিভিন্ন মাদকের ডিলার ও একাধিক মামলার আসামী। অন্যদিকে মুহাম্মদ আলীর বিরুদ্ধে সমালোচনা যেন পিছুই হটছে বারবার আওয়ামী লীগের নেতাকর্মী, ভূমিদস্যু, জুলাই আন্দোলনের আসামীকে নিয়ে প্রচারণা করছেন তিনি। একই অভিযোগ উঠছে মুহাম্মদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধেও।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD