টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেয়ার করুন...

দক্ষ জনশক্তিতে রূপান্তর ও টেকসই উন্নয়নের লক্ষ্যে যুবদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে ২৭ এপ্রিল সোমবার বিকেলে ডেমরা কোনাপাড়ায় ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ ঢাকা বিভাগের উদ্যোগে তরুণ প্রজন্ম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্রাইট বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক ও নারী উদ্যোক্তা খাদিজা খাঁন শারমিন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মহাসচিব সোহাগ মহাজন। তিনি বলেন, তারুণ্য হলো মানুষের জীবনে সাহস, সংগ্রাম ও সৃজনশীলতার সময়। পুরাতনকে ভেঙে সংস্কার করে নতুন কিছু করা যেন তারুণ্যের ধর্ম। সমাজের এই সংস্কারকাজে তরুণ সমাজকে সাহস ও সততার সঙ্গে এগিয়ে আসতে হবে। তরুণেরা সমাজের সর্বস্তরে পরিবর্তনের বিপ্লব শুরু করবে এবং এক্ষেত্রে তরুণ সমাজের সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে কার্যকর। দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ ও যুবক। বিভিন্ন আর্থসামাজিক বৈচিত্র্যসহ বাংলাদেশের ভবিষ্যত্ নিয়ে ভাবতে হলে তরুণদের কথা ভাবতে হবে। তরুণেরা বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেবে। সরকারকে কিছু প্রয়োজনীয় পরিকল্পনা নিতে হবে।আমরা বেকারত্বের অভিশাপ দেখতে চাই না, তরুণদের হতাশ দেখতে চাই না, আমরা উদ্যোক্তা হিসেবে দেখতে চাই। তরুণদের কর্মসংস্হান সৃষ্টি করা খুবই জরুরি। এ জন্য আগামী বাজেটে কর্মসংস্হান সৃষ্টিতে বিশেষ বরাদ্দ রাখতে হবে।

ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের ঢাকা বিভাগের প্রধান সমন্বয়ক ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঊষা শিশু বিকাশ কেন্দ্রের অধ্যক্ষ সালমা তালুকদার, ইউসেফ বাংলাদেশের প্রতিনিধি সাহিদা খানম ও ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার সমন্বয়ক মোঃ সোহেল।

উক্ত মতবিনিময় সভায় তারুণ্যদিপ্ত চেতনায় উজ্জীবিত হয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাত জাহান, জান্নাত আরা মুনমুন, বর্ষা ইসলাম, সুমি বেগম, আনিকা আক্তার, শ্রাবণী রানী দাস, তৃষ্ণা রানী দাস, ইভা আক্তার, বিথী দাস, শিমু আক্তার, রিপা আক্তার, রাত্রি, তাঁরা, নাছিমা, লাকী আক্তার, সোনিয়া আক্তার, লিটন, উজ্জ্বল সহ অগ্রগামী স্বেচ্ছাসেবক ও নারী উদ্যোক্তাগণ।

উল্লেখ্য যে, ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ডেমরা থানা শাখা কমিটি গঠনকল্পে বিশদ আলোচনা হয় এবং খুব শীঘ্রই দক্ষ জনশক্তি নিয়ে ডেমরায় তারুণ্য নির্ভর একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে বলে ঢাকা বিভাগের প্রধান সমন্বয়ক এম এ মান্নান ভূঁইয়া ঘোষণা করেন। এসময় অনুষ্ঠানে প্রশিক্ষিত নারী উদ্যোক্তারা উৎফুল্ল ভাবে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন এবং ব্রাইট বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সম্মানীত অতিথিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। পরিশেষে আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে লটারি করে পাঁচজন কে শুভেচ্ছা উপহার দেয়া হয়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে উদ্যোক্তাদের।

সর্বশেষ সংবাদ

» আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

» ৬ কিশোরের জেল খাটার অভিজ্ঞতা নিতে হত্যা করে শিশু হোসাইনকে!

» টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

» সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল

» সদ্ধিরগঞ্জের গোদনাইলের নতুন চাদাঁবাজ মাসুম প্রধানগং

» সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে শিশুদের মাঝে হাম-রুবেলার টিকা প্রদান

» উলাশী জিয়াখাল পুনঃখনন উদ্বোধন: ৫০ বছর পর শার্শায় নতুন সম্ভাবনার দ্বার

» মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে বকশীগঞ্জে মে দিবসের শুভেচ্ছা জানালেন সোনা মিয়া

» নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজকে অব্যহতি, দায়িত্ব পেলেন আনোয়ার

» আড়াইহাজারে জীবন রক্ষার্থে ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট তাসনুভা জাহান পারুলের চিঠি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেয়ার করুন...

দক্ষ জনশক্তিতে রূপান্তর ও টেকসই উন্নয়নের লক্ষ্যে যুবদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে ২৭ এপ্রিল সোমবার বিকেলে ডেমরা কোনাপাড়ায় ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ ঢাকা বিভাগের উদ্যোগে তরুণ প্রজন্ম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্রাইট বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক ও নারী উদ্যোক্তা খাদিজা খাঁন শারমিন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মহাসচিব সোহাগ মহাজন। তিনি বলেন, তারুণ্য হলো মানুষের জীবনে সাহস, সংগ্রাম ও সৃজনশীলতার সময়। পুরাতনকে ভেঙে সংস্কার করে নতুন কিছু করা যেন তারুণ্যের ধর্ম। সমাজের এই সংস্কারকাজে তরুণ সমাজকে সাহস ও সততার সঙ্গে এগিয়ে আসতে হবে। তরুণেরা সমাজের সর্বস্তরে পরিবর্তনের বিপ্লব শুরু করবে এবং এক্ষেত্রে তরুণ সমাজের সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে কার্যকর। দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ ও যুবক। বিভিন্ন আর্থসামাজিক বৈচিত্র্যসহ বাংলাদেশের ভবিষ্যত্ নিয়ে ভাবতে হলে তরুণদের কথা ভাবতে হবে। তরুণেরা বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেবে। সরকারকে কিছু প্রয়োজনীয় পরিকল্পনা নিতে হবে।আমরা বেকারত্বের অভিশাপ দেখতে চাই না, তরুণদের হতাশ দেখতে চাই না, আমরা উদ্যোক্তা হিসেবে দেখতে চাই। তরুণদের কর্মসংস্হান সৃষ্টি করা খুবই জরুরি। এ জন্য আগামী বাজেটে কর্মসংস্হান সৃষ্টিতে বিশেষ বরাদ্দ রাখতে হবে।

ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের ঢাকা বিভাগের প্রধান সমন্বয়ক ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঊষা শিশু বিকাশ কেন্দ্রের অধ্যক্ষ সালমা তালুকদার, ইউসেফ বাংলাদেশের প্রতিনিধি সাহিদা খানম ও ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার সমন্বয়ক মোঃ সোহেল।

উক্ত মতবিনিময় সভায় তারুণ্যদিপ্ত চেতনায় উজ্জীবিত হয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাত জাহান, জান্নাত আরা মুনমুন, বর্ষা ইসলাম, সুমি বেগম, আনিকা আক্তার, শ্রাবণী রানী দাস, তৃষ্ণা রানী দাস, ইভা আক্তার, বিথী দাস, শিমু আক্তার, রিপা আক্তার, রাত্রি, তাঁরা, নাছিমা, লাকী আক্তার, সোনিয়া আক্তার, লিটন, উজ্জ্বল সহ অগ্রগামী স্বেচ্ছাসেবক ও নারী উদ্যোক্তাগণ।

উল্লেখ্য যে, ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ডেমরা থানা শাখা কমিটি গঠনকল্পে বিশদ আলোচনা হয় এবং খুব শীঘ্রই দক্ষ জনশক্তি নিয়ে ডেমরায় তারুণ্য নির্ভর একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে বলে ঢাকা বিভাগের প্রধান সমন্বয়ক এম এ মান্নান ভূঁইয়া ঘোষণা করেন। এসময় অনুষ্ঠানে প্রশিক্ষিত নারী উদ্যোক্তারা উৎফুল্ল ভাবে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন এবং ব্রাইট বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সম্মানীত অতিথিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। পরিশেষে আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে লটারি করে পাঁচজন কে শুভেচ্ছা উপহার দেয়া হয়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে উদ্যোক্তাদের।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD