​সংঘর্ষের মুখে ফতুল্লা বিসিক, ওসির নেতৃত্বে পুলিশের অভিযানে ঝুটের ট্রাক জব্দ

শেয়ার করুন...

শিল্প প্রতিষ্ঠান নির্ভর ফতুল্লা শিল্পাঞ্চলের বিসিক এলাকায় সুমন নিটিং নামের একটি কারখানার ওয়েস্টেজ মালামাল (ঝুট) নামানোকে কেন্দ্র করে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে ফতুল্লা মডেল থানা পুলিশ উপস্থিত হয়ে ওয়েস্টেজ মালামাল বোঝাই একটি ট্রাক আটক করে থানায় নিয়ে যায়।

অভিযোগ উঠেছে, দলীয় শীর্ষ পর্যায়ের নির্দেশ ও প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে ওই কারখানার ওয়েস্টেজ মালামাল নামাতে গিয়ে যুবদলের একটি গ্রুপ স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীদের তোপের মুখে পড়ে।

শুক্রবার (২২ মে) দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে বিসিক এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই বিসিক এলাকার সুমন নিটিং নামের একটি কারখানার ওয়েস্টেজ মালামাল নামানোকে কেন্দ্র করে যুবদল নেতা মশিউর রহমান রনির অনুসারীদের সঙ্গে কৃষকদল নেতা সুমন ও স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদের অনুসারীদের দ্বন্দ্ব চলছিল। বড় ধরনের সংঘর্ষ এড়াতে ফতুল্লা থানা পুলিশ ও জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের হস্তক্ষেপে প্রতিষ্ঠানটি থেকে সাময়িকভাবে ঝুট নামানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে অভিযোগ রয়েছে, সেই সিদ্ধান্ত অমান্য করে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি গ্রুপের কর্মী সালাম ও ছাত্রদলের হৃদয় মাদবরের নেতৃত্বে একটি গ্রুপ গোপনে ওই কারখানা থেকে ওয়েস্টেজ মালামাল নামানোর চেষ্টা করে। এসময় সেখানে উপস্থিত ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীরা বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।

সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলমের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে ওয়েস্টেজ মালামাল বোঝাই একটি ট্রাক আটক করে থানায় নিয়ে আসে। পরে উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে উভয় পক্ষকে সরিয়ে দিলে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।

এ বিষয়ে জানতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে ফোন রিসিভ করলেও বিসিকের ঘটনার বিষয়ে প্রশ্ন শুনে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি আর কল রিসিভ করেননি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, আগের ঝামেলার সময় প্রশাসনের সঙ্গে আলোচনা করে ওই প্রতিষ্ঠান থেকে ঝুট নামানো সাময়িকভাবে বন্ধ রাখতে বলা হয়েছিল। তবে শুক্রবারের ঘটনা সম্পর্কে তিনি পুরোপুরি অবগত নন। তার ভাষ্য, “এটি মূলত ব্যবসায়িক বিষয়, দলের কোনো বিষয় না। দল অনেক বড়

সর্বশেষ সংবাদ

» ​সংঘর্ষের মুখে ফতুল্লা বিসিক, ওসির নেতৃত্বে পুলিশের অভিযানে ঝুটের ট্রাক জব্দ

» মায়ের হাতে ২ বছরের সন্তান খুন

» ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামি সিদ্দিক গ্রেফতার

» বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে কর্মবিরতি

» বেনাপোলে ভারতীয় ট্রেন থেকে ৩২০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

» আমতলীতে ৫০ শিক্ষার্থীর মাঝে ‘স্বপ্নছোঁয়া’র শিক্ষা উপকরণ বিতরণ

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

» যশোরে বিজিবির অভিযানে জেলি মেশানো ১১ লাখ টাকার চিংড়ি জব্দ

» ছোট ভাইকে হত্যার পর চরাঞ্চলে আত্মগোপন: ঘাতক বড় ভাই গ্রেফতার

» বকশীগঞ্জে ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

​সংঘর্ষের মুখে ফতুল্লা বিসিক, ওসির নেতৃত্বে পুলিশের অভিযানে ঝুটের ট্রাক জব্দ

শেয়ার করুন...

শিল্প প্রতিষ্ঠান নির্ভর ফতুল্লা শিল্পাঞ্চলের বিসিক এলাকায় সুমন নিটিং নামের একটি কারখানার ওয়েস্টেজ মালামাল (ঝুট) নামানোকে কেন্দ্র করে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে ফতুল্লা মডেল থানা পুলিশ উপস্থিত হয়ে ওয়েস্টেজ মালামাল বোঝাই একটি ট্রাক আটক করে থানায় নিয়ে যায়।

অভিযোগ উঠেছে, দলীয় শীর্ষ পর্যায়ের নির্দেশ ও প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে ওই কারখানার ওয়েস্টেজ মালামাল নামাতে গিয়ে যুবদলের একটি গ্রুপ স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীদের তোপের মুখে পড়ে।

শুক্রবার (২২ মে) দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে বিসিক এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই বিসিক এলাকার সুমন নিটিং নামের একটি কারখানার ওয়েস্টেজ মালামাল নামানোকে কেন্দ্র করে যুবদল নেতা মশিউর রহমান রনির অনুসারীদের সঙ্গে কৃষকদল নেতা সুমন ও স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদের অনুসারীদের দ্বন্দ্ব চলছিল। বড় ধরনের সংঘর্ষ এড়াতে ফতুল্লা থানা পুলিশ ও জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের হস্তক্ষেপে প্রতিষ্ঠানটি থেকে সাময়িকভাবে ঝুট নামানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে অভিযোগ রয়েছে, সেই সিদ্ধান্ত অমান্য করে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি গ্রুপের কর্মী সালাম ও ছাত্রদলের হৃদয় মাদবরের নেতৃত্বে একটি গ্রুপ গোপনে ওই কারখানা থেকে ওয়েস্টেজ মালামাল নামানোর চেষ্টা করে। এসময় সেখানে উপস্থিত ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীরা বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।

সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলমের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে ওয়েস্টেজ মালামাল বোঝাই একটি ট্রাক আটক করে থানায় নিয়ে আসে। পরে উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে উভয় পক্ষকে সরিয়ে দিলে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।

এ বিষয়ে জানতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে ফোন রিসিভ করলেও বিসিকের ঘটনার বিষয়ে প্রশ্ন শুনে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি আর কল রিসিভ করেননি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, আগের ঝামেলার সময় প্রশাসনের সঙ্গে আলোচনা করে ওই প্রতিষ্ঠান থেকে ঝুট নামানো সাময়িকভাবে বন্ধ রাখতে বলা হয়েছিল। তবে শুক্রবারের ঘটনা সম্পর্কে তিনি পুরোপুরি অবগত নন। তার ভাষ্য, “এটি মূলত ব্যবসায়িক বিষয়, দলের কোনো বিষয় না। দল অনেক বড়

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD