ট্রেনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি, কমিটি হয়েছে: রেলমন্ত্রী

শেয়ার করুন...

ট্রেনের ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে অন্যান্য যানবাহনের ভাড়ার সঙ্গে তুলনার জন্য কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) কেনার জন্য এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

রাজধানীতে রেলভবনে কোরিয়ার হুন্দাই রোটেমের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অন্যান্য যানবাহনের সঙ্গে রেলওয়ের ভাড়া তুলনা করার জন্য একটি কমিটি করা হয়েছে।

রেলকে যুগোপযোগী উন্নয়নে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন মন্তব্য করে রেলপথ মন্ত্রী বলেন, রেলের মাধ্যমে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করা হবে। ইঞ্জিন পাওয়া শুরু হলে বিভিন্ন রুটে আরও বেশি ট্রেন চালানো সম্ভব হবে এবং এর মাধ্যমে বেশি করে রাজস্ব পাওয়া যাবে।

রেলওয়ের চলমান কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে রেলপথ মন্ত্রী বলেন, নতুন কোচ, ইঞ্জিন দিয়ে রেলওয়ে ব্যবস্থাকে ঢেলে সাজানো যাবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সারা দেশের রেল যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে।

আজকের অনুষ্ঠানে ‘বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ লোকোমোটিভ ও ১৫০টি মিটারগেজ কোচ ক্রয়’ প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল মতিন চৌধুরী এবং হুন্দাই রোটেমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুয়াং উক কিম নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ২২ থেকে ২৮ মাসের মধ্যে এসব ইঞ্জিন সরবরাহ করবে হুন্দাই। ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড, কোরিয়া ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে লোকোমোটিভগুলো কেনা হচ্ছে। এসব ইঞ্জিন কেনা হবে ৬৭৪ কোটি নয় লাখ ৭৭ হাজার ৩৮২ টাকায়।

বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ১৭৮টি মিটারগেজ লোকোমোটিভ রয়েছে যার মধ্যে ১৩৯ টির অর্থনৈতিক আয়ুষ্কাল (২০ বছর হিসেবে) শেষ হয়ে গেছে। আজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক মো. কাজী রফিকুল আলম উপস্থিত ছিলেন।

সুত্র:- প্রথম আলো ডটকম।

সর্বশেষ সংবাদ

» ৪৯ বিজিবির অভিযানে ২টি স্বর্ণের বারসহ শার্শার ছোট নিজামপুর গ্রামে আলামিন আটক

» ফতুল্লায় বরিশাইল্লা শহিদ বাহিনীর হামলায় হৃদয়ের আঙ্গুলের হাড় দ্বিখন্ডিত!

» বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের উপর ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১

» ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

» শার্শা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ইজিবাইকসহ আটক ১

» কেরানীগঞ্জে যুবদল নেতার ভাই সহ ২ মাদক কারবারি গ্রেফতার

» কেরানীগঞ্জে যুবদল নেতা অপুর ভাই মাদক সহ আটক

» বকশীগঞ্জে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ – এর ঈদ পুনর্মিলনী

» বেনাপোল পুটখালী গ্রামে র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় মাদক সিরাপসহ দুই পাচারকারী আটক

» ফতুল্লায় জুয়াড়ি জাফরের সহযোগী আয়নাল গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি, কমিটি হয়েছে: রেলমন্ত্রী

শেয়ার করুন...

ট্রেনের ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে অন্যান্য যানবাহনের ভাড়ার সঙ্গে তুলনার জন্য কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) কেনার জন্য এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

রাজধানীতে রেলভবনে কোরিয়ার হুন্দাই রোটেমের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অন্যান্য যানবাহনের সঙ্গে রেলওয়ের ভাড়া তুলনা করার জন্য একটি কমিটি করা হয়েছে।

রেলকে যুগোপযোগী উন্নয়নে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন মন্তব্য করে রেলপথ মন্ত্রী বলেন, রেলের মাধ্যমে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করা হবে। ইঞ্জিন পাওয়া শুরু হলে বিভিন্ন রুটে আরও বেশি ট্রেন চালানো সম্ভব হবে এবং এর মাধ্যমে বেশি করে রাজস্ব পাওয়া যাবে।

রেলওয়ের চলমান কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে রেলপথ মন্ত্রী বলেন, নতুন কোচ, ইঞ্জিন দিয়ে রেলওয়ে ব্যবস্থাকে ঢেলে সাজানো যাবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সারা দেশের রেল যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে।

আজকের অনুষ্ঠানে ‘বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ লোকোমোটিভ ও ১৫০টি মিটারগেজ কোচ ক্রয়’ প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল মতিন চৌধুরী এবং হুন্দাই রোটেমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুয়াং উক কিম নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ২২ থেকে ২৮ মাসের মধ্যে এসব ইঞ্জিন সরবরাহ করবে হুন্দাই। ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড, কোরিয়া ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে লোকোমোটিভগুলো কেনা হচ্ছে। এসব ইঞ্জিন কেনা হবে ৬৭৪ কোটি নয় লাখ ৭৭ হাজার ৩৮২ টাকায়।

বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ১৭৮টি মিটারগেজ লোকোমোটিভ রয়েছে যার মধ্যে ১৩৯ টির অর্থনৈতিক আয়ুষ্কাল (২০ বছর হিসেবে) শেষ হয়ে গেছে। আজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক মো. কাজী রফিকুল আলম উপস্থিত ছিলেন।

সুত্র:- প্রথম আলো ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD