স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোনারগাঁয়ে চৌড়াপাড়া প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার:- মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়স্থ চৌড়াপাড়া প্রিমিয়াম ক্রিকেট লীগের (৬ষ্ঠ আসরের) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। হাজী আলী আহাম্মদ ভূঁইয়ার সভাপতিত্বে ও হাজী মাইন উদ্দিন সরকারের সহ-সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোনারগাঁও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিটন তার বক্তব্যে বলেন, ‘খেলাধুলা যুবসমাজকে মাদক ও সন্ত্রাসী কার্যকলাপ থেকে দূরে রাখে।

যত তোমরা খেলাধুলায় মনোযোগী হবে ততই অন্যায় কাজ থেকে তোমরা দূরে থাকবে। খেলাধুলায় শুধু আনন্দ দেয়না, এটা একটা ব্যায়ামের অংশ। তোমরা খেলাধুলা সহ সকল ভাল কাজে আমাকে ডাকবে আমি তোমাদের পাশে থাকব ইনশাল্লাহ। আজ স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে স্বাধীনতার ঘোষণা আসে। বীর বাঙ্গালী সেদিন জীবনের চিন্তা না করে বাংলাদেশকে পাকিস্তান থেকে মুক্ত করতে যুদ্ধে ঝাপিয়ে পড়ে। প্রায় ৯ মাস যুদ্ধের পর, ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে আমাদের বিজয় অর্জন হয় এবং বাংলাদেশ স্বাধীন হয়।

আজকের এই দিনে সেই সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আসুন আমরা বঙ্গবন্ধুর আদর্শে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি’। চৌড়াপাড়া তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মতিউর রহমান, যুবলীগ নেতা মাছুম আহম্মেদ, কাঁচপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজী জামান, সমাজসেবক বিপ্লব খাঁন, অতিথি হিসেবে জনি খাঁন, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জাকির হোসেন, স্থানীয় সাদ্দাম হোসেন, সবুজ আহম্মেদ, হাসান আলী, সোহাগ, আমান, সিরাজ সহ অসংখ্য ক্রীড়ামোদি দর্শক উক্ত খেলা উপভোগ করেন। খেলা শেষে অতিথিরা খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।

সর্বশেষ সংবাদ

» শাহ আলমের স্ত্রী ও দুই ছেলেসহ চার কর্মীর বিরুদ্ধে মামলা

» শার্শা উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে ধানের শীষ প্রার্থীর নুরুজ্জামানের মতবিনিময় সভা

» দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত

» যশোর ১ শার্শা আসনে জামায়াতের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন

» ফতুল্লার গাবতলী থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

» ফতুল্লায় ৬০ পিস ইয়াবাসহ রিপন কাজী গ্রেফতার

» স্থগিত হচ্ছে নির্বাচন

» শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ!

» বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

» জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোনারগাঁয়ে চৌড়াপাড়া প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার:- মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়স্থ চৌড়াপাড়া প্রিমিয়াম ক্রিকেট লীগের (৬ষ্ঠ আসরের) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। হাজী আলী আহাম্মদ ভূঁইয়ার সভাপতিত্বে ও হাজী মাইন উদ্দিন সরকারের সহ-সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোনারগাঁও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিটন তার বক্তব্যে বলেন, ‘খেলাধুলা যুবসমাজকে মাদক ও সন্ত্রাসী কার্যকলাপ থেকে দূরে রাখে।

যত তোমরা খেলাধুলায় মনোযোগী হবে ততই অন্যায় কাজ থেকে তোমরা দূরে থাকবে। খেলাধুলায় শুধু আনন্দ দেয়না, এটা একটা ব্যায়ামের অংশ। তোমরা খেলাধুলা সহ সকল ভাল কাজে আমাকে ডাকবে আমি তোমাদের পাশে থাকব ইনশাল্লাহ। আজ স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে স্বাধীনতার ঘোষণা আসে। বীর বাঙ্গালী সেদিন জীবনের চিন্তা না করে বাংলাদেশকে পাকিস্তান থেকে মুক্ত করতে যুদ্ধে ঝাপিয়ে পড়ে। প্রায় ৯ মাস যুদ্ধের পর, ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে আমাদের বিজয় অর্জন হয় এবং বাংলাদেশ স্বাধীন হয়।

আজকের এই দিনে সেই সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আসুন আমরা বঙ্গবন্ধুর আদর্শে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি’। চৌড়াপাড়া তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মতিউর রহমান, যুবলীগ নেতা মাছুম আহম্মেদ, কাঁচপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজী জামান, সমাজসেবক বিপ্লব খাঁন, অতিথি হিসেবে জনি খাঁন, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জাকির হোসেন, স্থানীয় সাদ্দাম হোসেন, সবুজ আহম্মেদ, হাসান আলী, সোহাগ, আমান, সিরাজ সহ অসংখ্য ক্রীড়ামোদি দর্শক উক্ত খেলা উপভোগ করেন। খেলা শেষে অতিথিরা খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD