যে কোন মূল্যে বন্দর থেকে মাদক চিরতরে উৎখাত করতে হবে- ওসি রফিকুল ইসলাম

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার:- বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেছেন,মাদক আমাদের চিরশত্রু। শত্রুকে সামনে রেখে সমাজে সুস্থ্যভাবে বসবাস করা যায়না। যে কোন মূল্যে বন্দর থেকে মাদক চিরতরে উৎখাত করতে হবে। শুক্রবার রাত ৮টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে স্থানীয় এলাকাবাসী আয়োজিত মাদকবিরোধী সভায় প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম আরো বলেন,নবীগঞ্জবাসীর উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। যেখানে বিভিন্ন এলাকার মানুষকে অনুরোধ করে মাদক বিরোধী সভা করাতে হয় সেখানে নবীগঞ্জ এলাকাবাসী নিজেদের উদ্যোগে সভা করে কৃতিত্ব দেখিয়েছে আমি তাদের কৃতিত্বকে অভিনন্দন জানাই। নবীগঞ্জবাসীর মতো বন্দরের প্রতিটি গ্রামবাসী যদি মাদক বিরোধী সভার আয়োজন করতো তাহলে ১৫দিনের মধ্যে বন্দর থেকে মাদকের মূল উৎপাটন করে দিতাম। তবুও মাদকের বিরুদ্ধে আমাদের চেষ্টা সব সময় অব্যাহত থাকে। আপনাদের যে কোন প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবেন। মাদক সংশ্লিষ্টদের ঠেকাতে যে কোন সময় আমাদেরকে পাশে পাবেন। স্থানীয় সমাজ সেবক ও বীরমুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধাণ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জাতীয় ফুটবলার মোঃ আসলাম,হাজী পীর মোহাম্মদ,মোঃ শিপন,মোঃ নুরুল হক,আজিজুল হক, আফজাল হোসেন, মোঃ জামান,মোঃ জাহিদ,মোঃ মুন্না,মোঃ সোহেলসহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও যুবকবৃন্দ।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় কারাগার থেকে মুক্তি পাওয়ার দেড়ঘণ্টা পর খুন

» বকশীগঞ্জ পৌর মেয়র হিসেবে ‘তৃণমূলের আস্থা’ শাকিল তালুকদারকে চায় পৌরবাসী

» আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন

» বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে আলোচনায় নুসরাত জাহান বিথী ​

» সংরক্ষিত আসনে সুমাইয়াকে সংসদে দেখতে চান শেরপুরবাসী

» ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ভাষা শহিদদের মাগফেরাত কামনায় দোয়া

» বকশীগঞ্জে আওয়ামীলীগ অফিস খোলার পর পাবলিক টয়লেট ঘোষনা

» যাদের উপরে আল্লাহর রহমত বিদ্যমান তাদের সাথেই ওঠাবসা করা উচিত -ছারছীনার পীর ছাহেব

» শার্শায় তারাবির শেষে বাড়ি ফেরার পথে পল্লী চিকিৎসককে হত্যা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

যে কোন মূল্যে বন্দর থেকে মাদক চিরতরে উৎখাত করতে হবে- ওসি রফিকুল ইসলাম

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার:- বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেছেন,মাদক আমাদের চিরশত্রু। শত্রুকে সামনে রেখে সমাজে সুস্থ্যভাবে বসবাস করা যায়না। যে কোন মূল্যে বন্দর থেকে মাদক চিরতরে উৎখাত করতে হবে। শুক্রবার রাত ৮টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে স্থানীয় এলাকাবাসী আয়োজিত মাদকবিরোধী সভায় প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম আরো বলেন,নবীগঞ্জবাসীর উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। যেখানে বিভিন্ন এলাকার মানুষকে অনুরোধ করে মাদক বিরোধী সভা করাতে হয় সেখানে নবীগঞ্জ এলাকাবাসী নিজেদের উদ্যোগে সভা করে কৃতিত্ব দেখিয়েছে আমি তাদের কৃতিত্বকে অভিনন্দন জানাই। নবীগঞ্জবাসীর মতো বন্দরের প্রতিটি গ্রামবাসী যদি মাদক বিরোধী সভার আয়োজন করতো তাহলে ১৫দিনের মধ্যে বন্দর থেকে মাদকের মূল উৎপাটন করে দিতাম। তবুও মাদকের বিরুদ্ধে আমাদের চেষ্টা সব সময় অব্যাহত থাকে। আপনাদের যে কোন প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবেন। মাদক সংশ্লিষ্টদের ঠেকাতে যে কোন সময় আমাদেরকে পাশে পাবেন। স্থানীয় সমাজ সেবক ও বীরমুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধাণ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জাতীয় ফুটবলার মোঃ আসলাম,হাজী পীর মোহাম্মদ,মোঃ শিপন,মোঃ নুরুল হক,আজিজুল হক, আফজাল হোসেন, মোঃ জামান,মোঃ জাহিদ,মোঃ মুন্না,মোঃ সোহেলসহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও যুবকবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD