কালো টাকা সাদা করার সুযোগ দিতে হবে: রওশন এরশাদ

শেয়ার করুন...

আগামী অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাবের পক্ষে বক্তব্য দিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ। শনিবার প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে রওশন বলেন, কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যেক দেশেই আছে। আমাদের ব্যবসায়ীদের এই সুযোগ দিতে হবে। তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দিলে বিত্তশালীরা বিনিয়োগ করবেন। না হলে টাকা পাচার হয়ে যাবে। এসব টাকা বিনিয়োগ হলে, শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হলে আমাদের ছেলে-মেয়েদের কর্মসংস্থান বাড়বে।

জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন বলেন, ব্যাংকগুলোতে নগদ অর্থ নেই। বেসরকারি খাত ব্যাংক থেকে ঋণ পাচ্ছে না। অথচ বাজেটের ঘাটতি পূরণে ব্যাংক থেকে ঋণ নেওয়ার পদক্ষেপ নিয়েছেন। কৃষকদের জন্য প্রণোদনা বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, ধান বেশি হল, কিন্তু কৃষকরা মাথায় হাত দিয়ে বসে আছেন। কৃষক শস্য ফলাবে, তার প্রয়োজনীয় টাকা পাবে। কিন্তু তাদের মাথায় হাত। আগুন দিয়ে ধান পুড়িয়ে দিল। তাদের প্রণোদনা দিতে হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যেও কৃষকদের শতভাগ ভর্তুকি দেওয়া হয়। কৃষককে কেন ধান ক্ষেতে আগুন দিতে হল। আমি কৃষিমন্ত্রীর কাছে এর জবাব চাই। তিনি বলেন, আমাদের কৃষকরা অনেক দুস্থ। দিন আনে দিন খায়। তাদের জন্য যা যা করা প্রয়োজন তা করতে হবে। দিনাজপুর পঞ্চগড়ের দিকে বেশি ধান হয়। সেখানে যদি এই অবস্থা হয়! গুদা- সাইলো গড়ে তুলতে হবে।

বক্তব্যে অর্থবছর জুলাই থেকে না করে জানুয়ারি থেকে করার পরামর্শও দেন রওশন। তিনি বলেন, যখন অর্থবছর শুরু হয় তখন ভরা বর্ষা থাকে। এ বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদের অসুস্থতা নিয়ে তিনি বলেন, আমাদের চেয়ারম্যান অসুস্থ থাকায় তিনি বাজেট অধিবেশনে ছিলেন না। তিনি অনেক বেশি অসুস্থ। আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছেন। তবে তিনি অনেক দুর্বল। আমরা মানসিকভাবে বিপর্যস্ত। তার আরোগ্য লাভের জন্য দোয়া চাচ্ছি। সবাই দোয়া করবেন।

সর্বশেষ সংবাদ

» শার্শার উলাশী জিয়ার খাল পুনঃখনন উদ্বোধন করবেন তারেক রহমান

» ৪৯ বিজিবির অভিযানে ২টি স্বর্ণের বারসহ শার্শার ছোট নিজামপুর গ্রামে আলামিন আটক

» ফতুল্লায় বরিশাইল্লা শহিদ বাহিনীর হামলায় হৃদয়ের আঙ্গুলের হাড় দ্বিখন্ডিত!

» বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের উপর ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১

» ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

» শার্শা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ইজিবাইকসহ আটক ১

» কেরানীগঞ্জে যুবদল নেতার ভাই সহ ২ মাদক কারবারি গ্রেফতার

» কেরানীগঞ্জে যুবদল নেতা অপুর ভাই মাদক সহ আটক

» বকশীগঞ্জে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ – এর ঈদ পুনর্মিলনী

» বেনাপোল পুটখালী গ্রামে র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় মাদক সিরাপসহ দুই পাচারকারী আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কালো টাকা সাদা করার সুযোগ দিতে হবে: রওশন এরশাদ

শেয়ার করুন...

আগামী অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাবের পক্ষে বক্তব্য দিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ। শনিবার প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে রওশন বলেন, কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যেক দেশেই আছে। আমাদের ব্যবসায়ীদের এই সুযোগ দিতে হবে। তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দিলে বিত্তশালীরা বিনিয়োগ করবেন। না হলে টাকা পাচার হয়ে যাবে। এসব টাকা বিনিয়োগ হলে, শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হলে আমাদের ছেলে-মেয়েদের কর্মসংস্থান বাড়বে।

জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন বলেন, ব্যাংকগুলোতে নগদ অর্থ নেই। বেসরকারি খাত ব্যাংক থেকে ঋণ পাচ্ছে না। অথচ বাজেটের ঘাটতি পূরণে ব্যাংক থেকে ঋণ নেওয়ার পদক্ষেপ নিয়েছেন। কৃষকদের জন্য প্রণোদনা বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, ধান বেশি হল, কিন্তু কৃষকরা মাথায় হাত দিয়ে বসে আছেন। কৃষক শস্য ফলাবে, তার প্রয়োজনীয় টাকা পাবে। কিন্তু তাদের মাথায় হাত। আগুন দিয়ে ধান পুড়িয়ে দিল। তাদের প্রণোদনা দিতে হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যেও কৃষকদের শতভাগ ভর্তুকি দেওয়া হয়। কৃষককে কেন ধান ক্ষেতে আগুন দিতে হল। আমি কৃষিমন্ত্রীর কাছে এর জবাব চাই। তিনি বলেন, আমাদের কৃষকরা অনেক দুস্থ। দিন আনে দিন খায়। তাদের জন্য যা যা করা প্রয়োজন তা করতে হবে। দিনাজপুর পঞ্চগড়ের দিকে বেশি ধান হয়। সেখানে যদি এই অবস্থা হয়! গুদা- সাইলো গড়ে তুলতে হবে।

বক্তব্যে অর্থবছর জুলাই থেকে না করে জানুয়ারি থেকে করার পরামর্শও দেন রওশন। তিনি বলেন, যখন অর্থবছর শুরু হয় তখন ভরা বর্ষা থাকে। এ বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদের অসুস্থতা নিয়ে তিনি বলেন, আমাদের চেয়ারম্যান অসুস্থ থাকায় তিনি বাজেট অধিবেশনে ছিলেন না। তিনি অনেক বেশি অসুস্থ। আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছেন। তবে তিনি অনেক দুর্বল। আমরা মানসিকভাবে বিপর্যস্ত। তার আরোগ্য লাভের জন্য দোয়া চাচ্ছি। সবাই দোয়া করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD