অপপ্রচার ও গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে- বললেন এসপি মোজাহিদুল

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ফের ফেসবুক গুজব, এবার রণক্ষেত্র ভোলা। দেশে কোনো একটি স্বার্থান্বেসী মহল ধর্মকে পুঁজি করে একটি সামাজিক অস্থিরতা তৈরীর অপ-প্রয়াস চালিয়েছে।যা শুধু জেলায় নয় সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়া হচ্ছে এসব অপপ্রচার আর গুজব। এ সব অপপ্রচার আর গুজব সম্পর্কে সজাগ ও সচেতন করতে রোববার সন্ধ্যার পর চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশ শহরে বিশেষ সতর্কতামূলক শো-ডাউন দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম জানান, ফেসবুক গুজব ও ধর্মকে পুঁজি করে একটি স্বার্থান্বেসী মহল দেশে অরাজগকতা সৃষ্টি করতে চাচ্ছে। ভোলায় সবকিছু স্বাভাবিক হয়ে যাবার পরেও পুলিশের ওপর হামলা চালানো হয়। তিনি জানান, অনুমতি ছাড়াই ভোলায় সমাবেশ করতে চেয়েছিল একটি সংগঠনের ব্যানারে মসুল্লিরা। পুলিশ তাদের দ্রুত শেষ করতে বলে সমাবেশ। কিন্তু তারা কথা না শুনে উল্টো পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ।

জানা গেছে, এক তরুণের ফেসবুক আইডি হ্যাক করে অবমাননাকর বক্তব্য ছড়ানোর পর ‘মুসলিম তাওহিদী জনতা’র ব্যানারে সমাবেশ থেকে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে কয়েকশ মানুষ। রোববার বেলা পৌনে ১১টা থেকে বোরহানউদ্দিন উপজেলা সদরে দফায় দফায় সংঘর্ষে এক মাদ্রাসা ছাত্রসহ অন্তত চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১০ পুলিশ সদস্যসহ শতাধিক।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম আরো জানান, চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সবসময় সাধারণ জনগণের পাশেই আছে। আমি কোন পুলিশ সদস্যর অপকর্ম বা অন্যায় মেনে নেব না। জেলার সকল নাগরিককে আমি বলতে চাই, আপনারা কোন প্রকার গুজবে কান দেবেন না। কোন কিছু হলে আপনার নিকটস্থ থানায় জানাবেন। অবশ্যই পুলিশ আপনাকে সাহায্য করবে।

তিনি আরো বলেন, একটি স্বার্থান্বেসী মহল ধর্মকে পুঁজি করে একটি সামাজিক অস্থিরতা তৈরীর অপ-প্রয়াস চালাচ্ছে। আপনারা সে সব থেকে দুরে থাকবেন।আবারো বলছি, গুজবে কান দিবেন না, আগে যাচাই করুন।পুলিশ সর্বদা আপনাদের সেবা দিতে পাশেই আছে, সে জন্য সন্ধ্যার পরে শহরের বিভিন্নস্থানে শো-ডাউন দিয়েছে পুলিশ। ধর্মকে পুঁজি করে বা গুজব ছড়িয়ে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে সে যেই হোক না কেন, কোন ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

সর্বশেষ সংবাদ

» জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার

» সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন

» জাগো নারায়ণগঞ্জের উদ্দ্যোগে কোরআনের পাখিদের মাঝে ঈদবস্ত্র বিতরন

» সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে জাকির হোসেনের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

» সরকারি খাল ও রেলওয়ের জায়গা দখল, কোতালেরবাগে উত্তেজনা

» মাসদাইরে শিক্ষকের বাসায় চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ২

» ফতুল্লায় চাঁদাবাজ, ফিটিংবাজ ও মাদকের বিরুদ্ধে র‍্যালি ও মানববন্ধন

» পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পৌর বিএনপি নেতা মিজানুর রহমান

» বকশীগঞ্জ পৌরবাসীকে মাজলুম নেতা হাজী রাসেল মাহমুদের ঈদ শুভেচ্ছা

» পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দুবাই প্রবাসী নাজিম উদ্দিন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

অপপ্রচার ও গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে- বললেন এসপি মোজাহিদুল

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ফের ফেসবুক গুজব, এবার রণক্ষেত্র ভোলা। দেশে কোনো একটি স্বার্থান্বেসী মহল ধর্মকে পুঁজি করে একটি সামাজিক অস্থিরতা তৈরীর অপ-প্রয়াস চালিয়েছে।যা শুধু জেলায় নয় সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়া হচ্ছে এসব অপপ্রচার আর গুজব। এ সব অপপ্রচার আর গুজব সম্পর্কে সজাগ ও সচেতন করতে রোববার সন্ধ্যার পর চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশ শহরে বিশেষ সতর্কতামূলক শো-ডাউন দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম জানান, ফেসবুক গুজব ও ধর্মকে পুঁজি করে একটি স্বার্থান্বেসী মহল দেশে অরাজগকতা সৃষ্টি করতে চাচ্ছে। ভোলায় সবকিছু স্বাভাবিক হয়ে যাবার পরেও পুলিশের ওপর হামলা চালানো হয়। তিনি জানান, অনুমতি ছাড়াই ভোলায় সমাবেশ করতে চেয়েছিল একটি সংগঠনের ব্যানারে মসুল্লিরা। পুলিশ তাদের দ্রুত শেষ করতে বলে সমাবেশ। কিন্তু তারা কথা না শুনে উল্টো পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ।

জানা গেছে, এক তরুণের ফেসবুক আইডি হ্যাক করে অবমাননাকর বক্তব্য ছড়ানোর পর ‘মুসলিম তাওহিদী জনতা’র ব্যানারে সমাবেশ থেকে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে কয়েকশ মানুষ। রোববার বেলা পৌনে ১১টা থেকে বোরহানউদ্দিন উপজেলা সদরে দফায় দফায় সংঘর্ষে এক মাদ্রাসা ছাত্রসহ অন্তত চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১০ পুলিশ সদস্যসহ শতাধিক।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম আরো জানান, চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সবসময় সাধারণ জনগণের পাশেই আছে। আমি কোন পুলিশ সদস্যর অপকর্ম বা অন্যায় মেনে নেব না। জেলার সকল নাগরিককে আমি বলতে চাই, আপনারা কোন প্রকার গুজবে কান দেবেন না। কোন কিছু হলে আপনার নিকটস্থ থানায় জানাবেন। অবশ্যই পুলিশ আপনাকে সাহায্য করবে।

তিনি আরো বলেন, একটি স্বার্থান্বেসী মহল ধর্মকে পুঁজি করে একটি সামাজিক অস্থিরতা তৈরীর অপ-প্রয়াস চালাচ্ছে। আপনারা সে সব থেকে দুরে থাকবেন।আবারো বলছি, গুজবে কান দিবেন না, আগে যাচাই করুন।পুলিশ সর্বদা আপনাদের সেবা দিতে পাশেই আছে, সে জন্য সন্ধ্যার পরে শহরের বিভিন্নস্থানে শো-ডাউন দিয়েছে পুলিশ। ধর্মকে পুঁজি করে বা গুজব ছড়িয়ে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে সে যেই হোক না কেন, কোন ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD