ডামুড্যায় মেয়ের উত্যক্তকারীকে কুপিয়ে হত্যার অভিযোগ

শেয়ার করুন...

মোঃ ওমর ফারুক :- শরীয়তপুর জেলার ডামুড্যায় এক কিশোরীকে উত্যক্ত করায় মো. মামুন বেপারী (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড়নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. মামুন বেপারী ওই গ্রামের জলিল বেপারীর ছেলে। এ ঘটনায় সাহেব আলী মাল (৩৮) ও তার ভাই বিল্লাল মাল (১৯)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড়নওগাঁ গ্রামের সাহেব আলী মালের মেয়ে সম্পা আক্তার (১৪) কে দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে কুপ্রস্তাব ও উত্যক্ত করত একই গ্রামের জলিল বেপারীর ছেলে মামুন বেপারী। সোমবার বিকেলে সম্পা বাড়ির ঘাটায় গেলে মামুন আবার কুপ্রস্তাব এবং জড়িয়ে ধরার চেষ্টা করে। এ ঘটনা সম্পা তার বাবা সাহেব আলীর কাছে বলে। সাহেব আলি মামুনের বাড়িতে গিয়ে এ বিষয়ে প্রতিবাদ করলে দুজনের মাঝে বাকবিতন্ডা হয়।

বাকবিতন্ডার এক পর্যায়ে সাহেব আলী মামুন বেপারীকে পেটে ছুরিকাঘাত করে আহত করে। মামুন আহত অবস্থায় ঘর থেকে দা এনে সাহেব আলী মাল ও তার ভাই বিল্লাল মালকে কুপিয়ে আহত করে। পরে মাটিতে লুটিয়ে পড়লে মামুনকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় সাহেব আলী ও তার ভাই বিল্লালকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফাতেমা মাহজাবিন জানান, শরীরে ক্ষত অবস্থায় রোগী মামুনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরীক্ষা করে দেখি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ময়নাতদন্তের জন্য নিহত মামুনের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ করার জন্য দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ

» সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল

» সদ্ধিরগঞ্জের গোদনাইলের নতুন চাদাঁবাজ মাসুম প্রধানগং

» সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে শিশুদের মাঝে হাম-রুবেলার টিকা প্রদান

» উলাশী জিয়াখাল পুনঃখনন উদ্বোধন: ৫০ বছর পর শার্শায় নতুন সম্ভাবনার দ্বার

» মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে বকশীগঞ্জে মে দিবসের শুভেচ্ছা জানালেন সোনা মিয়া

» নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজকে অব্যহতি, দায়িত্ব পেলেন আনোয়ার

» আড়াইহাজারে জীবন রক্ষার্থে ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট তাসনুভা জাহান পারুলের চিঠি

» নেত্রকোনায় বৃদ্ধাকে মারপিট ও ফলজ-বনজ ৩ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডামুড্যায় মেয়ের উত্যক্তকারীকে কুপিয়ে হত্যার অভিযোগ

শেয়ার করুন...

মোঃ ওমর ফারুক :- শরীয়তপুর জেলার ডামুড্যায় এক কিশোরীকে উত্যক্ত করায় মো. মামুন বেপারী (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড়নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. মামুন বেপারী ওই গ্রামের জলিল বেপারীর ছেলে। এ ঘটনায় সাহেব আলী মাল (৩৮) ও তার ভাই বিল্লাল মাল (১৯)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড়নওগাঁ গ্রামের সাহেব আলী মালের মেয়ে সম্পা আক্তার (১৪) কে দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে কুপ্রস্তাব ও উত্যক্ত করত একই গ্রামের জলিল বেপারীর ছেলে মামুন বেপারী। সোমবার বিকেলে সম্পা বাড়ির ঘাটায় গেলে মামুন আবার কুপ্রস্তাব এবং জড়িয়ে ধরার চেষ্টা করে। এ ঘটনা সম্পা তার বাবা সাহেব আলীর কাছে বলে। সাহেব আলি মামুনের বাড়িতে গিয়ে এ বিষয়ে প্রতিবাদ করলে দুজনের মাঝে বাকবিতন্ডা হয়।

বাকবিতন্ডার এক পর্যায়ে সাহেব আলী মামুন বেপারীকে পেটে ছুরিকাঘাত করে আহত করে। মামুন আহত অবস্থায় ঘর থেকে দা এনে সাহেব আলী মাল ও তার ভাই বিল্লাল মালকে কুপিয়ে আহত করে। পরে মাটিতে লুটিয়ে পড়লে মামুনকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় সাহেব আলী ও তার ভাই বিল্লালকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফাতেমা মাহজাবিন জানান, শরীরে ক্ষত অবস্থায় রোগী মামুনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরীক্ষা করে দেখি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ময়নাতদন্তের জন্য নিহত মামুনের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ করার জন্য দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD