বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

শেয়ার করুন...

মোঃ হারুন অর রশিদ-: জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে।

 

উপজেলার মেরুরচর ইউনিয়নের নতুনপাড়া এলাকায় আমিনুল ইসলামের মুরগি ফার্মের উত্তর পাশে একটি তিন রাস্তার মোড়ে গত ২৩ মার্চ দুপুর আনুমানিক ২টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

 

এতে একই পরিবারের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

 

ভুক্তভোগী মো. সরোয়ার হোসেনের দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এলাকার প্রতিপক্ষ মনিরুজ্জামান সোহেল (৩৫), এরশাদ (৪০), সুমন মিয়াসহ (২৬) প্রায় ১৬ জন দেশীয় অস্ত্রে (রামদা, লাঠি, লোহার রড) সজ্জিত হয়ে এই অতর্কিত হামলা চালায়।

 

অভিযোগে উল্লেখ করা হয়, ১নং সাক্ষী আমির হোসেনকে হত্যার উদ্দেশ্যে মাথায় রামদা দিয়ে কোপ দেওয়া হলে তিনি গুরুতর আহত হন। বাধা দিতে গেলে মো. ছাহার আলী এবং মোঃ হুমায়ুনকেও পিটিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় নারীরাও রেহাই পাননি; মোছা. হনুফা বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিবাদীদের বিরুদ্ধে।

 

আহতদের উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে আমির হোসেন ও ছাহার আলীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আছেন।

 

আহতদের চিকিৎসায় ব্যস্ত থাকার কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান বাদী। বর্তমানে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

 

বক্তব্যের জন্য স্থানীয় থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

সর্বশেষ সংবাদ



» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৫ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

শেয়ার করুন...

মোঃ হারুন অর রশিদ-: জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে।

 

উপজেলার মেরুরচর ইউনিয়নের নতুনপাড়া এলাকায় আমিনুল ইসলামের মুরগি ফার্মের উত্তর পাশে একটি তিন রাস্তার মোড়ে গত ২৩ মার্চ দুপুর আনুমানিক ২টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

 

এতে একই পরিবারের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

 

ভুক্তভোগী মো. সরোয়ার হোসেনের দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এলাকার প্রতিপক্ষ মনিরুজ্জামান সোহেল (৩৫), এরশাদ (৪০), সুমন মিয়াসহ (২৬) প্রায় ১৬ জন দেশীয় অস্ত্রে (রামদা, লাঠি, লোহার রড) সজ্জিত হয়ে এই অতর্কিত হামলা চালায়।

 

অভিযোগে উল্লেখ করা হয়, ১নং সাক্ষী আমির হোসেনকে হত্যার উদ্দেশ্যে মাথায় রামদা দিয়ে কোপ দেওয়া হলে তিনি গুরুতর আহত হন। বাধা দিতে গেলে মো. ছাহার আলী এবং মোঃ হুমায়ুনকেও পিটিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় নারীরাও রেহাই পাননি; মোছা. হনুফা বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিবাদীদের বিরুদ্ধে।

 

আহতদের উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে আমির হোসেন ও ছাহার আলীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আছেন।

 

আহতদের চিকিৎসায় ব্যস্ত থাকার কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান বাদী। বর্তমানে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

 

বক্তব্যের জন্য স্থানীয় থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD