শামীম ওসমানের ‘ছবি’ এখন ‘এআই’! মহিদুলের নতুন বুলি ও পুরনো ত্রাস

শেয়ার করুন...

​স্টাফ রিপোর্টার | ফতুল্লা:- ​আওয়ামী লীগ আমলে শামীম ওসমানের ছবি দেখিয়ে দাপট, আর এখন ‘প্রভাবশালী’ বিএনপি নেতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি—নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুরে এমনই এক বহুরূপী সন্ত্রাসীর উত্থানে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। তিনি কুতুবপুরের রসুলপুর এলাকার কুখ্যাত ভূমিদস্যু ও একাধিক মামলার আসামি মহিদুল। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার অপরাধের সাম্রাজ্য অটুট থাকায় স্থানীয়দের মনে দেখা দিয়েছে চরম ক্ষোভ ও আতঙ্ক।

এলাকাবাসীর দাবি, মহিদুল মূলত কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও শীর্ষ সন্ত্রাসী মীর হোসেন মিরুর প্রধান সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ দিন ধরে রসুলপুর এলাকায় জমি দখল, সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করাই ছিল তার মূল পেশা। গত ৫ আগস্টের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও বর্তমানে ফতুল্লা থানা বিএনপির এক প্রভাবশালী নেতার আশীর্বাদে তিনি পুনরায় এলাকায় ফিরে এসেছেন এবং আগের মতোই ত্রাসের রাজত্ব কায়েম করছেন।

মহিদুলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার অভিযোগে হত্যা চেষ্টা মামলা রয়েছে। এছাড়া আওয়ামী লীগ নেতা কাদির হত্যা মামলার প্রধান আসামিও তিনি। এলাকাবাসীর অভিযোগ, হত্যা মামলার আসামি হয়েও মহিদুল দিনদুপুরে এলাকায় মহড়া দিচ্ছেন। প্রভাবশালী মহলের আশ্রয় এবং অর্থের জোরেই পুলিশ তাকে ধরছে না বলে ধারণা করা হচ্ছে।

​নিজের অপকর্ম ঢাকতে মহিদুল এক অদ্ভুত কৌশলের আশ্রয় নিয়েছেন। সাবেক এমপি শামীম ওসমানের সাথে তার ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলোর বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, “এগুলো আসল ছবি নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI) দিয়ে তৈরি।” তবে এলাকাবাসী বলছেন, দায় এড়াতে তিনি এখন প্রযুক্তির দোহাই দিচ্ছেন। রাজনৈতিকভাবে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করলেও তার অতীত কর্মকাণ্ড নিয়ে মুখ খুলতে ভয় পাচ্ছেন স্থানীয়রা।

​এ বিষয়ে ফতুল্লা মডেল থানার তদন্তকারী কর্মকর্তারা জানান, মহিদুলের বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে ছাত্র আন্দোলনে হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কোনো রাজনৈতিক পরিচয়ই অপরাধীকে বাঁচাতে পারবে না।

​রাজনৈতিক পট পরিবর্তন হলেও কেন কুতুবপুরের সাধারণ মানুষকে মহিদুলের মতো সন্ত্রাসীর ভয়ে  থাকতে হবে—এখন এটাই বড় প্রশ্ন। প্রশাসনের নীরবতা তাকে আরও বেপরোয়া করে তুলছে বলে মনে করছেন রসুলপুরবাসী। তারা অতি দ্রুত এই সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

» শামীম ওসমানের ‘ছবি’ এখন ‘এআই’! মহিদুলের নতুন বুলি ও পুরনো ত্রাস

» ফতুল্লায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন

» হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শামীম ওসমানের ‘ছবি’ এখন ‘এআই’! মহিদুলের নতুন বুলি ও পুরনো ত্রাস

শেয়ার করুন...

​স্টাফ রিপোর্টার | ফতুল্লা:- ​আওয়ামী লীগ আমলে শামীম ওসমানের ছবি দেখিয়ে দাপট, আর এখন ‘প্রভাবশালী’ বিএনপি নেতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি—নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুরে এমনই এক বহুরূপী সন্ত্রাসীর উত্থানে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। তিনি কুতুবপুরের রসুলপুর এলাকার কুখ্যাত ভূমিদস্যু ও একাধিক মামলার আসামি মহিদুল। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার অপরাধের সাম্রাজ্য অটুট থাকায় স্থানীয়দের মনে দেখা দিয়েছে চরম ক্ষোভ ও আতঙ্ক।

এলাকাবাসীর দাবি, মহিদুল মূলত কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও শীর্ষ সন্ত্রাসী মীর হোসেন মিরুর প্রধান সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ দিন ধরে রসুলপুর এলাকায় জমি দখল, সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করাই ছিল তার মূল পেশা। গত ৫ আগস্টের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও বর্তমানে ফতুল্লা থানা বিএনপির এক প্রভাবশালী নেতার আশীর্বাদে তিনি পুনরায় এলাকায় ফিরে এসেছেন এবং আগের মতোই ত্রাসের রাজত্ব কায়েম করছেন।

মহিদুলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার অভিযোগে হত্যা চেষ্টা মামলা রয়েছে। এছাড়া আওয়ামী লীগ নেতা কাদির হত্যা মামলার প্রধান আসামিও তিনি। এলাকাবাসীর অভিযোগ, হত্যা মামলার আসামি হয়েও মহিদুল দিনদুপুরে এলাকায় মহড়া দিচ্ছেন। প্রভাবশালী মহলের আশ্রয় এবং অর্থের জোরেই পুলিশ তাকে ধরছে না বলে ধারণা করা হচ্ছে।

​নিজের অপকর্ম ঢাকতে মহিদুল এক অদ্ভুত কৌশলের আশ্রয় নিয়েছেন। সাবেক এমপি শামীম ওসমানের সাথে তার ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলোর বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, “এগুলো আসল ছবি নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI) দিয়ে তৈরি।” তবে এলাকাবাসী বলছেন, দায় এড়াতে তিনি এখন প্রযুক্তির দোহাই দিচ্ছেন। রাজনৈতিকভাবে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করলেও তার অতীত কর্মকাণ্ড নিয়ে মুখ খুলতে ভয় পাচ্ছেন স্থানীয়রা।

​এ বিষয়ে ফতুল্লা মডেল থানার তদন্তকারী কর্মকর্তারা জানান, মহিদুলের বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে ছাত্র আন্দোলনে হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কোনো রাজনৈতিক পরিচয়ই অপরাধীকে বাঁচাতে পারবে না।

​রাজনৈতিক পট পরিবর্তন হলেও কেন কুতুবপুরের সাধারণ মানুষকে মহিদুলের মতো সন্ত্রাসীর ভয়ে  থাকতে হবে—এখন এটাই বড় প্রশ্ন। প্রশাসনের নীরবতা তাকে আরও বেপরোয়া করে তুলছে বলে মনে করছেন রসুলপুরবাসী। তারা অতি দ্রুত এই সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD