শৈলকুপায় কৃষককে অস্ত্র দিয়ে চিরে দেয়া হয়েছে সারা পিঠ, দেয়া হয়েছে ৩৩টি সেলাই

শেয়ার করুন...

ঝিনাইদহের শৈলকুপায় এক কৃষকের উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে সারা পিঠ চিরে দিয়েছে সন্ত্রাসীরা। ৩৩টি সেলাই নিয়ে জামাল মোল্লা নামের এ কৃষক এখন হাসপাতালের বেডে ছটফট করছেন। শৈলকুপায় শুক্রবার রাতে ঘটেছে লোমহর্ষক-বর্বর এই ঘটনা। কৃষক জামাল মোল্লা শৈলকুপার পাঁচপাখিয়া গ্রামের মৃত জালাল মোল্লার ছেলে। রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। হাসপাতালের ডাক্তার সার্জারি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক জাহিদুর রহমান জানান, এটি একটি গুরুত্বর হামলার ঘটনা। মারাত্মক আহত কৃষক জামাল জানিয়েছেন, হরিশংকরপুর গ্রামের মাঠে ফুটবল খেলা দেখে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। হাটফাজিলপুর বাজারে পৌছালে সন্ধ্যা রাতে একদল সন্ত্রাসী উপর্যুপরী তার উপর হামলা চালায়। রাতেই স্থানীয় হাটফাজিলপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে স্থানীয়রা জানিয়েছে শুক্রবার দুপুরে হাটফাজিলপুর বাজারে ইঞ্জিন চালিত বিভিন্ন গাড়ির নিয়ন্ত্রণ ও স্ট্যাটারি নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর থেকে বাজারটিতে উত্তেজনা চলতে থাকে। বাজারে ত্রাস সৃষ্টির জন্যে একটি সন্ত্রাসী মহল আচমকা এমন হামলা চালাতে পারে। কাউকে পরিষ্কার চিনতে না পারলেও কামান্না ও বগুড়া অঞ্চলের একদল সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে বলে আহত কৃষক জামাল মোল্লা জানিয়েছেন। ভয়ে তিনি থানায় অভিযোগ করতে পারেননি। এদিকে এ ঘটনায় এখনো কেউ আটক বা গ্রেফতার হয়নি, কোন অভিযোগও দায়ের হয়নি বলে জানান শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান।

সর্বশেষ সংবাদ

» সদ্ধিরগঞ্জের গোদনাইলের নতুন চাদাঁবাজ মাসুম প্রধানগং

» সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে শিশুদের মাঝে হাম-রুবেলার টিকা প্রদান

» উলাশী জিয়াখাল পুনঃখনন উদ্বোধন: ৫০ বছর পর শার্শায় নতুন সম্ভাবনার দ্বার

» মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে বকশীগঞ্জে মে দিবসের শুভেচ্ছা জানালেন সোনা মিয়া

» নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজকে অব্যহতি, দায়িত্ব পেলেন আনোয়ার

» আড়াইহাজারে জীবন রক্ষার্থে ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট তাসনুভা জাহান পারুলের চিঠি

» নেত্রকোনায় বৃদ্ধাকে মারপিট ও ফলজ-বনজ ৩ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় কৃষককে অস্ত্র দিয়ে চিরে দেয়া হয়েছে সারা পিঠ, দেয়া হয়েছে ৩৩টি সেলাই

শেয়ার করুন...

ঝিনাইদহের শৈলকুপায় এক কৃষকের উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে সারা পিঠ চিরে দিয়েছে সন্ত্রাসীরা। ৩৩টি সেলাই নিয়ে জামাল মোল্লা নামের এ কৃষক এখন হাসপাতালের বেডে ছটফট করছেন। শৈলকুপায় শুক্রবার রাতে ঘটেছে লোমহর্ষক-বর্বর এই ঘটনা। কৃষক জামাল মোল্লা শৈলকুপার পাঁচপাখিয়া গ্রামের মৃত জালাল মোল্লার ছেলে। রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। হাসপাতালের ডাক্তার সার্জারি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক জাহিদুর রহমান জানান, এটি একটি গুরুত্বর হামলার ঘটনা। মারাত্মক আহত কৃষক জামাল জানিয়েছেন, হরিশংকরপুর গ্রামের মাঠে ফুটবল খেলা দেখে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। হাটফাজিলপুর বাজারে পৌছালে সন্ধ্যা রাতে একদল সন্ত্রাসী উপর্যুপরী তার উপর হামলা চালায়। রাতেই স্থানীয় হাটফাজিলপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে স্থানীয়রা জানিয়েছে শুক্রবার দুপুরে হাটফাজিলপুর বাজারে ইঞ্জিন চালিত বিভিন্ন গাড়ির নিয়ন্ত্রণ ও স্ট্যাটারি নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর থেকে বাজারটিতে উত্তেজনা চলতে থাকে। বাজারে ত্রাস সৃষ্টির জন্যে একটি সন্ত্রাসী মহল আচমকা এমন হামলা চালাতে পারে। কাউকে পরিষ্কার চিনতে না পারলেও কামান্না ও বগুড়া অঞ্চলের একদল সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে বলে আহত কৃষক জামাল মোল্লা জানিয়েছেন। ভয়ে তিনি থানায় অভিযোগ করতে পারেননি। এদিকে এ ঘটনায় এখনো কেউ আটক বা গ্রেফতার হয়নি, কোন অভিযোগও দায়ের হয়নি বলে জানান শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD